মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে প্রকল্পের টাকা গেল চেয়ারম্যানের পকেটে !

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৬ এপ্রিল, ২০২২, ৫:৫৮ পিএম
চাঁদপুরে প্রকল্পের টাকা গেল চেয়ারম্যানের পকেটে !

প্রিয় চাঁদপুর প্রতিবেদক : চাঁদপুর সদর উপজেলার ২নং আশিকাটি ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ বিল্লাল হোসেন পাটওয়ারী গ্রামীণ অবকাঠামো (কাবিটা) প্রকল্পের আওতাধীন একটি সড়কের কাজ না করে পুরো টাকা নিজের পকেটে ঢুকিয়েছেন। প্রকল্পটি হলো ‘আশিকাটি ইউনিয়নের ১নং ওয়ার্ডে পাকা রাস্তা হতে মরহুম মান্নান খানের বাড়ি পর্যন্ত রাস্তা উন্নয়ন’। ২০২১-২২ অর্থবছরে সড়কটি ইটের সলিং করতে সরকারি ভাবে বরাদ্দ দেয়া হয়েছে ২লাখ ২৪ হাজার ৬শ ৪৬টাকা। এ বরাদ্দের টাকা তিন কিস্তিতে তুলে নিয়েছেন স্থানীয় আশিকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিল্লাল হোসেন পাটওয়ারী। চাঁদপুর সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাসহ কিছু কর্মকর্তার যোগসাজশে প্রকল্পের টাকা আত্মসাৎ করা হয়েছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, মরহুম মান্নান খানের বাড়ি যেতে একটি কাঁচা সড়ক রয়েছে। ওই সড়কটি একটি ইটের সলিং করা রাস্তার সাথে সংযুক্ত হয়েছে। অথচ প্রকল্পের যে পাঁকা সড়কের কথা বলা হয়েছে ওই বাড়ির সাথে পাঁকা সড়কের কোনো সংযোগ নেই। অর্থাৎ প্রকল্পের সড়কটি নামমাত্র সড়ক বলাই যায়। তবে প্রকল্পের সভাপতি স্থানীয় চেয়ারম্যান মোহাম্মদ বিল্লাল হোসেন পাটওয়ারী প্রকল্পের শুরুতে প্রথম কিস্তির টাকা তোলার সময় অপর একটি সড়কের ছবি সংযুক্ত করেছেন। যে ছবিটি সংযুক্ত করা হয়েছে এটি অপর একটি সড়ক। ওই সড়কটি পূর্বেই একটি প্রকল্পের মাধ্যমে ইটের সলিং এর কাজ সম্পন্ন হয়েছে। মরহুম মান্নান খানের বাড়ি যেতে পাকা সড়কের কোনো অস্তিত্বই নেই।এ বিষয়ে স্থানীয় কয়েকজন বলেন, শুনেছি পাকা রাস্তার সাথে সংযোগ করে একটি রাস্তা হবে। জায়গা জটিলতার কারণে সড়কটিই হয়নি। পাকা বা ইটের সলিং করবে কিভাবে?

এ বিষয়ে ২নং আশিকাটি ইউনিয়নের সচিব বলেন, আমি এই প্রকল্প সম্পর্কে কিছুই জানি না।

প্রকল্পের সভাপতি চাঁদপুর সদর উপজেলার ২নং আশিকাটি ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ বিল্লাল হোসেন পাটওয়ারী মুঠোফোনে বলেন, প্রকল্পের টাকা আমার কাছে আছে। রাস্তার কাজ করা সম্ভব হয়নি স্থানীয় ভাবে সমস্যা রয়েছে তবে কি সমস্যা রয়েছে তা তিনি জানান নি। তারই কথার আলোকে বুঝা যাচ্ছে এ প্রকল্পের টাকা তিনি নিজেই একাই আত্মসাৎ করেছেন।

Model Hospital

চাঁদপুর সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম বলেন, কাজ সম্পন্ন হয়েছে মর্মে সরেজমিন পরিদর্শন করে অর্থ ছাড়ের জন্যে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ করেছি। প্রকল্পের কাজ সম্পন্ন হয়েছে। এখানে অনিয়ম হওয়ার প্রশ্নই আসে না।

অথচ চেয়ারম্যান নিজেই স্বীকার করেছেন তিনি রাস্তার কাজটি করেননি। এছাড়া এ প্রকল্পের সেক্রেটারী দুলাল মাল এর সাথে আলোচনা করলে তিনি বলেন, আমি এ প্রকল্পের সম্পর্কে কিছুই জানি না। অথচ এ দুলাল মাল এর স্বাক্ষর জাল করে টাকা উত্তোলন করেছেন চেয়ারম্যান বিল্লাল হোসেন পাটওয়ারী।

চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ বলেন, প্রকল্পের কাজ না করে বিল উত্তোলনের সুযোগ নেই। যদি কেউ টাকা তুলে থাকেন তবে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

এ প্রসঙ্গে চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বলেন, এমনটি হওয়ার কথা নয়, যদি হয় অবশ্যই বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে।

বিমানবন্দরে সংবর্ধিত রাজারগাঁওয়ের চেয়ারম্যান প্রার্থী আব্দুল করিম বেপারী

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ১১:০৩ পিএম
বিমানবন্দরে সংবর্ধিত রাজারগাঁওয়ের চেয়ারম্যান প্রার্থী আব্দুল করিম বেপারী

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ১ নং রাজারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল করিম বেপারী দেশে ফেরায় তাকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংবর্ধনা দিয়েছেন দুই শতাধিক নেতাকর্মী ও সমর্থক।

সোমবার (৫ অক্টোবর) ইউনিয়নের বিভিন্ন স্থান থেকে আসা নেতাকর্মী ও সমর্থকরা বিমানবন্দরে উপস্থিত হয়ে তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় নেতাকর্মী ও সমর্থকরা ফুল দিয়ে তাকে বরণ করে নেন। রাজারগাঁও ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড থেকে স্বতঃস্ফূর্তভাবে প্রবীণ-নবীনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা এতে অংশ নেন।

আব্দুল করিম বেপারী নেতাকর্মী ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আপনাদের ভালোবাসা, দোয়া ও সহযোগিতা আমাকে অনুপ্রাণিত করেছে। আমি রাজারগাঁও ইউনিয়নবাসীর সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। সমান ভাবে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের উন্নয়ন কর্মকাণ্ডে সমান গুরুত্ব দেওয়া হবে।

তিনি আরও বলেন, “আমি চেয়ারম্যান নির্বাচিত হলে হাজীগঞ্জ-শাহরাস্তি-চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক মমিন ভাইয়ের দিকনির্দেশনা অনুযায়ী ইউনিয়নের উন্নয়নমূলক কর্মকাণ্ডকে আরও গতিশীল করার চেষ্টা করব। রাজারগাঁও ইউনিয়নকে অন্যায়, অনিয়ম,অপরাধ, দুর্নীতি, লুটপাট মুক্ত – একটি সুন্দর ইউনিয়ন হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করছি।”

Model Hospital

এদিকে সংবর্ধনায় অংশ নেওয়া নেতাকর্মী ও সমর্থকরা বলেন, তারা আব্দুল করিম বেপারীকে রাজারগাঁও ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দেখতে চান। তাদের প্রত্যাশা, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে তিনি বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হবেন।

সংবর্ধনা অনুষ্ঠানে ১নং রাজারগাঁও ইউনিয়নের প্রবীণ ও নবীন নেতাকর্মী, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

শেষে আব্দুল করিম বেপারী বলেন, “আমার নেতাকর্মী, সমর্থক ও ইউনিয়নবাসীর কাছে আমি চিরকৃতজ্ঞ। আপনারা আমাকে যে ভালোবাসা ও সম্মান দেখিয়েছেন, তা আমার জন্য অত্যন্ত আনন্দের ও স্মরণীয় একটি মুহূর্ত।”