মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে দ্রুতগতির পিকআপ কেড়ে নিল সুসানের প্রাণ

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১৭ এপ্রিল, ২০২২, ২:১৭ পিএম
চাঁদপুরে দ্রুতগতির পিকআপ কেড়ে নিল সুসানের প্রাণ

সাইদ হোসেন অপু চৌধুরী : চাঁদপুর শহরে এবার দ্রুতগামী পিকআপের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছে সামির ইয়াসিন সুসান (২০) নামে এক কলেজ ছাত্র। আজ রবিবার ভোররাতে রাজধানী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সুসান। এর আগে গতকাল শনিবার রাতে শহরের হাজি মহসিন সড়কের দ্বারকানাথ উচ্চ বিদ্যালয় (ডিএনস্কুল) এর সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুসান চাঁদপুর শহরের প্রফেসরপাড়া এলাকার সফিকুর রহমান পাটোয়ারী ও শাহিদা কুলসুম শ্যামলী দম্পতির ছেলে।

স্বজনরা জানান, সন্ধ্যার পর বাসা থেকে সুসান মোটরসাইকেল নিয়ে শহরে বের হয়। এ সময় ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি পিকআপ তাকে চাপা দিয়ে চলে যায়। স্থানীয়রা গুরুতর আহত সুসানকে উদ্ধার করে প্রথমে চাঁদপুর জেনারেল হাসপাতালে নেয়। অবস্থার অবনতি হলে রাতেই তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার ভোররাতে মারা যায় সুসান।

সুসানের এমন আকস্মিক মৃত্যুতে পরিবার ও সতীর্থদের মাঝে শোকের ছায়া নেমে আসে। আজ রবিবার আছর নামাজের পর চাঁদপুর শহরের চিশতিয়া জামে মসজিদে সুসানের জানাজা হওয়ার কথা রয়েছে। পরে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হবে।

Model Hospital

চাঁদপুর সদর মডেল থানার ওসি আব্দুর রশিদ জানান, ঘাতক পিকআপের চালক পালিয়ে গেলেও তাকে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় নিহতের পরিবার থানায় কোনো অভিযোগ দেয়নি।

বিমানবন্দরে সংবর্ধিত রাজারগাঁওয়ের চেয়ারম্যান প্রার্থী আব্দুল করিম বেপারী

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ১১:০৩ পিএম
বিমানবন্দরে সংবর্ধিত রাজারগাঁওয়ের চেয়ারম্যান প্রার্থী আব্দুল করিম বেপারী

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ১ নং রাজারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল করিম বেপারী দেশে ফেরায় তাকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংবর্ধনা দিয়েছেন দুই শতাধিক নেতাকর্মী ও সমর্থক।

সোমবার (৫ অক্টোবর) ইউনিয়নের বিভিন্ন স্থান থেকে আসা নেতাকর্মী ও সমর্থকরা বিমানবন্দরে উপস্থিত হয়ে তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় নেতাকর্মী ও সমর্থকরা ফুল দিয়ে তাকে বরণ করে নেন। রাজারগাঁও ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড থেকে স্বতঃস্ফূর্তভাবে প্রবীণ-নবীনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা এতে অংশ নেন।

আব্দুল করিম বেপারী নেতাকর্মী ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আপনাদের ভালোবাসা, দোয়া ও সহযোগিতা আমাকে অনুপ্রাণিত করেছে। আমি রাজারগাঁও ইউনিয়নবাসীর সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। সমান ভাবে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের উন্নয়ন কর্মকাণ্ডে সমান গুরুত্ব দেওয়া হবে।

তিনি আরও বলেন, “আমি চেয়ারম্যান নির্বাচিত হলে হাজীগঞ্জ-শাহরাস্তি-চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক মমিন ভাইয়ের দিকনির্দেশনা অনুযায়ী ইউনিয়নের উন্নয়নমূলক কর্মকাণ্ডকে আরও গতিশীল করার চেষ্টা করব। রাজারগাঁও ইউনিয়নকে অন্যায়, অনিয়ম,অপরাধ, দুর্নীতি, লুটপাট মুক্ত – একটি সুন্দর ইউনিয়ন হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করছি।”

Model Hospital

এদিকে সংবর্ধনায় অংশ নেওয়া নেতাকর্মী ও সমর্থকরা বলেন, তারা আব্দুল করিম বেপারীকে রাজারগাঁও ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দেখতে চান। তাদের প্রত্যাশা, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে তিনি বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হবেন।

সংবর্ধনা অনুষ্ঠানে ১নং রাজারগাঁও ইউনিয়নের প্রবীণ ও নবীন নেতাকর্মী, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

শেষে আব্দুল করিম বেপারী বলেন, “আমার নেতাকর্মী, সমর্থক ও ইউনিয়নবাসীর কাছে আমি চিরকৃতজ্ঞ। আপনারা আমাকে যে ভালোবাসা ও সম্মান দেখিয়েছেন, তা আমার জন্য অত্যন্ত আনন্দের ও স্মরণীয় একটি মুহূর্ত।”