সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

ইফতার সামগ্রী বিতরণ করলো ‘প্রজন্ম ০৭/০৯ সামাজিক সংস্থা’

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৫ এপ্রিল, ২০২২, ১০:১৩ এম
ইফতার সামগ্রী বিতরণ করলো ‘প্রজন্ম ০৭/০৯ সামাজিক সংস্থা’

পবিত্র মাহে রমজান উপলক্ষে চাঁদপুরের হাজিগঞ্জ উপজেলায় অন্ধ, পঙ্গু, প্রতিবন্ধীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। এই ইফতার সামগ্রী পেল শতাধিক অস্বচ্ছল পরিবার। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) বিকাল ৪ টার দিকে হাজিগঞ্জ বাজারস্থ শেখ সিটি শপিং মল এর সামনে ‘প্রজন্ম ০৭/০৯ সামাজিক সংস্থা’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

চাঁদপুর জেলার স্থানীয়, চাকুরীর সুবাদে অবস্থানরত জেলা এবং জেলার বাহিরের ‘প্রজন্ম ০৭/০৯ সামাজিক সংস্থা’ এর সদস্যদের আর্থিক সহায়তায় ইফতার সামগ্রীর মধ্যে ছিল ছোলা, ডাল, মুড়ি, চিনি, সয়াবিন তেল ও খেজুর।

‘প্রজন্ম ০৭/০৯ সামাজিক সংস্থার’র সদস্যরা বলেন, ‘পবিত্র মাহে রমজানে ছিন্নমূল, অসহায় ও নিম্ন আয়ের মানুষদের অধিকাংশই ইফতার সামগ্রী ক্রয় করার সামর্থ্য হয় না। তাই কিছু সংখ্যক মানুষের মাঝে সংগঠনের সদস্যদের আর্থিক সহায়তায় ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। এ ধরনের মানবিক কাজ আমাদের চলমান থাকবে; আমরা সমাজের বিত্তবানদের কাছে থেকে সহযোগিতা কামনা করছি।’

সংগঠনের সদস্যরা আরো বলেন, এটি একটি অরাজনৈতিক সংগঠন। স্বেচ্ছায় মানুষের সেবার উদ্দেশ্যে আমরা ঐক্যবদ্ধ হয়ে মানবতার কাজে নিজেদের নিয়োজিত রাখতে চাই। কার্যক্রমের অংশ হিসেবে দ্বিতীয় ধাপে হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। ভবিষ্যতে মানবতার কাজে সবার সহযোগিতায় নিজেদের নিয়োজিত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন তারা।

Model Hospital

ইফতার সামগ্রী বিতরণ শেষে শেখ সিটি শপিং মহলের ৩য় তলায় ‘প্রজন্ম ০৭/০৯ সামাজিক সংস্থার’র সদস্যরা দোয়া ও ইফতার মাহফিলে মিলিত হন।

-প্রেস বিজ্ঞপ্তি

‘মাগো’ বলে আর্তচিৎকার, চোখের সামনেই নিভে গেল বাবার প্রাণ! ফরিদগঞ্জে বি’দ্যুৎস্পৃ’ষ্টে বৃদ্ধের মৃ’ত্যু

এস এম ইকবাল প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৫:৫৭ পিএম
‘মাগো’ বলে আর্তচিৎকার, চোখের সামনেই নিভে গেল বাবার প্রাণ! ফরিদগঞ্জে বি’দ্যুৎস্পৃ’ষ্টে বৃদ্ধের মৃ’ত্যু

চাঁদপুরের ফরিদগঞ্জে নারিকেল গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রফিকুল ইসলাম বেপারি (৬৫) নামের এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (২৬শে অক্টোবর) দুপুরে উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের দক্ষিণ চৌরাঙ্গা বেপারি বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলাম বেপারি ওই এলাকার মৃত ছলেমান বেপারির ছেলে এবং তিনি দুই ছেলে ও দুই মেয়ের জনক ছিলেন।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন দুপুর দেড়টার দিকে রফিকুল ইসলাম নিজ বাড়ির একটি নারিকেল গাছের ডাল কাটতে গাছে ওঠেন। গাছে ওঠার কিছুক্ষণ পরই হঠাৎ তাঁর মাগো বলে আর্তচিৎকার শুনতে পান পরিবারের সদস্যরা। এ সময় নিচে থাকা তাঁর মেয়ে নাছিমা আক্তার ও স্বজনরা দ্রুত গাছের দিকে তাকিয়ে দেখতে পান, তাঁর শরীরের বিভিন্ন অংশে বিদ্যুতের আগুন জ্বলছে এবং তিনি নিস্তেজ হয়ে পড়েছেন। মুহূর্তের মধ্যেই গাছের ওপরই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

খবর পেয়ে ফরিদগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) হানিফ সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছান এবং স্থানীয়দের সহায়তায় গাছ থেকে মৃতদেহটি নিচে নামিয়ে আনেন। এছাড়া ঘটনাস্থল পরিদর্শন করে শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মহসিন।

Model Hospital

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আল-আমিন তালুকদার জানান, বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুর খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াধীন রয়েছে।