শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

কোন মানুষ যাতে গৃহহীন না থাকে সেজন্য সরকার কাজ করছে; ডিসি অঞ্জনা খান মজলিশ

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২, ৪:৩৯ পিএম
কোন মানুষ যাতে গৃহহীন না থাকে সেজন্য সরকার কাজ করছে; ডিসি অঞ্জনা খান মজলিশ
সজিব খান : চাঁদপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর করা হয়েছে।
মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা একযোগে ভার্সুয়ালী ভূমিহীন ও গৃহহীনদের মাঝে ঘর হস্তান্তর করেন।
সদর উপজেলা অডিটোরিয়াম প্রধানমন্ত্রী ভূমিহীন ও গৃহহীনদের মাঝে ঘর হস্তান্তরের পূর্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। এ সময় তিনি বলেন, বর্তমান সরকার যত কাজ করেছে, তারমধ্য আশ্রয়ন প্রকল্প অন্যতম, কোন মানুষ যাতে গৃহহীন না থাকে, সেজন্য সরকার কাজ করছে। সরকারের আশ্রয়ন প্রকল্প বাস্তবায়নের জন্য সবাই মিলে আমরা সে কাজটি করেছি।
তিনি বলেন অসহায়, ভূমিহীন কেউ যাতে রোদ, বৃষ্টি,ঝড়ে, শীতে না থাকে সেজন্যই সরকার আশ্রয়ন প্রকল্প দিয়ে সবাইকে পূর্নবাসন করছে। প্রধানমন্ত্রীর আশ্রয়নের অঙ্গীকার বাস্তবায়নের জন্য প্রশাসনের সবাই এক সাথে কাজ করেছে, আমরা যারা প্রশানের কষ্ট করেছি, তাদের কষ্ট কাজে লেগেছে।
আশ্রয়ন প্রকল্পের মাধ্যমে যাদের পূর্নবাসন করা হয়েছে তাদেরকে বিভিন্ন প্রশিক্ষনের মাধ্যমে স্বাবলম্বী করা হচ্ছে। তাদেরকে সরকার বিভিন্ন মেয়াদে ঋনের ব্যবস্থা করে দিয়েছে। যারা প্রকৃতপক্ষের আশ্রয়হীন, গৃহহীন তাদের বাস্তবায়ন করা হবে। যারা ঘর পেছেছেন, তারা সবাই ঘরের য্ত্ন নিতে হবে, রক্ষণাবেক্ষণ করতে হবে। কারন এ ঘরগুলো শুধুই আপনাদের। আশ্রয়ন প্রকল্পে বসবাসরত সবাই সমঝোতা হয়ে বসবাস করতে হবে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারি দুলাল, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী এরশ্বাদ মিয়াজী, সদর সার্কেল আসিফ মহিউদ্দিন।
এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ হেলাল চৌধুরী, উপজেলা সমাজ সেবা অফিসার জামাল উদ্দিন, কৃষি অফিসার আয়শা আক্তার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইউব আলী বেপারী, মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা, বাগাদী ইউপি চেয়ারম্যান বেলায়েত হোসেন গাজী বিল্লাল, মৈশাদী ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম পাটওয়ারি, শাহমাহমুদপুর ইউপি চেয়ারম্যান  মাসুদুর রহমান নান্টু, রাজরাজেশ্বর ইউপি চেয়ারম্যান  হাজী হযরত আলী বেপারী, রামপুর ইউপি চেয়ারম্যান আল মামুন পাটওয়ারি, বালিয়া ইউপি চেয়ারম্যান  রফিকুল্ল্যাহ পাটওয়ারি, হানারচর ইউপি চেয়ারম্যান ছাত্তার ঢ়ারী, তরপুচন্ডী ইউপি চেয়ারম্যান ইমাম হাসান রাসেল গাজী, ইব্রাহীমপুর ইউপি চেয়ারম্যান কাশিম খানসহ প্রশাসনের বিভিন্ন স্থরের কর্মকর্তা, রাজনীতিবিদ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital