বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ব্যবসায়ীরা স্ব স্ব উদ্যোগে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করত হবে; এসপি মিলন মাহমুদ

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৫ এপ্রিল, ২০২২, ৪:৪৯ পিএম
ব্যবসায়ীরা স্ব স্ব উদ্যোগে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করত হবে; এসপি মিলন মাহমুদ

স্টাফ রির্পোটার : পবিত্র রমজান ও আসন্ন ঈদ-উল ফিতর উপলক্ষে চাঁদপুর জেলা পুলিশের সাথে মতবিনিময় করেন চাঁদপুর চেম্বার অব কর্মাস, মার্কেট ব্যবসায়ী, হোটেল, জুয়েলারী ব্যবসায়ী নেতৃবৃন্দ। গতকাল ২৫ এপ্রিল (সোমবার) দুপুর ১২টায় চাঁদপুর জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম (বার) ।

চাঁদপুর পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম (বার) সভাপতির বক্তব্য বলেন, পবিত্র ঈদ উল ফিতরকে কেন্দ্র করে শপিং মল, ব্যবসা প্রতিষ্ঠানে পুলিশী নিরাপত্তা জোরদার করতে হবে। যে সকল মার্কেটগুলোতে সিসি ক্যামেরা নেই, সে সকল মার্কেটের সম্মুখে ব্যবসায়ী এবং ক্রেতাদের সুবিধার্থে সিসি ক্যামেরা স্থাপন করতে হবে। ব্যবসায়ীরা স্ব স্ব উদ্যোগে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে সিকিউরিটি গার্ড নিয়োগ করতে হবে। আমরা চাঁদপুরবাসীকে নিবিঘ্নে ঈদ করতে পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা প্রদান করবো। পুলিশের মোবাইল টিমের জেলা শহরসহ সকল উপজেলায় সার্বক্ষনিক নজরদারি থাকবে। লোক সমাগম বেশি হয়, এসব স্থানে আমাদের পুলিশ সদস্যরা নিরাপত্তা জোরদার করবে।

এসময় বক্তব্য রাখেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আসিফ মহিউদ্দীন পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোহাম্মদ মঈনুল ইসলাম পিপিএম, চাঁদপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম দুলাল পাটওয়ারী, চাঁদপুর চেম্বার অব কমার্সের সভাপতি জাহাঙ্গীর আখন্দ সেলিম, সিনিয়র সহ সভাপতি সুভাষ চন্দ্র রায়, সহ-সভাপতি তমাল ঘোষ ,চাঁদপুর প্রেসক্লাবের পক্ষে প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী, চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুর রশিদ, ওসি (তদন্ত) সুজন কান্তি বড়ুয়া, চাঁদপুর হকার্স মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি আনোয়ার হোসেন, চাঁদপুর হোটেল রেস্তোরা মালিক সমিতির সাধারণ সম্পাদক রোটারিয়ান মাসুদ আখন্দ, চাঁদপুর বস্ত্র ব্যবসায়ী সমিতির সভাপতি মো:বাবুল ,চাঁদপুর ট্রাফিক পুলিশের টিআই জহিরুল ইসলাম, চাঁদপুর গোয়েন্দা সংস্থার ওসি নজরুল ইসলাম, হাকিম প্লাজা ব্যবসায়ী সমিতির সভাপতি সফিকুর ইসলাম প্রমুখ।

Model Hospital

এ ছাড়াও মতবিনিময় সভায় চাঁদপুর চেম্বার ও কমার্স ও ব্যবসায়ী সমিকির প্রতিনিধিগন অংশ নেন ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital