শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩

কচুয়ায় ৪ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি আটক

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১৭ এপ্রিল, ২০২২, ২:৫৭ পিএম
কচুয়ায় ৪ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি আটক

মোঃ রাছেল, কচুয়া : চাঁদপুরের কচুয়ায় পুলিশের বিশেষ অভিযানে ০৪ কেজি গাঁজাসহ মো: মিজান মোল্লা (৩৭) নামের এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।

আটককৃত মিজান মোল্লা শরিয়তপুর সদর উপজেলার বড় সোনা মুখী মোল্লা বাড়ির মতিউর রহমানের ছেলে।

রবিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে কচুয়া থানা পুলিশের উপ-পরিদর্শক মোঃ আব্দুল রাজ্জাক ও সহ-উপ-পরিদর্শক সাগর সেন সঙ্গীয় র্ফোস নিয়ে চাঁদপুর- কুমিল্লা আঞ্চালিক মহাসড়কের কচুয়া থানাধীন জগতপুর কুটুম বাড়ি সংলগ্ন বোগদাদ বাসে তল্লাসি চালিয়ে মিজান মোল্লার কাছ থেকে ০৪ কেজি গাঁজা জব্দ করে।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন।

Model Hospital

নয়া কণ্ঠের হাইমচর প্রতিনিধি আফতাবুল ইসলাম মেহেরাব

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ১১:৪৩ পিএম
নয়া কণ্ঠের হাইমচর প্রতিনিধি আফতাবুল ইসলাম মেহেরাব

জাতীয় দৈনিক নয়া কণ্ঠ-এর হাইমচর প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন আফতাবুল ইসলাম মেহেরাব। গত ২৫ অক্টোবর পত্রিকাটির সম্পাদক মো. আনিসুর রহমান স্বাক্ষরিত অনুমোদনপত্রের মাধ্যমে তাঁর নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।

গণমাধ্যমে কাজের অভিজ্ঞতায় আফতাবুল ইসলাম মেহেরাব স্থানীয় ও অনলাইনভিত্তিক বিভিন্ন সংবাদমাধ্যমে দায়িত্ব পালন করছেন। বর্তমানে তিনি জাতীয় দৈনিক সংবাদ প্রতিদিন-এর হাইমচর প্রতিনিধি, চাঁদপুর বুলেটিন-এর হাইমচর রিপোর্টার এবং দৈনিক চাঁদপুর দিগন্ত-এর হাইমচর প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।

তিনি হাইমচর উপজেলার জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়, স্থানীয় সমস্যা, সামাজিক কর্মকাণ্ড, রাজনৈতিক পরিস্থিতি ও উন্নয়নমূলক কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে নিয়মিত সংবাদ পরিবেশন করে আসছেন।

নতুন দায়িত্বে হাইমচর উপজেলার মানুষের কথা, সম্ভাবনা, সমস্যা ও জনদুর্ভোগের চিত্র বস্তুনিষ্ঠভাবে তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেছেন আফতাবুল ইসলাম মেহেরাব।

Model Hospital

এ দায়িত্ব পালনে তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন।