সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

হাজীগঞ্জে হাত পা মুখ বেঁধে স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টায় আটক-১

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২০ এপ্রিল, ২০২২, ৪:০৬ পিএম
হাজীগঞ্জে হাত পা মুখ বেঁধে স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টায় আটক-১

স্টাফ রিপোর্টার : হাজীগঞ্জে হাত পা ও মুখ বেঁধে স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে হাজীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।

এ ঘটনায় পুলিশ সোহেল নামে ১জনকে আটক করেছে। আটক সোহেল উপজেলার কালচোঁ উত্তর ইউনিয়নের নওহাটা চকিদার বাড়ীর জিতু মিয়ার ছেলে। সে সম্প্রতি বিদেশ থেকে দেশে এসেছে।

হাজীগঞ্জ থানা সূত্রে জানাযায়, উপজেলার কালচোঁ উত্তর ইউনিয়নের নওহাটা গ্রামের স্থানীয় একটি বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী (১৩) মঙ্গলবার সন্ধ্যায় পাশ^বর্তী বাড়ীতে প্রাইভেট পড়তে যায়। সেখান থেকে ফেরার পথে চকিদার বাড়ীর সোহেল ও অজ্ঞাত আরো ১জনসহ ওই শিক্ষার্থীকে পেছন থেকে মুখ চেপে ধরে হাত-পা ও মুখ বেঁধে পাশ্ববর্তী বাগানে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। স্থানীয় লোকজনদের আনা-গোনা দেখে সোহেল ও তার সঙ্গী পালিয়ে যায়। এ ঘটনায় ওই শিক্ষার্থী অজ্ঞান হয়ে পড়লে তাকে চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া হয়। বর্তমানে ওই শিক্ষার্থী চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এঘটনায় নির্যাতিত শিক্ষার্থীর বাবা বাদী হয়ে হাজীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।

Model Hospital

মামলার তদন্তকারী কর্মকর্তা হাজীগঞ্জ থানার এসআই প্রভাকার বলেন, এ ঘটনায় ১জনকে আটক করা হয়েছে। নির্যাতিত কিশোরী চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

‘মাগো’ বলে আর্তচিৎকার, চোখের সামনেই নিভে গেল বাবার প্রাণ! ফরিদগঞ্জে বি’দ্যুৎস্পৃ’ষ্টে বৃদ্ধের মৃ’ত্যু

এস এম ইকবাল প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৫:৫৭ পিএম
‘মাগো’ বলে আর্তচিৎকার, চোখের সামনেই নিভে গেল বাবার প্রাণ! ফরিদগঞ্জে বি’দ্যুৎস্পৃ’ষ্টে বৃদ্ধের মৃ’ত্যু

চাঁদপুরের ফরিদগঞ্জে নারিকেল গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রফিকুল ইসলাম বেপারি (৬৫) নামের এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (২৬শে অক্টোবর) দুপুরে উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের দক্ষিণ চৌরাঙ্গা বেপারি বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলাম বেপারি ওই এলাকার মৃত ছলেমান বেপারির ছেলে এবং তিনি দুই ছেলে ও দুই মেয়ের জনক ছিলেন।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন দুপুর দেড়টার দিকে রফিকুল ইসলাম নিজ বাড়ির একটি নারিকেল গাছের ডাল কাটতে গাছে ওঠেন। গাছে ওঠার কিছুক্ষণ পরই হঠাৎ তাঁর মাগো বলে আর্তচিৎকার শুনতে পান পরিবারের সদস্যরা। এ সময় নিচে থাকা তাঁর মেয়ে নাছিমা আক্তার ও স্বজনরা দ্রুত গাছের দিকে তাকিয়ে দেখতে পান, তাঁর শরীরের বিভিন্ন অংশে বিদ্যুতের আগুন জ্বলছে এবং তিনি নিস্তেজ হয়ে পড়েছেন। মুহূর্তের মধ্যেই গাছের ওপরই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

খবর পেয়ে ফরিদগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) হানিফ সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছান এবং স্থানীয়দের সহায়তায় গাছ থেকে মৃতদেহটি নিচে নামিয়ে আনেন। এছাড়া ঘটনাস্থল পরিদর্শন করে শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মহসিন।

Model Hospital

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আল-আমিন তালুকদার জানান, বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুর খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াধীন রয়েছে।