শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে শালিশদারের দু’হাত ভেঙ্গে দিলো বখাটে

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২, ৫:১৩ পিএম
মতলব উত্তরে শালিশদারের দু’হাত ভেঙ্গে দিলো বখাটে

মতলব উত্তর ব্যুরো : চাঁদপুরের মতলব উত্তর উপজেলার খাগকান্দা গ্রামে শালিশদারের দু’হাত ভেঙ্গে দিয়েছে বখাটে যুবক। হামলায় আহত জুলহাস (৫২) ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ব্যাপারে জুলহাসের স্ত্রী মাকসুদা বেগম ডলি বাদি হয়ে খাগকান্দা গ্রামের তাজুল ইসলামের ছেলে আল-আমিন (৪০), মোজাম্মেল হক (৪৩)সহ ৪-৫জনকে আসামী করে একটি মামলা করেন।

মামলা সূত্রে জানা যায়, খাগকান্দা গ্রামের আল-আমিন ও মোজাম্মেল হক প্রায় সময় তাদের পিতা-মাতার সাথে সাংসারিক বিভিন্ন বিষয়াদি নিয়ে ঝগড়া বিবাদে লিপ্ত হয়। উক্ত ঝগড়া বিবাদকে কেন্দ্র করিয়া ১৮ এপ্রিল গন্যমান্য লোকজনদের নিয়ে শালিশ দরবারের আয়োজন করে। আল-আমিন ও মোজাম্মেল হক প্রকাশ্যে হুমকি ধমকি দেয় যে, শালিশে যারা আসবে তাদের হাত-পা ভেঙ্গে দিবে।

দরবারি জুলহাসকে হত্যার উদ্দেশ্যে দা, লোহার রড ও লাঠি-সোঠা নিয়ে বে-আইনী জনতাবদ্ধে তার বসত বাড়ীতে অনাধিকার প্রবেশ করে অতর্কিত আক্রমন করে। জুলহাসকে এলোপাথাড়ি পিটাইয়া ও কিল-ঘুষি, লাথি মারিয়া শরীরের বিভিন্ন স্থানে নিলা-ফোলা জখম করে। এক পর্যায়ে মোজাম্মেল হক তার হাতে থাকা একটি ধারালো দা দিয়া জুলহাসকে হত্যার উদ্দেশ্যে মাথা লক্ষ্য করে কোপ মারিলে উক্ত কোপ মাথার বাম পার্শ্বে পড়ে গুরুতর কাঁটা রক্তাক্ত জখম হয়।

আল-আমিন তার হাতে থাকা লোহার রড দিয়া জুলহাসকে হত্যার উদ্দেশ্যে মাথা লক্ষ্য করিয়া উপুর্যপরি আঘাত করলে উক্ত আঘাত জুলহাস তার দুই হাতে ফিরাইলে উভয় হাতে গুরুতর হাড়ভাঙ্গা জখম হয়। মারধরের সময় আল-আমিন ১২আনা ওজনের একটি স্বর্ণের চেইন নিয়ে যায়।

Model Hospital

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, এ ব্যাপারে মামলা নেয়া হয়ে। আসামীদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital