শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জ বহু প্রতিক্ষিত ফায়ার সার্ভিস স্টেশন উদ্বোধন

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৪ এপ্রিল, ২০২২, ২:১২ পিএম
ফরিদগঞ্জ বহু প্রতিক্ষিত ফায়ার সার্ভিস স্টেশন উদ্বোধন

এস এম ইকবাল : ’মুজিব বর্ষে শপথ করি, দুর্যোগে জীবন সম্পদ রক্ষা করি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় চাঁদপুরের ফরিদগঞ্জে বহু প্রতিক্ষিত ফায়ার সার্ভিস ও সিভিল ডিপেন্স স্টেশন উদ্বোধন করা হয়েছে।

২৪ এপ্রিল রোববার ১১টা ৩০ মিনিটের সময় ফরিদগঞ্জ বাসির বহু প্রতিক্ষার পর সারা দেশে ৪০টি ফায়ার সার্ভিস স্টেশন একযোগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুভ উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এসময় ফরিদগঞ্জ-রায়পুর আঞ্চলিক সড়কের ফরিদগঞ্জ পৌর এলাকার ভাটিয়ালপুর এলাকায় ফায়ার সার্ভিস এর নিজস্ব কার্যালয় উদ্বোধনকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে মুহম্মদ শফিুর রহমান বলেন, ফায়ার সার্ভিস মানুষের বিপদে তাদের জীবন বিপন্ন করে হলেও এগিয়ে আসে। আর তারই উদাহরন হচ্ছে রানা প্লাজা। তাদের এই মহৎ কাজকে তিনি সাধুবাদ জানান। পরে উদ্বোধন শেষে প্রধান অতিথি ফায়ার সার্ভিস স্টেশনের অবকাঠামো পরিদর্শন করেন ।

Model Hospital

এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর ফায়ার সার্ভিস সিভিল ডিপেন্স এর জেলা প্রধান সাহিদুল ইসলাম, ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন, ফরিদগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন এর ভারপ্রাপ্ত ইনচার্জ সালাউদ্দিন, আ’লীগের ত্রান ও সমাজ কল্যান কেন্দ্রেীয় উপ-কমিটির সাবেক সদস্য খাজে আহমেদ মজুমদার, সহ- প্রকৌশলী (পিডব্লিউডি) মো. ফয়েজ আহম্মেদ, ফায়ার সার্ভিস ষ্টেশনের নির্মান কাজের ঠিকাদার ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক পারভেজ করিম বাবু, আওয়ামীলীগ নেতা জিএম হাছান তাবাচ্ছুম, চরদুঃখীয়া পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান মাহমুদুল হাছান মিরাজ, উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক বিল্লাল হোসেন পাটওয়ারী, উপজেলা যুবলীগের আহবায়ক আবু সুফিয়ান শাহীন, সিনিয়র যুগ্ম- আহবায়ক হেলাল উদ্দিন আহমেদ, পৌর সভার সাবেক প্যানেল মেয়র ও আওয়ামীলীগ নেতা খলিলুর রহমান, আ’লীগ নেতা নজরুল ইসলাম সুমন, বাহাউদ্দিন বাহার, পুতুল সরকার, পৌর সেচ্ছাসেবকলীগের আহবায়ক শিমুল পাটওয়ারী, উপজেলা ছাত্রলীগের সভাপতি কামরুল হাছান পাটওয়ারী, সাধারন সম্পাদক আল- আমিন পাটওয়ারী প্রমূখ।

অনুষ্ঠান শেষে ফরিদগঞ্জ ফায়ার সার্ভিস সিভিল ডিপেন্স জনসাধারনের সার্বক্ষনিক যোগাযোগ ও সেবা গ্রহনের জন্য ০১৭২৭৯৭৯৭৪৭ নাম্বারের উম্মোচন করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital