মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জে বৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষতি

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২০ এপ্রিল, ২০২২, ৩:৪০ পিএম
হাজীগঞ্জে বৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষতি
নিজস্ব প্রতিনিধি : হাজীগঞ্জ উপজেলার ৫ নং সদর ইউনিয়নের মাতৈন আদর্শ পাঠাগার ও সমাজ কল্যাণ সংসদ কার্যালয়টি কালবৈশাখী ঝড়ে ভেঙ্গে ব্যপক ক্ষতি হয়েছে।
এতে করে  পাঠাগারের বই-পুস্তক ও যাবতীয় আসবাবপত্রসহ পরিষদের কার্যালয় আনুমানিক লক্ষাধিক টাকার ক্ষতি হয়ছে। বুধবার সকাল থেকে বয়ে যাওয়া এ ঝড়ে উপজেলার মোহাম্মাদপুর চৌরাস্তায় তিনটি মুদি ও চায়ের দোকান উড়ে গেছে।  এসময় আলমগীর মোল্লা নামে একজন গুরুতর আহত হয়েছে। দোকানীদের ব্যাপক ক্ষতি হয়।
মাতৈন আদর্শ সমাজ কল্যাণ সংসদের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মারোয়ান বলেন, হঠাৎ বৈশাখী ঝড়ের থাবা শুরু হয় এতে করে আমাদের পাঠাগারে ভেঙ্গে বই কাগজ পত্রসহ লক্ষাধিক টাকার ক্ষতি হয়।
এদিকে মোহাম্মাদপুর চৌরাস্তায় মুদি দোকানির মধ্যে ফারুকের দোকানে ব্যাপক ক্ষতি হয়েছে। এ সময় আলমগীর নামে একজন আহত হয়েছে। তাকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে।
এছাড়াও উপজেলার বিভিন্ন মাঠে ধানের ক্ষতি হয়েছে এবং অন্যান্যে ফসলাদির ক্ষতি হয়ছে।

বিমানবন্দরে সংবর্ধিত রাজারগাঁওয়ের চেয়ারম্যান প্রার্থী আব্দুল করিম বেপারী

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ১১:০৩ পিএম
বিমানবন্দরে সংবর্ধিত রাজারগাঁওয়ের চেয়ারম্যান প্রার্থী আব্দুল করিম বেপারী

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ১ নং রাজারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল করিম বেপারী দেশে ফেরায় তাকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংবর্ধনা দিয়েছেন দুই শতাধিক নেতাকর্মী ও সমর্থক।

সোমবার (৫ অক্টোবর) ইউনিয়নের বিভিন্ন স্থান থেকে আসা নেতাকর্মী ও সমর্থকরা বিমানবন্দরে উপস্থিত হয়ে তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় নেতাকর্মী ও সমর্থকরা ফুল দিয়ে তাকে বরণ করে নেন। রাজারগাঁও ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড থেকে স্বতঃস্ফূর্তভাবে প্রবীণ-নবীনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা এতে অংশ নেন।

আব্দুল করিম বেপারী নেতাকর্মী ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আপনাদের ভালোবাসা, দোয়া ও সহযোগিতা আমাকে অনুপ্রাণিত করেছে। আমি রাজারগাঁও ইউনিয়নবাসীর সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। সমান ভাবে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের উন্নয়ন কর্মকাণ্ডে সমান গুরুত্ব দেওয়া হবে।

তিনি আরও বলেন, “আমি চেয়ারম্যান নির্বাচিত হলে হাজীগঞ্জ-শাহরাস্তি-চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক মমিন ভাইয়ের দিকনির্দেশনা অনুযায়ী ইউনিয়নের উন্নয়নমূলক কর্মকাণ্ডকে আরও গতিশীল করার চেষ্টা করব। রাজারগাঁও ইউনিয়নকে অন্যায়, অনিয়ম,অপরাধ, দুর্নীতি, লুটপাট মুক্ত – একটি সুন্দর ইউনিয়ন হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করছি।”

Model Hospital

এদিকে সংবর্ধনায় অংশ নেওয়া নেতাকর্মী ও সমর্থকরা বলেন, তারা আব্দুল করিম বেপারীকে রাজারগাঁও ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দেখতে চান। তাদের প্রত্যাশা, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে তিনি বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হবেন।

সংবর্ধনা অনুষ্ঠানে ১নং রাজারগাঁও ইউনিয়নের প্রবীণ ও নবীন নেতাকর্মী, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

শেষে আব্দুল করিম বেপারী বলেন, “আমার নেতাকর্মী, সমর্থক ও ইউনিয়নবাসীর কাছে আমি চিরকৃতজ্ঞ। আপনারা আমাকে যে ভালোবাসা ও সম্মান দেখিয়েছেন, তা আমার জন্য অত্যন্ত আনন্দের ও স্মরণীয় একটি মুহূর্ত।”