বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় বিপুল পরিমান গাজাঁসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৫ এপ্রিল, ২০২২, ৪:৩৫ পিএম
কচুয়ায় বিপুল পরিমান গাজাঁসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মোঃ রাছেল : কচুয়ায়পৃথকপৃথক পুলিশের বিশেষ দু’টি অভিযানে৮ কেজি ২শ ৫০ গ্রাম গাঁজাসহ ৪ মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

সোমবার দুপুরেগোপন সংবাদের ভিত্তিতে কচুয়া থানার এসআই দেলোয়ার হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের কচুয়া থানাধীন জগতপুর গ্লোবাল ইসলামি ব্যাংকের সামনে বোগদাদ (ঢাকা মেট্টো-ব-১৪-৯৭৬০) বাসে তল্লাসি চালিয়ে ৮কেজিসহদুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হচ্ছেন- পটুয়াখালী জেলাধীন গলাচিপা থানার বোয়ালিয়া গ্রামের শাহজাহান ফকিরের ছেলে সাইদুর রহমান ফকির (৩১), আবু বকর সিদ্দিকুর রহমানের পুত্র মিজানুর রহমান (২৬)।

অপরদিকে দুপুর ১টার দিকে কচুয়া থানার এসআই মামুনুর রশিদ সরকার সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলাধীন নোয়াগাঁও গ্রামে অভিযান চালিয়ে ২৫০ গ্রাম গাঁজাসহ ২ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হচ্ছেন- কুমিল্লা জেলাধীন চৌদ্দগ্রাম থানার ছোট দলুয়া মজুমদার বাড়ির নুরুল ইসলামের ছেলে আল- আমিন(২৪) ও কচুয়া উপজেলাধীন বাঁইছারা মোস্তাফা মাষ্টার বাড়ির মনির হোসেনের ছেলে ইউনুছ মিয়া (২৩)।

Model Hospital

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো.মহিউদ্দিন বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরর পর চাঁদপুরের বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital