শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩

মৈশাদীতে রিংজাল বিরোধী অভিযান

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০২২, ২:৫২ পিএম
মৈশাদীতে রিংজাল বিরোধী অভিযান

স্টাফ রির্পোটার : চাঁদপুর সদর উপজেলার মৈশাদী ইউনিয়নে ডাকাতিয়া নদীতে রিংজাল বিরোধী অভিযান পরিচালনা করা হয়েছে।

মৈশাদী ইউপি চেয়ারম্যান মোঃ নুুরুল ইসলাম পাটওয়ারীর নির্দেশনায় ওয়ার্ড সদস্য ও গ্রাম পুলিশ সদস্যরা অভিযান পরিচালনা করেন। মঙ্গলবার ১নং ওয়ার্ড সদস্য সোহরাব হোসেন, ৪নং ওয়ার্ড সদস্য মানিক গাজী এ অভিযান পরিচালনা করেন। অভিযাননে রিংজাল, বেড় জাল, কারেন্ট জাল আটক করে পরিষদে নিয়ে আসা হয়। পরে ইউপি চেয়ারম্যান পরিষদের সামনে জালগুলো পুড়িয়ে পেলেন।

এ সময় নুরুল ইসলাম পাটওয়ারী বলেন, এখন মাছের ডিম পাড়ার সময়, এখন নদীতে রিং জাল দিয়ে দেশীয় প্রজাতির মাছ নিধন করলে ডিমওলা মাছগুলো ধ্বংস হয়ে যাবে। মাছের বিস্তার বিলুপ্ত হবে।

তিনি বলেন, এভাবে রিংজালসহ বিভিন্ন জাল দিয়ে অবাধে নদীতে মাছ নিধন করলে ভবিষৎতে মাছে বিস্তার একে বারে বিলিন হবে। আমাদের নতুন প্রজন্ম দেশীয় মাছ থেকে বঞ্চিত হবে। সরকার রিংজাল দিয়ে মাছ নিধন করা সম্পূর্ন্ন নিষেধ করে দিয়েছে। তবু ও কিছু অসাধু ব্যাক্তি রিংজাল দিয়ে মাছ নিধন অব্যাহত রেখেছে।

Model Hospital

এখন থেকে মৈশাদীতে রিংজালের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। রিংজাল পুড়িয়ে দেওয়ার সময় ইউপি সচিব আবু বকর মানিক, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটার নাজমা আক্তার, ১নং ওয়ার্ড সদস্য সোহরাব হোসেন, ৪নং ওয়ার্ড সদস্য মানিক গাজী উপস্থিত ছিলেন।

নয়া কণ্ঠের হাইমচর প্রতিনিধি আফতাবুল ইসলাম মেহেরাব

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ১১:৪৩ পিএম
নয়া কণ্ঠের হাইমচর প্রতিনিধি আফতাবুল ইসলাম মেহেরাব

জাতীয় দৈনিক নয়া কণ্ঠ-এর হাইমচর প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন আফতাবুল ইসলাম মেহেরাব। গত ২৫ অক্টোবর পত্রিকাটির সম্পাদক মো. আনিসুর রহমান স্বাক্ষরিত অনুমোদনপত্রের মাধ্যমে তাঁর নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।

গণমাধ্যমে কাজের অভিজ্ঞতায় আফতাবুল ইসলাম মেহেরাব স্থানীয় ও অনলাইনভিত্তিক বিভিন্ন সংবাদমাধ্যমে দায়িত্ব পালন করছেন। বর্তমানে তিনি জাতীয় দৈনিক সংবাদ প্রতিদিন-এর হাইমচর প্রতিনিধি, চাঁদপুর বুলেটিন-এর হাইমচর রিপোর্টার এবং দৈনিক চাঁদপুর দিগন্ত-এর হাইমচর প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।

তিনি হাইমচর উপজেলার জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়, স্থানীয় সমস্যা, সামাজিক কর্মকাণ্ড, রাজনৈতিক পরিস্থিতি ও উন্নয়নমূলক কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে নিয়মিত সংবাদ পরিবেশন করে আসছেন।

নতুন দায়িত্বে হাইমচর উপজেলার মানুষের কথা, সম্ভাবনা, সমস্যা ও জনদুর্ভোগের চিত্র বস্তুনিষ্ঠভাবে তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেছেন আফতাবুল ইসলাম মেহেরাব।

Model Hospital

এ দায়িত্ব পালনে তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন।