সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

শাহমাহমুদপুর যুবদলের যুগ্ন-আহবায়কের মায়ের মৃত্যুতে রুবেল ইসলামের শোক 

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২, ৭:৩৬ পিএম
শাহমাহমুদপুর যুবদলের যুগ্ন-আহবায়কের মায়ের মৃত্যুতে রুবেল ইসলামের শোক 
স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর  ইউনিয়ন যুবদলের যুগ্ন আহবায়ক মজিব কারীর মা ময়ফুলুন্নেচ্ছা ইন্তেকাল করেছেন।
১৩ এপ্রিল  রাত ১২ টা ১৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, মৃত্যুকালে তিনি ৪ ছেলে ৩ মেয়ে নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টায় কারী বাড়ির সামনে মরহুমার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে রাজনৈতিক, ব্যাবসায়িকসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন শাহমাহমুদপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোঃ রুবেল ইসলাম। তিনি  মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোক সমন্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। মরহুমার  জানাজার নামাজে ইমামতি করেন মাওলানা মাসুদ বেপারী।
জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মরহুমার মৃত্যুতে পরিবারের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

হাজীগঞ্জের বড়কুলে সম্পত্তিগত বিরোধের জেরে মিথ্যা অপবাদ দিয়ে হয়রানির অভিযোগ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১০:২২ পিএম
হাজীগঞ্জের বড়কুলে সম্পত্তিগত বিরোধের জেরে মিথ্যা অপবাদ দিয়ে হয়রানির অভিযোগ
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৭নং বড়কুল পশ্চিম ইউনিয়নে সম্পত্তিগত বিরোধের জেরে মিথ্যা মামলা ও বিভিন্নভাবে হয়রানির অভিযোগ উঠেছে। সোমবার (৯ নভেম্বর) বিকেলে সরেজমিনে গিয়ে গিয়ে দেখা যায়, ইউনিয়নের রামচন্দ্রপুর ভূমি অফিস সংলগ্ন মিজি বাড়ির মৃত আলী মিয়ার তিন ছেলে মৃত মমতাজ উদ্দিন, রুহুল আমিন মিজি ও মৃত নুরুল আমিন মিজির পরিবারের সাথে দীর্ঘদিন যাবত পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছে।
সেই ঘটনাকে কেন্দ্র করে মৃত আলী মিয়ার ছোট ছেলে মৃত নুরুল আমিন এর সন্তানদেরকে জড়িয়ে মিথ্যা মামলা ও বিভিন্নভাবে হয়রানি করে আসছেন মমতাজ উদ্দিন এর ছেলে ও পুত্রবধূরা। সম্প্রতি মৃত নুরুল আমিন মিজির ছেলে সোহাগ মিজির বিরুদ্ধে মৃত মমতাজ উদ্দিন মিজির পারিবারিক কবরস্থানের লোহার গেইট ভাঙার অপবাদ দিয়ে ফেসবুকে একটি ভিডিও সংবাদ প্রকাশ করেন। তা আসলেই সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেন নুরুল আমিন মিজির পরিবারের সদস্যরা। অভিযোগে তারা আরো বলেন, মৃত নুরুল আমিনের ছেলেদের বসত ঘরের সম্পত্তি মৃত মমতাজ উদ্দিনের ছেলে মাকসুদ আলম ও শাহআলম তাদের স্ত্রীদের নামে রেজিস্ট্রি করে আদালতে উচ্ছেদ মামলা দায়ের করেন।
এ বিষয়ে মৃত নুরুল আমিন এর পরিবারের সন্তানরা এ প্রতিবেদককে জানান, দাদার বেশিরভাগ সম্পত্তি আমাদের বড় জেঠা নিজ নামে বিএস রেকর্ড করিয়ে নেন। আমাদের বাবা ও মেঝো জেঠা বড় জেঠার উপর নির্ভরশীল হওয়ার সুযোগে তিনি এ কাজটি করেন। বর্তমান সময়ে এসে কাগজপত্র ঘাটতে গিয়ে দেখি তিনি আমাদের সাথে প্রতারণা করেছেন। তাই আমরা প্রশাসনের শরণাপন্ন হলে তারা আমাদের নামে বিভিন্নভাবে মিথ্যা অপপ্রচার চালিয়ে সমাজে হেয় প্রতিপন্ন করার চেষ্টা চালাচ্ছেন। এমনকি আমাদেরকে প্রাণনাশের হুমকিও দিয়ে আসছেন। এদিকে কবরস্থানের গেইট ভাঙার বিষয়টি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। তাদের বাড়িঘর ও দোকানপাট থাকতে সামান্য কবরস্থানের গেইট ভাঙতে যাবো কেন। কবরে তো আমরাও যেতে হবে।
বিল্লাল মুন্সি নামক এক প্রতিবেশি বলেন, মৃত নুরুল আমিন মিজির ছেলেদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়ে আসছে মাকসুদ মিজি ও শাহ আলম মিজি সহ তাদের স্ত্রীরা। নুরুল আমিন এর ছেলেরা মারামারি করার মতো এমন মানুষ না।
এ বিষয়ে মৃত মমতাজ উদ্দিন মিজির ছেলে শাহ আলমের স্ত্রী রাবেয়া বেগম বলেন, সকালবেলা আমি হাটতে বেরিয়ে দেখি সোহাগ মিজি কবরস্থানের গেইট ভেঙে ফেলছে, আমি তখন ভয়ে কিছু বলতে পারিনি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার কাছে কোন প্রমাণ নেই তবে আমি নিজ চোখে দেখেছি।
এদিকে অত্র এলাকার সাবেক বিজিবি কর্মকর্তা মনির গাজী বলেন, তাদের সম্পত্তি বিরোধ নিয়ে ইউনিয়ন পরিষদে কয়েকবার বসা হয়েছে। তা কোন সমাধান হয়নি। তবে আমার দেখা উভয় পক্ষের কাগজপত্রের ভিত্তিতে মৃত নুরুল আমিন এর সন্তানদের দাবি যৌক্তিক বলে ধারণা করছি।