মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে কাল বৈশাখির তাণ্ডব

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২০ এপ্রিল, ২০২২, ৮:২৯ পিএম
ফরিদগঞ্জে কাল বৈশাখির তাণ্ডব
এস এম ইকবাল : ফরিদগঞ্জে কাল বৈশাখির তান্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। বসতঘর ও গাছাপালা বিধ্বস্তসহ বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন ছিলো। ২০ এপ্রিল বুধবার সকালে হতে প্রায় বিকেল পর্যন্ত ঝড়ের তান্ডব চলে।
সূত্রে জানা গেছে, সকাল আট ঘটিকা নাগাদ মৌসুমী ঝড়ের তান্ডব শুরু হয়। প্রায় ত্রিশ মিনিট যাবত তান্ডব চললেও মাঝখানে কিছু সময় বিরতি দিয়ে বিকেল পর্যন্ত ঝড়োবৃষ্টি চলে। এতে, উপজেলার বিভিন্ন স্থানে গাছপালা উপড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিভিন্ন স্থানে উপড়ে পড়া গাছপালা স্থানীয়ভাবে লোকজন অপসারণ করেছেন। ফরিদগঞ্জ পৌর এলাকার ওয়াপদা অফিস সংলগ্ন লিপি বেগমের বসত ঘরে একটি গাছ ঢলে পড়ে। এতে বসত ঘরটি সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। ঢলে পড়া গাছটি ফরিদগঞ্জ ওয়াপদা কর্তৃপক্ষের। সন্ধ্যা পর্যন্ত ওই গাছ অপসারণ না করায় ঘরের মালিক বিপাকে পড়েন- জানিয়েছেন এলাকাবাসী। ওই সময়ে কেউ আহত হননি।
লিপি বেগম জানান, বুধবার সকালে পাশর্^বর্তী ওয়াপদা অফিসের বাউন্ডারির ভিতরে থাকা গাছটি আমার বসত ঘরের উপরে এসে পড়লে আমার ঘরের ব্যাপক ক্ষতিসাধন হয়। রাস্তার পাশে থাকা টিনের ঘর এবং ভিতরের সেমি পাকা ঘর ভেঙে তছনছ হয়ে গেছে। আমি প্রশাসনের কাছে সহযোগিতা কামনা করছি। তার অন্তত চার লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে এলাকাবাসী ধারণা করছেন।
এদিকে, ঝড়োবৃষ্টির পর উপজেলার বিভিন্ন স্থানে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে পড়ে। বিরামহীনভাবে কর্তৃপক্ষের তত্ত্বাবধানে কর্মীরা বিদ্যুৎ সরবরাহ সচল করার চেষ্টা করলেও এ বিপোট (রাত ১০ ঘটিকা) লেখা পর্যন্ত উপজেলার অনেক স্থানে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়নি বলে বিভিন্ন স্থান থেকে লোকজন জানিয়েছেন। তবে, দীর্ঘ সময়ের চেষ্টায় গুরুত্ব বিবেচনায় তিন নং ফিডার (ফরিদগঞ্জ পৌর এলাকায়) এর বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা গেছে বলে সূত্রে জানা গেছে।
পল্লী বিদ্যুৎ সমিতি, ফরিদগঞ্জ জোনাল অফিসের জুনিয়র প্রকৌশলী আবুল কালাম জানিয়েছেন, ফরিদগঞ্জ পৌর এলাকা (তিন নং ফিডারসহ) জোনাল অফিসের অন্তর্ভূক্ত ৯ টি ফিডারের প্রায় ৬০ ভাগ এলাকায় বিদ্যুৎ সরবরাহ সচল করা গেছে। অপর অংশের কাজ বিরামহীনভাবে চলছে।

বিমানবন্দরে সংবর্ধিত রাজারগাঁওয়ের চেয়ারম্যান প্রার্থী আব্দুল করিম বেপারী

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ১১:০৩ পিএম
বিমানবন্দরে সংবর্ধিত রাজারগাঁওয়ের চেয়ারম্যান প্রার্থী আব্দুল করিম বেপারী

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ১ নং রাজারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল করিম বেপারী দেশে ফেরায় তাকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংবর্ধনা দিয়েছেন দুই শতাধিক নেতাকর্মী ও সমর্থক।

সোমবার (৫ অক্টোবর) ইউনিয়নের বিভিন্ন স্থান থেকে আসা নেতাকর্মী ও সমর্থকরা বিমানবন্দরে উপস্থিত হয়ে তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় নেতাকর্মী ও সমর্থকরা ফুল দিয়ে তাকে বরণ করে নেন। রাজারগাঁও ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড থেকে স্বতঃস্ফূর্তভাবে প্রবীণ-নবীনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা এতে অংশ নেন।

আব্দুল করিম বেপারী নেতাকর্মী ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আপনাদের ভালোবাসা, দোয়া ও সহযোগিতা আমাকে অনুপ্রাণিত করেছে। আমি রাজারগাঁও ইউনিয়নবাসীর সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। সমান ভাবে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের উন্নয়ন কর্মকাণ্ডে সমান গুরুত্ব দেওয়া হবে।

তিনি আরও বলেন, “আমি চেয়ারম্যান নির্বাচিত হলে হাজীগঞ্জ-শাহরাস্তি-চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক মমিন ভাইয়ের দিকনির্দেশনা অনুযায়ী ইউনিয়নের উন্নয়নমূলক কর্মকাণ্ডকে আরও গতিশীল করার চেষ্টা করব। রাজারগাঁও ইউনিয়নকে অন্যায়, অনিয়ম,অপরাধ, দুর্নীতি, লুটপাট মুক্ত – একটি সুন্দর ইউনিয়ন হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করছি।”

Model Hospital

এদিকে সংবর্ধনায় অংশ নেওয়া নেতাকর্মী ও সমর্থকরা বলেন, তারা আব্দুল করিম বেপারীকে রাজারগাঁও ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দেখতে চান। তাদের প্রত্যাশা, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে তিনি বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হবেন।

সংবর্ধনা অনুষ্ঠানে ১নং রাজারগাঁও ইউনিয়নের প্রবীণ ও নবীন নেতাকর্মী, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

শেষে আব্দুল করিম বেপারী বলেন, “আমার নেতাকর্মী, সমর্থক ও ইউনিয়নবাসীর কাছে আমি চিরকৃতজ্ঞ। আপনারা আমাকে যে ভালোবাসা ও সম্মান দেখিয়েছেন, তা আমার জন্য অত্যন্ত আনন্দের ও স্মরণীয় একটি মুহূর্ত।”