রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

কচুয়ায় ভিজিএফর ২০ বস্তা চাল পাচারকালে জব্দ

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০২২, ২:৩৬ পিএম
কচুয়ায় ভিজিএফর ২০ বস্তা চাল পাচারকালে জব্দ

নিজস্ব প্রতিনিধি : কচুয়া উত্তর ইউনিয়নে ঈদুল ফিতর উপলক্ষ্যে ভিজিএফের২০ বস্তা চালঅবৈধভাবে পাচারকালে জব্দ করা হয়।

বুধবার সন্ধ্যায় উপজেলার উত্তর ইউনিয়নের উজানী সিকদার বাড়ির সামনের সড়কে স্থানীয় লোকজন অটো সিএনজিতে খাদ্য অধিদপ্তরের “শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুদা হবে নিরুদ্দেশ” এ সরকারি সীল মোহর দেওয়া চাউল পাচারকালে আটক করে। পরে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোতাছেম বিল্যাহ্কে খবর দেয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মোতাছেম বিল্যাহ ও সহকারী কমিশনার (ভূমি)ইবনে আল জায়েদ হোসেন ঘটনাস্থলে পৌছে ২০ বস্তায় মোট ৬ শত কেজি চাল জব্দ করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তিনি জানান, ঈদ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার জনপ্রতি ১০ কেজি করে চাউল বিনামূল্যে হত দরিদ্রদের মাঝে বিতরনের জন্য বরাদ্ধ দেওয়া হয়েছে। ২০ বস্তায় ৬শত কেজি চাউল পাচারকালে জব্দ করা হয়েছে। ওই ইউপি চেয়ারম্যান এম আখতার হোসাইন ও সংশিষ্ট তদারকি কর্মকর্তা বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা নির্দেশ প্রদান করা হয়েছে।

Model Hospital

এব্যাপারে কচুয়া উত্তর ইউনিয়নের চেয়ারম্যান এম আখতার হোসাইন বলেন, চাল বিতণের শেষে উদ্ধৃত্ত চাল মাদ্রাসার এতিম ছাত্রদের জন্য পাঠিয়েছে।

জানা যায় ,কচুয়া উত্তর ইউনিয়ন চেয়ারম্যান এম আখতার হোসাইন ঈদুল ফিতর উপলক্ষ্যে গত সোমবার ৩ হাজার ৬শ ৮৫ জনের জন্য ১০ টাকা কেজি দরে চাল উত্তোলন করেন। অভিযোগ পাওয়া যায় তালিকা অনুযায়ী চাল বিতরণ না করে বিভিন্ন রুটে পাচার করে। তারেই মধ্যেই উজানী রুটে ২০ বস্তা চাল পাচারকাল জব্দ করা হয়।

‘ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, কুমিল্লায় ইতিহাস গড়া হবে’ ওলামা মাশায়েখ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ১২:৩৭ এম
‘ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, কুমিল্লায় ইতিহাস গড়া হবে’ ওলামা মাশায়েখ

কুমিল্লা টাউন হলে আহলে সুন্নাত ওয়াল জামাআতের মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের যুগ্ম মহাসচিব আল্লামা মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক, পীরে তরিকত আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরী, আল্লামা আনম মাসউদ হোসাইন আল-কাদেরী ও সাংগঠনিক সচিব পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরী।

আহলে সুন্নাত ওয়াল জামাআতের মতাদর্শ ভিত্তিক কুমিল্লার সকল দরবার ও খানেকার প্রতিনিধি, সংগঠনের নেতৃবৃন্দ এবং পীর মাশায়েখ ও ওলামায়ে কেরামের সাথে কেন্দ্রীয় নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর ২০২৬) সকালে ঐতিহ্যবাহী কুমিল্লা টাউন হলের মুক্তিযোদ্ধা কর্নারে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের কো-চেয়ারম্যান পীরে তরিকত শায়খ আবু সুফিয়ান আবেদী আল-কাদেরী।

গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের যুগ্ম মহাসচিব বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আল্লামা মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক, পীরে তরিকত আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরী ও আল্লামা আ ন ম মাসউদ হোসাইন আল-কাদেরী, কো-চেয়ারম্যান পীরে তরিকত মুফতি কাজী মোহাম্মদ মহিউদ্দিন লতিফি, প্রেসিডিয়াম সদস্য পীরে তরিকত মুফতি এসএম সাকিউল কাউসার, সাংগঠনিক সম্পাদক পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরী, ঐতিহ্যবাহী কুমিল্লা শাহপুর দরবার শরীফের পীর সাহেব শাহজাদা শেখ গোলাম আব্দুল কাদের কাওকাব, কুমিল্লা কেন্দ্রীয় মসজিদ ও ঈদগাহর খতিব, কুমিল্লা ইসলামিয়া আলিয়া মাদ্রাসার সহকারী অধ্যাপক হাফেজ মাওলানা মুফতি ইব্রাহিম আল-কাদেরী, বখশিয়া দরবার শরীফের পীর সাহেব কুতুবউদ্দিন বখশী শাহেদী, কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য মাওলানা এএইচএম আহসান উল্লাহ, পীরে তরিকত মাওলানা মুফতি মহিউদ্দিন সুফি, এস একে এম মোস্তাফিজুর রহমান, মাওলানা সোহরাব হোসেন জালালী প্রমুখ। পরিচালনা করেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা সাদেকুর রহমান খান ও বিশিষ্ট যুব নেতা জাবের হোসাইন।

এই মতবিনিময় সভায় কুমিল্লার সকল তরিকতপন্থী দরবারের পীর সাহেব এবং খানেকার প্রতিনিধি, আহলে সুন্নাতের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। স্বতঃস্ফূর্ত এই মতবিনিময় সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেন, আজকের এই মতবিনিময় সভায় ব্যাপক উপস্থিতি কুমিল্লা আহলে সুন্নাত ওয়াল জামাআতের জন্য একটা মাইলফলক হয়ে থাকবে।

Model Hospital

আজকে ইতিহাস হয়ে গেলো। আজকের উপস্থিতি প্রমাণ করে কুমিল্লা মহানগর এবং জেলায় আহলে সুন্নাত ওয়াল জামাআত ইতিহাস সৃষ্টি করবে। নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে এখনও যে কয়জন বিচ্ছিন্নভাবে আছেন, তাঁদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে কিছু করার সুযোগ নেই। কেন্দ্রীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কেহ কিছু করলে তা গ্রহণযোগ্য হবে না। তারা বিচ্ছিন্ন হিসেবেই থাকবে।

নেতৃবৃন্দ সহসা বিশাল আয়োজনে স্মরণকালের সেরা কাউন্সিল অধিবেশনের মাধ্যমে কুমিল্লা মহানগর এবং জেলা আহলে সুন্নাত ওয়াল জামাআতের শক্তিশালী কমিটি গঠন করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

সবশেষে মিলাদ কিয়াম ও তবররুক বিতরণের মধ্য দিয়ে মতবিনিময় সভা শেষ হয়।