সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

শাহমাহমুদপুরে রনবলিয়ায় তিন ভাইকে বিভিন্নভাবে হয়রানির চেষ্টা 

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৯ এপ্রিল, ২০২২, ৪:১৬ পিএম
শাহমাহমুদপুরে রনবলিয়ায় তিন ভাইকে বিভিন্নভাবে হয়রানির চেষ্টা 
স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়ন এর ৯নং ওয়ার্ডের রনবলিয়া গ্রামের হাজী বাড়ির হাজী মোঃ মুকবুল হোসেনের তিন ছেলের বিরুদ্ধে বিভিন্নভাবে হয়রানি চেষ্টা করা হচ্ছে, বাড়ির সম্পত্তিগত জের ধরে মিথ‌্যা মামলা, হামলা হুমকি অব্যাহত রেখেছে।
দীর্ঘদিন তারা চট্টগ্রামে বসবাস করার কারনে বাড়ির সম্পত্তিগুলো লুটপাট ও দখলের চেষ্টায় মরিয়া হয়ে উঠেছে একই বাড়ির নুরুল ইসলামের মে‌ঝো ছেলে বিল্লাল হো‌সেন ওর‌ফে পাঙ্কু বিল্লাল গং।
জানা যায়, হাজী মোঃ মুকবুল হোসেনের তিন ছেলে দীর্ঘদিন বাড়িতে অবস্থান না করায় তাদের সম্পত্তি গুলো এক‌টি পক্ষ দখলের পায়তারা কর‌ছে, সম্প্রতি তাদের বাড়ির সম্পত্তির ‌(‌বি এস খ‌তিয়ান নং ৮২) কিছু অংশে বেড়া দিয়ে অ‌বৈধ দখল এড়া‌নোর চেষ্টা করায় সক্রিয় হয়ে উঠে নুরুল ইসলামের মে‌ঝে ছেলে বিল্লাল হো‌সেন ও তার অনুসারীরা। তারা বিভিন্ন অপকৌশলের চেষ্টা করে হাজী মুকবুল হোসেনের ছেলেদের উদ্দেশ্যমূলকভাবে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন হয় এমন কর্মে করার চেষ্টা করছে।
এছাড়াও হাজী মোঃ মুকবুল হোসেনের তিন ছেলের অজান্তে মিথ‌্যা মামলা দিয়ে তাদের হয়রানি করছে,এমতাবস্থায় এলাকাবাসীর ম‌ধ্যে চাপা ক্ষোভ বিদ‌্যমান র‌য়ে‌ছে।চট্টগ্রামে হাজী মুকবুল হোসেনের ছেলেরা বসবাস করার কারণে এলাকার মানুষের  কোন প্রকার অমঙ্গল হয় এমন কোনো কাজের সাথে সম্পৃক্ততা নেই। কিন্তু সম্পত্তিগত জের ধরে নুরুল ইসলামের মেঝো ছেলে ‌বিল্লাল হো‌সেন নতুন কলা-কৌশলের ছক আঁকার পরিকল্পনা তিল পরিমাণ কমতি না রেখে সামনের দিকে অগ্রসর হচ্ছে।
এমন পরিস্থিতিতে হাজী মুকবুল হোসেনের তিন ছেলে মানবেতর জীবনযাপন করছে, তাদের কড়া আকরাসল থেকে মুক্তি পাওয়ার জন্য শাহমাহমুদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান স্বপন মাহমুদ ও অন‌্যান‌্য আরও গন‌্যমান‌্য ব‌্যা‌ক্তি বর্গ কয়েকদফা দেন-দরবার করলে সমাধানে আসতে পারেননি নুরুল ইসলামের মেঝ ছেলে বিল্লাল হো‌সে‌নের কারণে এমনটি অ‌ভি‌যোগ ক‌রেন হাজী মুকবুল হোসেনের ছেলেরা।
এ বিষয়ে হাজী মুকবুল হোসেনের ছেলেরা বলেন,আমরা শান্তিপ্রিয়, শান্তিপূর্ণ পরিবেশে বসবাস করতে চাই, পেশাগত কারণে আমরা সবাই বাড়িতে তেমন যাওয়া হয়নি, থাকা হয়নি,  এ সুযোগে একটি চক্র কাজে লাগিয়ে, তাদের উদ্দেশ্য হাসিলের জন্য আমাদেরকে বিভিন্নভাবে হয়রানি চেষ্টা করছে।
এমন পরিস্থিতিতে হাজী মুকবুল হোসেনের ছেলেরা বেকায়দায় পড়ে বিষয়টি সমাধানের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। এ বিষয়ে নুরুল ইসলামের মে‌ঝো ছেলে  বিল্লাল হোসেনের ব্যবহৃত মোবাইল ফোন করে তাকে পাওয়া যায়নি।

হৃদয়বিদারক ঘটনা: ৫ ঘণ্টার ব্যবধানে দুই ভাইয়ের মৃত্যু, একই জানাজায় পাশাপাশি দাফন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৮:২৯ পিএম
হৃদয়বিদারক ঘটনা: ৫ ঘণ্টার ব্যবধানে দুই ভাইয়ের মৃত্যু, একই জানাজায় পাশাপাশি দাফন

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। ছোট ভাইয়ের মৃত্যুর খবর শোনার প্রায় পাঁচ ঘণ্টার ব্যবধানে মারা গেছেন বড় ভাইও। একই দিনে দুই ভাইয়ের মৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া। শেষ বিদায়ে পাশাপাশি খোঁড়া হয় দুই ভাইয়ের কবর।

মঙ্গলবার (৯ নভেম্বর) মতলব পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের নবকলস গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দুই ভাই হলেন নবকলস গ্রামের মৃত আব্দুর রহমান খানের ছেলে হাছান খান (৫৫) ও হাসেম খান (৬২)।

স্বজনরা জানান, হাছান খান বোয়ালিয়া এলাকার প্রবাসী মঞ্জিলের বাড়িতে কেয়ারটেকার হিসেবে কর্মরত ছিলেন। মঙ্গলবার সকাল ৯টার দিকে ওই বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়। তাঁর প্রথম জানাজা বাদ জোহর বোয়ালিয়া এলাকায় অনুষ্ঠিত হয়। পরে নিজ গ্রাম নবকলসে বাদ আসর দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফনের প্রস্তুতি চলছিল।

এদিকে ছোট ভাইয়ের মৃত্যুর খবর বাড়িতে পৌঁছালে অসুস্থ বড় ভাই হাসেম খানও আরেক দুঃসংবাদের কারণ হয়ে ওঠেন পরিবারের জন্য। দীর্ঘদিন ধরে জটিল রোগে আক্রান্ত হয়ে বাড়িতে শয্যাশায়ী থাকা হাসেম খান বিকেল ৩টার দিকে মারা যান।

Model Hospital

একই দিনে মাত্র পাঁচ ঘণ্টার ব্যবধানে দুই ভাইয়ের মৃত্যুর খবরে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। যে বাড়িতে দুই ভাইয়ের জানাজা ও দাফনের প্রস্তুতি চলছিল, সেখানেই তৈরি হয় আরেকটি শোকের আবহ।

প্রতিবেশী আমির খান জানান, হাছান খান দীর্ঘদিন ধরে বোয়ালিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশের প্রবাসী মঞ্জিলের বাড়িতে বিশ্বস্ততার সঙ্গে কেয়ারটেকারের দায়িত্ব পালন করতেন। পরিবার-পরিজন নিয়ে ওই এলাকায় বসবাস করতেন তিনি। মঙ্গলবার হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়। বাদ আসর নিজ গ্রামে জানাজা শেষে তাঁকে দাফনের কথা ছিল। এরই মধ্যে খবর আসে, তাঁর বড় ভাইও মারা গেছেন।

পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী, মঙ্গলবার রাতে বাদ এশা নবকলস গ্রামের মসজিদের সামনে একই সময়ে দুই ভাইয়ের জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে পাশাপাশি কবরে তাঁদের দাফন করা হয়।

একই দিনে দুই ভাইয়ের এমন বিদায় স্থানীয়দের মধ্যে গভীর শোক ও আবেগের সৃষ্টি করেছে।