সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

আহাম্মদপুরে হিফযুল কোরআন, হামদ-নাত প্রতিযোগিতা

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৬ এপ্রিল, ২০২২, ৫:৫৩ পিএম
আহাম্মদপুরে হিফযুল কোরআন, হামদ-নাত প্রতিযোগিতা
হাজীগঞ্জ প্রতিনিধি : হাজীগঞ্জ উপজেলার আহাম্মদপুর গাউছিয়া হাফেজিয়া নূরানী মাদ্রাসা ও এতিমখানার আয়োজনে হিফযুল কোরআন, হামদ-নাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে প্রথমেই অনুষ্ঠানটি উদ্ধোধন করেন ৯নং গন্ধব্যপুর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব কাজী নুরুর রহমান বেলাল।
এর পর দিন ব্যাপী চারটি ধাপে প্রথমে ৫ পারা এর পর ১০ পারা, ২০ পারা ও ৩০ পারা পবিত্র কোরআন শরীফ প্রতিযোগিতা শুরু হয়। কোরআন প্রতিযোগিতার পর হামদ-নাত প্রতিযোগিতা হয় দুইটি ধাপে।
এর পর বিকালে সমাপতি অনুষ্ঠানে আহাম্মদপুর গাউছিয়া হাফেজিয়া নূরানী মাদ্রাসা ও এতিমখানার সহ-সভাপতি দেশ বরেন্য  উপস্থাপক এম ইউনুছ  উল্যাহর   অতিথি হিসেবে বক্তব্য রাখেন। বিশেষ অতিথির বক্তব্য বাখেন  হাজীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি খালেকুজ্জামান শামীম, শিক্ষক এটি হোসাইন আহম্মদ তালুকদার, সাবেক ইউপি সদস্য মমতাজ উদ্দিন মন্তু, শিক্ষানুরাগী মোশারফ হোসেন সেলিম মিয়াজী, কাঁকৈরতলা জনতা কলেজের শিক্ষক মোজাম্মেল হক কাজল, প্রতিযোগিতার প্রধান বিচারক হাফেজ মাওলানা হাবীবুর রহমান প্রমূখ।
বক্তব্য শেষে পবিত্র কোরআন প্রতিযোগিতার চারটি ধাপে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ও হামদ-নাতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয়দের পুরষ্কার তুলে দেন অতিথিবৃন্দ।
প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান বিচারক হাফেজ মাওলানা হাবীবুর রহমানের সাথে সহযোগী বিচারকের দ্বায়িত্ব পালন করেন হাফেজ মাওলানা আবু হানিফ  ওয়াইসি ও হাফেজ মোফাজ্জল হোসেন।
অনুষ্ঠান শেষে দোয়া ও মিলাদের পর তাবারক বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে ওইসময় গন্ধব্যপুর উ: ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গাজী ওয়ালী উল্যাহ, প্যানেল চেয়ারম্যান  মোহাম্মদ হোসেন,  শিক্ষক মনির হোসেন ভুইয়া, বিশিষ্ট্য সমাজ  সেবক মিজানুর রহমান বেপারি, নেছার আহমদ,  ছাত্রর  নেতা আবদুর রাজ্জাক ভুইয়া, ফিরোজ আহম্মদ প্রমূখ। অনুষ্ঠানে ইউনিয়নের সকল মসজিদের ইমাম, মুয়াজ্জিন বিভিন্ন মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী পবিত্র কুরআন, হামদ নাত প্রতিযোগীরা উপস্থিত ছিলেন।
দ্বিতীয় পর্বে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাউছিয়া মাদরাসার মোহতামিম হাফেজ কাউছার আহমেদ।
দিনব্যাপী অনুষ্ঠানটি পরিচালনা করেন শিক্ষক হাফেজ আহমেদ কাঞ্চন ও আবু ইউছুপ।

‘মাগো’ বলে আর্তচিৎকার, চোখের সামনেই নিভে গেল বাবার প্রাণ! ফরিদগঞ্জে বি’দ্যুৎস্পৃ’ষ্টে বৃদ্ধের মৃ’ত্যু

এস এম ইকবাল প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৫:৫৭ পিএম
‘মাগো’ বলে আর্তচিৎকার, চোখের সামনেই নিভে গেল বাবার প্রাণ! ফরিদগঞ্জে বি’দ্যুৎস্পৃ’ষ্টে বৃদ্ধের মৃ’ত্যু

চাঁদপুরের ফরিদগঞ্জে নারিকেল গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রফিকুল ইসলাম বেপারি (৬৫) নামের এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (২৬শে অক্টোবর) দুপুরে উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের দক্ষিণ চৌরাঙ্গা বেপারি বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলাম বেপারি ওই এলাকার মৃত ছলেমান বেপারির ছেলে এবং তিনি দুই ছেলে ও দুই মেয়ের জনক ছিলেন।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন দুপুর দেড়টার দিকে রফিকুল ইসলাম নিজ বাড়ির একটি নারিকেল গাছের ডাল কাটতে গাছে ওঠেন। গাছে ওঠার কিছুক্ষণ পরই হঠাৎ তাঁর মাগো বলে আর্তচিৎকার শুনতে পান পরিবারের সদস্যরা। এ সময় নিচে থাকা তাঁর মেয়ে নাছিমা আক্তার ও স্বজনরা দ্রুত গাছের দিকে তাকিয়ে দেখতে পান, তাঁর শরীরের বিভিন্ন অংশে বিদ্যুতের আগুন জ্বলছে এবং তিনি নিস্তেজ হয়ে পড়েছেন। মুহূর্তের মধ্যেই গাছের ওপরই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

খবর পেয়ে ফরিদগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) হানিফ সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছান এবং স্থানীয়দের সহায়তায় গাছ থেকে মৃতদেহটি নিচে নামিয়ে আনেন। এছাড়া ঘটনাস্থল পরিদর্শন করে শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মহসিন।

Model Hospital

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আল-আমিন তালুকদার জানান, বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুর খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াধীন রয়েছে।