শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে স্কুলের বই কেজি দরে বিক্রির চেষ্টা, অতঃপর…

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৫ এপ্রিল, ২০২২, ৪:৪১ পিএম
মতলব উত্তরে স্কুলের বই কেজি দরে বিক্রির চেষ্টা, অতঃপর…
মতলব উত্তর ব্যুরো : চাঁদপুরের মতলব উত্তর উপজেলার নীলনগর উচ্চ বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণীর পুরনো সরকারি পাঠ্যবই কেজি দরে বিক্রি করার চেষ্টা করেছেন প্রধান শিক্ষক মোঃ শাহজাহান। পরে স্থানীয়রা পিকআপ ভ্যান ভর্তি গাড়ী দেখতে পেয়ে আটক করে উপজেলা শিক্ষা দপ্তরের কাছে সোপর্দ করে।
জানা গেছে, বইগুলো উপজেলার নীলনগর উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক স্তরের জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড প্রণীত ষষ্ঠ থেকে দশম শ্রেণির বইগুলো পরিত্যাক্ত হিসেবে চাঁদপুরের সোহাগ নামে এক ব্যক্তির কাছে বিক্রি করে দেন ওই স্কুলের প্রধান শিক্ষক। সোমবার দুপুরে ঢাকা মেট্রো ন ২১- ৪১১৪ পিকআপ গাড়ী যোগে যাত্রাবাড়ী নেওয়ার সময় জনতার হাতে আটক হয়।
পরে মতলব উত্তর উপজেলা প্রশাসন ও শিক্ষা অফিস খবর পেয়ে দশানী এলাকা থেকে ওই বইগুলো আটক করেন।
বইগুলোর মধ্যে রয়েছে, মাধ্যমিক স্তরের বাংলা, গণিত, ইংরেজি, সাধারণ বিজ্ঞান, ইসলাম ধর্ম ও নৈতিক শিক্ষা, হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা, কৃষি শিক্ষা, গাহস্থ বিজ্ঞান, পৌরনীতিসহ বিভিন্ন বিষয়ের বই। বইগুলো ঘেঁটে দেখা গেছে, এর মধ্যে ২০২০ শিক্ষা বষের্র নতুন বই ও ২০১৯ শিক্ষাবষের্র পুরাতন অনেক বই রয়েছে।
মতলব উত্তর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল কাইয়ুম বলেন, বইগুলো আটক করা হয়েছে। প্রধান শিক্ষকের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে দাপ্তরিক ব্যবস্থা নেয়া হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital