সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

মতলব দক্ষিণে গোবিন্দপুর মোজাদ্দেদীয়া দরবার শরীফে ইফতার মাহফিল

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৪ এপ্রিল, ২০২২, ২:৩৪ পিএম
মতলব দক্ষিণে গোবিন্দপুর মোজাদ্দেদীয়া দরবার শরীফে ইফতার মাহফিল
মোজাম্মেল প্রধান হাসিব : মতলব দক্ষিণে এলাকাবাসীর ও বিশিষ্টজনের সম্মানে এবং কবরবাসীর রুহের মাগফেরাত কামনায় গোবিন্দপুর মোজ্জাদ্দেদীয়া দরবার শরীফের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত ২৩ এপ্রিল শনিবার ইফতার পূর্ব মুহুর্তে দুনিয়া ও আখেরাতের শান্তি কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন দরবার শরীফের পীর সাহেব হযরত মাওলানা হাফেজ নেছার আহম্মদ সাহেব।
এসময় উপস্থিত ছিলেন এএসপি সার্কেল (মতলব) ইয়াছির আরাফাত, মতলব দক্ষিণ উপজেলা পরিষদ চেয়ারম্যান বিএইচএম কবির আহম্মেদ, মতলব দক্ষিণ থানা অফির ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন মিয়া, বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও ধর্মপ্রাণ মুসল্লীরা।

হৃদয়বিদারক ঘটনা: ৫ ঘণ্টার ব্যবধানে দুই ভাইয়ের মৃত্যু, একই জানাজায় পাশাপাশি দাফন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৮:২৯ পিএম
হৃদয়বিদারক ঘটনা: ৫ ঘণ্টার ব্যবধানে দুই ভাইয়ের মৃত্যু, একই জানাজায় পাশাপাশি দাফন

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। ছোট ভাইয়ের মৃত্যুর খবর শোনার প্রায় পাঁচ ঘণ্টার ব্যবধানে মারা গেছেন বড় ভাইও। একই দিনে দুই ভাইয়ের মৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া। শেষ বিদায়ে পাশাপাশি খোঁড়া হয় দুই ভাইয়ের কবর।

মঙ্গলবার (৯ নভেম্বর) মতলব পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের নবকলস গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দুই ভাই হলেন নবকলস গ্রামের মৃত আব্দুর রহমান খানের ছেলে হাছান খান (৫৫) ও হাসেম খান (৬২)।

স্বজনরা জানান, হাছান খান বোয়ালিয়া এলাকার প্রবাসী মঞ্জিলের বাড়িতে কেয়ারটেকার হিসেবে কর্মরত ছিলেন। মঙ্গলবার সকাল ৯টার দিকে ওই বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়। তাঁর প্রথম জানাজা বাদ জোহর বোয়ালিয়া এলাকায় অনুষ্ঠিত হয়। পরে নিজ গ্রাম নবকলসে বাদ আসর দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফনের প্রস্তুতি চলছিল।

এদিকে ছোট ভাইয়ের মৃত্যুর খবর বাড়িতে পৌঁছালে অসুস্থ বড় ভাই হাসেম খানও আরেক দুঃসংবাদের কারণ হয়ে ওঠেন পরিবারের জন্য। দীর্ঘদিন ধরে জটিল রোগে আক্রান্ত হয়ে বাড়িতে শয্যাশায়ী থাকা হাসেম খান বিকেল ৩টার দিকে মারা যান।

Model Hospital

একই দিনে মাত্র পাঁচ ঘণ্টার ব্যবধানে দুই ভাইয়ের মৃত্যুর খবরে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। যে বাড়িতে দুই ভাইয়ের জানাজা ও দাফনের প্রস্তুতি চলছিল, সেখানেই তৈরি হয় আরেকটি শোকের আবহ।

প্রতিবেশী আমির খান জানান, হাছান খান দীর্ঘদিন ধরে বোয়ালিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশের প্রবাসী মঞ্জিলের বাড়িতে বিশ্বস্ততার সঙ্গে কেয়ারটেকারের দায়িত্ব পালন করতেন। পরিবার-পরিজন নিয়ে ওই এলাকায় বসবাস করতেন তিনি। মঙ্গলবার হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়। বাদ আসর নিজ গ্রামে জানাজা শেষে তাঁকে দাফনের কথা ছিল। এরই মধ্যে খবর আসে, তাঁর বড় ভাইও মারা গেছেন।

পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী, মঙ্গলবার রাতে বাদ এশা নবকলস গ্রামের মসজিদের সামনে একই সময়ে দুই ভাইয়ের জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে পাশাপাশি কবরে তাঁদের দাফন করা হয়।

একই দিনে দুই ভাইয়ের এমন বিদায় স্থানীয়দের মধ্যে গভীর শোক ও আবেগের সৃষ্টি করেছে।