সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

শুধু অসহায় নয় সমাজে যারা চাইতে পারেনা তাদের পাশে শেখ হাসিনা, সুজিত রায় নন্দী

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৮ এপ্রিল, ২০২২, ২:২৯ পিএম
শুধু অসহায় নয় সমাজে যারা চাইতে পারেনা তাদের পাশে শেখ হাসিনা, সুজিত রায় নন্দী

সাইদ হোসেন অপু চৌধুরী : প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে চাঁদপুরে কমিউনিটি পুলিশিং সদস্যদের মাঝে ইফতার ও ঈদ বস্তু বিতরণ করা হয়েছে।

১৮ এপ্রিল সোমবার বিকেলে চাঁদপুর জেলা আওয়ামীলীগ কার্যালয়ে এই ইফতার ও ঈদ বস্তু বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওমীলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক  সূজিত রায় নন্দী বলেন,শুধু অসহায় নয় সমাজে যারা চাইতে পারেনা  তাদের  পাশে জননেত্রী শেখ হাসিনা আছে।

আপনারা দেখেছেন করোনা কালে যেখানে বিশ্বের অনেক উন্নত দেশ হিমশিম খাচ্ছিল। সেখানে জননেত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বের কারণে আমরা করোনা মোকাবেলা করতে সক্ষম হয়েছি।  শেখ হাসিনা সুখে দুখে সব সময় মানুষের পাশে থাকে ছিল আছে এবং থাকবে।

Model Hospital

তিনি বলেন, আজকে যারা বাংলাদেশকে শ্রীলংকার সাথে তুলনা করছে তাদের সেই স্বপ্ন কোনদিন পূরণ হবে না। কারন শেখ হাসিনা জানে কিভাবে ক্রাইসিস মোকাবেলা করতে হয়।একমাত্র শেখ হাসিনার হাতেই বাংলাদেশ নিরাপদ।

চাঁদপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র যুগ্ম আহবায়ক শেখ শরিফের পরিচালনায় বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট জহিরুল ইসলাম, শ্রমবিষয়ক সম্পাদক নুরুল ইসলাম মিয়াজী, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট আহসান হাবিব, জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য অ্যাড. জসিম উদ্দিন পাটওয়ারী, চাঁদপুর জেলা কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক সূফী খায়রুল আলম খোকন, পৌর কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক রোটাঃ জামাল হোসেন, চাঁদপুর গৌরগোরিমা জামে মসজিদের খতিব মাওঃ হেদায়েত উল্ল্যাহ।

এদিন বিভিন্ন মাদ্রাসার ৮০০ এতিম ছাত্রদের মাঝে ও কমিউনিটি পুলিশিংয়ের ১৫৫ সদস্যের মাঝে এই ইফতার ও ঈদ বস্ত্র বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুর রহমান পরান, জেলা ছাত্রলীগের  সহ-সভাপতি সাইফুল ইসলাম পায়েল, টুটুন মজুমদার, যুগ্ম সাধারণ সম্পাদক কাজি নাসিম, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান সাখাওয়াত সহ দলীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

ফরিদগঞ্জে আরও ৪ আ.লীগ নেতাকর্মী গ্রেফতার

এস. এম ইকবাল প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১০:১৩ পিএম
ফরিদগঞ্জে আরও ৪ আ.লীগ নেতাকর্মী গ্রেফতার

ফরিদগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের ৪ নেতাকর্মী গ্রেফতার।

চাঁদপুরের ফরিদগঞ্জে নাশকতা বিরোধী বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের আরও চার নেতাকর্মীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এ নিয়ে গত তিন দিনে মোট ১৯ জন নেতাকর্মীকে গ্রেফতার করল ফরিদগঞ্জ থানা পুলিশ।
রোববার (৮ নভেম্বর ২০২৬) রাতে চাঁদপুর জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমানের বিশেষ নির্দেশনায় এবং ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এরশাদ উল্ল্যাহর সার্বিক পরিচালনায় উপজেলার বিভিন্ন ইউনিয়নে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে ফরিদগঞ্জ উপজেলা যুবলীগের সাবেক সদস্য ও রূপসা দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগ নেতা জহিরুল ইসলাম (৪৮), পাইকপাড়া উত্তর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মো. আলমগীর হোসেন (৫০), বালিথুবা পশ্চিম ইউনিয়ন যুবলীগ নেতা আ. সালাম ওরফে আরিফ মিজি (৩৫) এবং ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগ সদস্য মো. আলী আকবর হাজী (৫০)কে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের গোপন নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত করার অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের চারজনকে গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করে সোমবার (৯ নভেম্বর) দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এরশাদ উল্ল্যাহ জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রাখতে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের এই বিশেষ অভিযান নিয়মিতভাবে অব্যাহত রয়েছে। অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।