বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব দক্ষিণে সোসাল ইসলামী ব্যাংকের ভোল্ট খুলে ২৭ লক্ষ টাকা চুরি

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০২২, ৩:১৬ পিএম
মতলব দক্ষিণে সোসাল ইসলামী ব্যাংকের ভোল্ট খুলে ২৭ লক্ষ টাকা চুরি
মোজাম্মেল প্রধান হাসিব : চাঁদপুরের মতলব দক্ষিণের মুন্সিরহাট বাজারের সোসাল ইসলামী ব্যাংক লিমিটেডের উপ-শাখায় বুধবার রাতে চুরির ঘটনা ঘটেছে। এতে প্রায় সাড়ে ২৭ লক্ষ টাকা নিয়ে যায় সংঘবদ্ধ চোরের  দল ।
সরেজমিনে জানা যায়, ২৭ এপ্রিল বুধবার রাতে ব্যাংকের দোতালা ভবনের পুর্ব পাশের জানালার গ্রিল কেটে ব্যাংকের ভিতরে প্রবেশ করে চোরের দল। ভিতরে প্রবেশ করে তারা সিসি ক্যামেরায় কালো রং স্প্রে করে যাতে করে তাদের সনাক্ত করা না যায়। পরে প্রযুক্তি ব্যবহার করে ব্যাংকের ভোল্ড খোলে ২৭ লক্ষ ৩০ হাজার ৩ শত ৮৩ টাকা নিয়ে যায়। যাওয়ার সময় সিসিটিভি ফুটেজের রেকর্ড হার্টডিক্স নিয়ে যায় যাতে কোন প্রমাণ না থাকে।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন সহকারী পুলিশ সুপার সুদিপ্ত রায়, মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন মিয়া, সিআইডির ইন্সপেক্টর আবু জাহিদ তুহিন, পিবিআই ইন্সপেক্টর মাহবুবুর রহমানসহ অন্যান্যরা।
এ ঘটনায় ব্যাংকের ম্যানেজার এমএ হালিম ভূইয়া বলেন, প্রতিদিনের ন্যায় ২৭ এপ্রিল  বিকাল সাড়ে ৪টায় ব্যাংক বন্ধ করে আমরা চলে যাই। পর দিন ২৮ এপ্রিল সকাল ৯টা ২০ মিনিটে তালা খুলে সহকারী অফিসার সাদ্দাম হোসেন দেখতে পায় জানালার গ্রিল কাটা এবং ভোল্ড খোলা। পরে তিনি আমাকে ও পুলিশকে খবর দেন ।
মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন মিয়া বলেন, পুলিশ  ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এঘটনার তদন্ত চলছে । অভিযোগের ভিক্তিতে ব্যবস্থা নেওয়া হবে ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital