সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

হাজীগঞ্জের আাহাম্মদপুরে বদর দিবস পালন

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০২২, ৩:৪২ পিএম
হাজীগঞ্জের আাহাম্মদপুরে বদর দিবস পালন

নিজস্ব প্রতিনিধি : আহলে সুন্নাত ওয়াল জামাআত ৯নং গন্ধর্ব্যপুর (উঃ) ইউনিয়ন শাখার উদ্যোগে ঐতিহাসিক বদর দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।

মঙ্গলবার দুপুর ৩টায় গন্ধ্যর্বপুর (উঃ)ইউনিয়ন পরিষদ হল রুমে আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

ইউনিয়ন আহলে সুন্নাতওয়াল জামায়াতের সহ সভাপতি ইমাম হোসেন এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মাওলানা শাহ আলমের সঞ্চলনায় বদর দিবসের আলোচনায় প্রধান অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান আলহাজ্ব কাজী নুরুর রহমান বেলাল, বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গাজী ওয়ালী উল্যাহ, মোহাম্মদপুর পশ্চিম পাড়া দরবার শরীফের মোতায়াল্লী সাংবাদিক খালেকুজ্জামান শামীম, হাজীগঞ্জ উপজেলা আহলে সুন্নাত আলজামায়াতের সাধারণ সম্পাদক মাও. মো. আবদুর রাহিম, শিক্ষক এটি হোসাইন তালুদার, ইউনিয়ন সহসভাপতি মমতাজ উদ্দিন মন্তু, প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ হোসেন, আহলে সুন্নাত ওযাল জামায়াতের নেতা সালে আহম্মদ দিদার প্রমূখ।

এতে সকল মসজিদের ইমাম মুয়াজ্জিন ও ধর্মপ্রাম মুসলমারা উপস্থিত ছিলেন।

Model Hospital

মুনাজাত পরিচালনা করেন হযরত মাও. ইমাম হোসেন।

‘মাগো’ বলে আর্তচিৎকার, চোখের সামনেই নিভে গেল বাবার প্রাণ! ফরিদগঞ্জে বি’দ্যুৎস্পৃ’ষ্টে বৃদ্ধের মৃ’ত্যু

এস এম ইকবাল প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৫:৫৭ পিএম
‘মাগো’ বলে আর্তচিৎকার, চোখের সামনেই নিভে গেল বাবার প্রাণ! ফরিদগঞ্জে বি’দ্যুৎস্পৃ’ষ্টে বৃদ্ধের মৃ’ত্যু

চাঁদপুরের ফরিদগঞ্জে নারিকেল গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রফিকুল ইসলাম বেপারি (৬৫) নামের এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (২৬শে অক্টোবর) দুপুরে উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের দক্ষিণ চৌরাঙ্গা বেপারি বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলাম বেপারি ওই এলাকার মৃত ছলেমান বেপারির ছেলে এবং তিনি দুই ছেলে ও দুই মেয়ের জনক ছিলেন।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন দুপুর দেড়টার দিকে রফিকুল ইসলাম নিজ বাড়ির একটি নারিকেল গাছের ডাল কাটতে গাছে ওঠেন। গাছে ওঠার কিছুক্ষণ পরই হঠাৎ তাঁর মাগো বলে আর্তচিৎকার শুনতে পান পরিবারের সদস্যরা। এ সময় নিচে থাকা তাঁর মেয়ে নাছিমা আক্তার ও স্বজনরা দ্রুত গাছের দিকে তাকিয়ে দেখতে পান, তাঁর শরীরের বিভিন্ন অংশে বিদ্যুতের আগুন জ্বলছে এবং তিনি নিস্তেজ হয়ে পড়েছেন। মুহূর্তের মধ্যেই গাছের ওপরই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

খবর পেয়ে ফরিদগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) হানিফ সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছান এবং স্থানীয়দের সহায়তায় গাছ থেকে মৃতদেহটি নিচে নামিয়ে আনেন। এছাড়া ঘটনাস্থল পরিদর্শন করে শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মহসিন।

Model Hospital

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আল-আমিন তালুকদার জানান, বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুর খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াধীন রয়েছে।