মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে চুরি হওয়া মোটর সাইকেলসহ ৩ চোর আটক

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৬ এপ্রিল, ২০২২, ৮:৪০ এম
ফরিদগঞ্জে চুরি হওয়া মোটর সাইকেলসহ ৩ চোর আটক

এস এম ইকবাল : চাঁদপুরের ফরিদগঞ্জে চুরি হওয়া মোটর সাইকেলসহ তিন চোরকে আটক করেছে পুলিশ।

১৫ এপ্রিল শুক্রবার রাতে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেনের নির্দেশে এস.আই মশিউর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায়, উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের ঘনিয়া এলাকায়, অভিযান পরিচালনা করে চুরি হওয়া পালসার মোটর সাইকেল ও আন্তঃ জেলার তিন চোরকে আটক করেছে।

আটকৃক চোররা হলো, লক্ষিপুর জেলার রামগঞ্জ উপজেলার পশ্চিম বিঘা সৈয়দ বাড়ীর সৈয়দ আবদুর রাজ্জাকের ছেলে মেহেদী হাসান প্রকাশ রাহুল (১৯) ও একই বাড়ির জসীম উদ্দিনের ছেলে মো. নাঈম (২০) এবং একই উপজেলার ১নং কাঞ্চনপুর ইউনিয়নের বর্ম পাড়া এলাকার আমিনুল হকের ছেলে মো. সজীব (২০)।

জানা যায়, ১৩ এপ্রিল বুধবারে উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের খাজুরিয়া এলাকা থেকে মো. শাহপরানের পালসার মোটর সাইকেলটি চোরেদল চুরি করে নিয়ে যায় তিনি এ বিষয়ে ফরিদগঞ্জ থানায় একটি চুরির অভিযোগ করেন। এরপর পুলিশ অভিযান পরিচালনা করে তাদের আটক করে।

Model Hospital

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার াফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, তিন চোরতে আটক করে তাদের বিরুদ্ধে নিয়মিত চুরি মামলা দায়ের করে আদালকে প্রেরন করা হয়েছে।

বিমানবন্দরে সংবর্ধিত রাজারগাঁওয়ের চেয়ারম্যান প্রার্থী আব্দুল করিম বেপারী

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ১১:০৩ পিএম
বিমানবন্দরে সংবর্ধিত রাজারগাঁওয়ের চেয়ারম্যান প্রার্থী আব্দুল করিম বেপারী

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ১ নং রাজারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল করিম বেপারী দেশে ফেরায় তাকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংবর্ধনা দিয়েছেন দুই শতাধিক নেতাকর্মী ও সমর্থক।

সোমবার (৫ অক্টোবর) ইউনিয়নের বিভিন্ন স্থান থেকে আসা নেতাকর্মী ও সমর্থকরা বিমানবন্দরে উপস্থিত হয়ে তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় নেতাকর্মী ও সমর্থকরা ফুল দিয়ে তাকে বরণ করে নেন। রাজারগাঁও ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড থেকে স্বতঃস্ফূর্তভাবে প্রবীণ-নবীনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা এতে অংশ নেন।

আব্দুল করিম বেপারী নেতাকর্মী ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আপনাদের ভালোবাসা, দোয়া ও সহযোগিতা আমাকে অনুপ্রাণিত করেছে। আমি রাজারগাঁও ইউনিয়নবাসীর সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। সমান ভাবে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের উন্নয়ন কর্মকাণ্ডে সমান গুরুত্ব দেওয়া হবে।

তিনি আরও বলেন, “আমি চেয়ারম্যান নির্বাচিত হলে হাজীগঞ্জ-শাহরাস্তি-চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক মমিন ভাইয়ের দিকনির্দেশনা অনুযায়ী ইউনিয়নের উন্নয়নমূলক কর্মকাণ্ডকে আরও গতিশীল করার চেষ্টা করব। রাজারগাঁও ইউনিয়নকে অন্যায়, অনিয়ম,অপরাধ, দুর্নীতি, লুটপাট মুক্ত – একটি সুন্দর ইউনিয়ন হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করছি।”

Model Hospital

এদিকে সংবর্ধনায় অংশ নেওয়া নেতাকর্মী ও সমর্থকরা বলেন, তারা আব্দুল করিম বেপারীকে রাজারগাঁও ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দেখতে চান। তাদের প্রত্যাশা, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে তিনি বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হবেন।

সংবর্ধনা অনুষ্ঠানে ১নং রাজারগাঁও ইউনিয়নের প্রবীণ ও নবীন নেতাকর্মী, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

শেষে আব্দুল করিম বেপারী বলেন, “আমার নেতাকর্মী, সমর্থক ও ইউনিয়নবাসীর কাছে আমি চিরকৃতজ্ঞ। আপনারা আমাকে যে ভালোবাসা ও সম্মান দেখিয়েছেন, তা আমার জন্য অত্যন্ত আনন্দের ও স্মরণীয় একটি মুহূর্ত।”