বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

মতলব উত্তরে রাস্তা পাকাকরণের দাবীতে শিক্ষার্থী ও এলাকাবাসীর মানববন্ধন

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০২২, ৩:১৯ পিএম
মতলব উত্তরে রাস্তা পাকাকরণের দাবীতে শিক্ষার্থী ও এলাকাবাসীর মানববন্ধন

মতলব উত্তর ব্যুরো : চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় একটি কাঁচা রাস্তা পাকাকরণের দাবীতে মঙ্গলবার (১৯ এপ্রিল) সকালে মানববন্ধন করেছে স্কুল শিক্ষার্থী ও এলাকাবাসী। মানববন্ধনে উপজেলার গাজীপুর কে.এ.এল উচ্চ বিদ্যালয় থেকে বেরীবাঁধ পর্যন্ত এক কিলোমিটার রাস্তা পাকাকরণের জন্য জোর দাবী জানান মানববন্ধনকারীরা।

শিক্ষার্থীরা বলেন, এই রাস্তাটি দিয়ে আমরা প্রতিনিয়ত যাতায়াত করি। প্রতিদিন স্কুলে আসতে হয়। বর্ষাকালে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। ফলে কাদা মাটি দিয়ে আমাদের পোষাক ও বই খাতা নস্ট হয়ে যায়। এই বই বাজারেও পাওয়া যায় না, ফলে আমাদের মারাত্মক সমস্যায় পড়তে হয়। এই সড়কটি দ্রুত পাকাকরণের জন্য সরকারের কাছে দাবী জানাই।

গাজীপুর গ্রামের মোঃ আলী আকবর, মোঃ লিটন, আবুল হোসেন প্রধান, ইকবাল প্রধান, মিজান প্রধান বলেন, বিগত দিন ধরে এই রাস্তা সংস্থার হয়নি। এখন রাস্তাটা অবস্থা খুবই বেহাল। বর্ষাকালে চলাচল একেবারে বন্ধ হয়ে যায়। আমাদের এলাকার স্কুল কলেজ ও হাটবাজারে যাতায়াত করার একমাত্র সড়ক এইটা। আমরা অবহেলিত এই এক কিলোমিটার কাঁচা রাস্তা দ্রুত পাকাকরণের দাবী জানাই।

স্থানীয় ইউপি সদস্য মানছুর মোল্লা বলেন, রাস্তাটি একটি গুরুত্বপূর্ণ রাস্তা। রাস্তাটি সংস্কার হওয়ার খুবই জরুরি দরকার। পাকা হলে আরো বেশি ভালো হয়। যেহেতু বর্তমান সরকার উন্নয়নের সরকার। তাই আমি এই রাস্তাটি পাকাকরণের জন্য স্থানীয় এমপি নুরুল আমিন রুহুল এর দৃষ্টি আকর্ষণ করছি। সৌদি আরব প্রবাসী বাবু প্রধান সহ একাধিক যুবক এই রাস্তাটি বর্ষাকাল আসার আগে দ্রুত গতিতে পাকাকরণের দাবী জানান।

Model Hospital

এদিকে গাজীপুর কে.এ.এল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিল্লাল হোসেন সহ শিক্ষকরা বলেন, আমরাও এই রাস্তাটি দিয়ে যাতায়াত করি। বর্ষাকাল আসলে চলাচল করা যায় না। শিক্ষার্থীদেরও অনেক সদস্য হয়। রাস্তাটি পাকা হলে মানুষের ভোগান্তির অবসান হবে।

ফতেপুর পশ্চিম ইউপি চেয়ারম্যান নুর মোহাম্মদ জানান, এই রাস্তাটি হেরিংবনের জন্য ইউনিয়ন পরিষদের মাধ্যমে প্রজেক্ট দেওয়া হয়েছে। আশা করি দ্রুত কাজ বাস্তবায়ন হবে।

কেএফটিতে ‘আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি’ উদ্বোধন

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৮:২৩ পিএম
কেএফটিতে ‘আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি’ উদ্বোধন
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা সদরের ঢাকিরগাঁওয়ে অবস্থিত কেএফটি কলেজিয়েট স্কুলের বয়েজ উইংয়ে ‘আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি’ উদ্ধোধন করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি ফিতা কেটে উদ্ধোধন করেন বিশিষ্ট দানবীর ও সমাজসেবক আলহাজ্ব এম.এ বারী।উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কেএফটি কলেজিয়েট স্কুলের ধর্মীয় শিক্ষক আব্দুল মালেক মিয়াজী।
পরে কেএফটি কলেজিয়েট স্কুলের অডিটোরিয়ামে আব্দুর রহমান মোল্লা লাইব্রেরির উদ্ধোধনী অনুষ্ঠিত হয়। কেএফটি কলেজিয়েট স্কুলের প্রতিষ্ঠাতা বেলায়েত হোসেন জুলহাসের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট দানবীর ও সমাজসেবক আলহাজ্ব  এম.এ বারী। প্রধান অতিথির বক্তব্যের শুরুতেই তিনি তার মরহুম পিতা আব্দুর রহমান মোল্লার নামে লাইব্রেরিটি করায় মহান আল্লাহ তায়ালার প্রতি শোকরিয়া আদায় করেন। তিনি বলেন, আমি আমার  জীবদ্দশায় অসহায় গরীব দুঃখী মানুষের কল্যানে কাজ করেছি। শুধু তাই নয়, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের লেখাপড়া, চিকিৎসা, বাস্থান ও বিয়ের জন্য আর্থিক সহায়তা করেছেন তিনি। মৃত্যুর আগ পর্যন্ত মানুষের এবং সমাজের কল্যাণে কাজ করে যাবো ইনশাআল্লাহ।
কেএফটি কলেজিয়েট স্কুলের বিষয়ে তিনি বলেন, এ কলেজটি একদিন দেশের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত হবে। দেশ-বিদেশের ছাত্র ছাত্রীরা ভর্তি হয়ে পড়াশোনা করবে। মতলববাসীর নিকট আকুল আবেদন আপনারা কেএফটি কলেজিয়েট স্কুলের সাথে ছিলেন, আছেন এবং ভবিষ্যতেও থাকবেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেসবাহ উদ্দিন সরকার, মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা কে.এম ইশমাম এবং জাপান অধিবাসী ইয়াসুও হিরায়ামা।
বক্তব্যে অতিথিরা লাইব্রেরির গুরুত্ব, বই পড়ার অভ্যাস গড়ে তোলা এবং শিক্ষার্থীদের জ্ঞান ও মননশীলতা বিকাশে পাঠাগারের ইতিবাচক ভূমিকা তুলে ধরেন। তাঁরা শিক্ষার্থীদের নিয়মিত বই পড়তে এবং জ্ঞান অর্জনের এই সুযোগ কাজে লাগাতে উৎসাহিত করেন।
একটি সমৃদ্ধ লাইব্রেরি শিক্ষার্থীদের জ্ঞানচর্চা, সৃজনশীলতা ও সুন্দর ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এমন প্রত্যাশা সবার। বই হোক জ্ঞানের আলো, লাইব্রেরি হোক আলোকিত ভবিষ্যতের সোপান।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কেএফটি কলেজিয়েট স্কুলের প্রিন্সিপাল ও সাবেক সচিব মো. জাকির হোসেন কামাল।
অনুষ্ঠানের পূর্বে স্কাউট, গার্লস গাইড ও রেড ক্রিসেন্টের সদস্যরা অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন। অনুষ্ঠানের শুরুতে প্রতিষ্ঠানের  বিভিন্ন শ্রেণির সেরা পারফরমার ও ক্লাস ক্যাপ্টেনদের উপস্থিতিতে অতিথিদের ফুল, উত্তরীয় ও উপহারসামগ্রী দিয়ে বরণ করা হয়।