শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে পূর্ব শত্রুতায় বসত ঘরে আগুন লাগানোর অভিযোগ

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৫ এপ্রিল, ২০২২, ৩:৫১ পিএম
মতলব উত্তরে পূর্ব শত্রুতায় বসত ঘরে আগুন লাগানোর অভিযোগ

মতলব উত্তর ব্যুরো : মতলব উত্তর উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে বসতঘরে আগুন লাগানোর অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে উপজেলার ধনাগোদা গ্রামের ওবায়েদ উল্লাহর স্ত্রী হোসনেআরা বেগম বাদী হয়ে চাঁদপুর আমলী আদালত একটি মামলা দায়ের করেন।

মামলা সূত্রে জানা যায়, ধনাগোদা গ্রামের ওবায়েদ উল্লাহ স্ত্রী হোসনেআরা বেগমের সাথে জমিজমা নিয়ে বিরোধ চলছিল পার্শ্ববর্তী রায়েরকান্দি গ্রামের মজলুম পাটোয়ারীর সাথে।

এ বিরোধের জের ধরে ২২ এপ্রিল শুক্রবার দিবাগত রাত দশটার দিকে ধনাগোদা গ্রামের বেড়িবাঁধ সংলগ্ন হোসনেআরা বেগমের বসতঘরে বদরপুর গ্রামের জিল্যা মিয়ার ছেলে রিয়াদ, রায়েরকান্দি গ্রামের মজলুম পাটোয়ারী, ফাতেমা বেগম, রাবেয়া বেগম’সহ অন্যান্যরা পূর্ব পরিকল্পিত ভাবে বসতঘরে পেট্রোল ছিটাইয়া আগুন লাগিয়ে দেয়।

অভিযোগকারী হোসনেয়ারা বেগম বলেন, পূর্ব পরিকল্পনা মোতাবেক মারাত্মক অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে আমার পরিবার-পরিজনদের পুড়িয়ে হত্যা করার অসৎ উদ্দেশ্যে আমার বসত ঘরের চারদিকে পেট্রোল ঢেলে দিয়াশলাই দিয়ে বসতঘরে আগুন লাগিয়ে দেয়। আগুনের লেলিহান শিখা দেখে আশেপাশের লোকজন ডাক দিয়ে আগুন নিভানোর জন্য আগাইয়া গেলে আসামিরা পরিবার-পরিজনদের ধমক দিয়ে বলে যে আমাদের খুন করিবে, সহায় সম্পত্তি আত্মসাৎ করবে। এতে করে বসতঘরের অর্ধেক, ঘরে থাকা মূল্যবান দলিলপত্র মালামাল পুড়ে প্রায় তিন লাখ টাকার ক্ষতিসাধন হয়।

Model Hospital

অভিযুক্ত মজলুম পাটোয়ারী বলেন, আমার বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা ও বানোয়াট। এ ধরণের কাজের সাথে আমিার পরিবার জড়িত নয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital