বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব দক্ষিণে লাকশিবপুর ফিরোজা বেগম উবি’র ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৪ এপ্রিল, ২০২২, ২:০৮ পিএম
মতলব দক্ষিণে লাকশিবপুর ফিরোজা বেগম উবি’র ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন
মোজাম্মেল প্রধান হাসিব: মতলব দক্ষিণ উপজেলার লাকশিবপুর ফিরোজা বেগম উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে।
২৪ এপ্রিল সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে বিদ্যালয়ে এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
উক্ত নির্বাচনে ৪৭৭ ভোট নিয়ে মোট ১০ জন সাধারণ অভিভাবক সদস্য প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। এর মধ্যে ৩৯৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। তন্মধ্যে ১৭৭ ভোট পেয়ে প্রথম হয়েছেন মো. শরীফ হোসাইন, ১৬৭ ভোট পেয়ে ২য় হয়েছেন মো. জহিরুল ইসলাম স্বপন, ১৩২ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন গাজী মো. খোরশেদ আলম এবং ১২৪ ভোট পেয়ে ৪র্থ হয়েছেন ডা. মাহফুজুর রহমান শিপন।
এদিকে সংরক্ষিত মহিলা সদস্য পদে বিনাপ্রতিদ্বন্দ্বীতায় বিজয়ী হয়েছেন মৌসুমি মিয়াজী।
নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা সমবায় অফিসার মো. মুখলেছুর রহমান।
নির্বাচন পরিদর্শন করেন মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন মিয়া ও ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান মোল্লা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাছির উদ্দীন জানান, নির্বাচিত ম্যানেজিং কমিটির সদস্যরা আগামী ২ বছর পর্যন্ত বিদ্যালয় পরিচালনা করবেন। বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।