শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

নাওড়া জামে মসজিদে যথাযথ মর্যাদায় জুমাতুল বিদা দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৯ এপ্রিল, ২০২২, ৪:৩৯ পিএম
নাওড়া জামে মসজিদে যথাযথ মর্যাদায় জুমাতুল বিদা দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
শাহরাস্তি প্রতিনিধি : চাঁদপুরের শাহরাস্তি পৌরসভার ৪ নং ওয়ার্ডের ঐতিহাসিক নাওড়া পাটওয়ারী পরিবারের উদ্যোগে নাওড়া জামে মসজিদে যথাযথ মর্যাদায় জুমাতুল বিদায়, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২৯ এপ্রিল শুক্রবার রমজান মাসের শেষ শুক্রবার জুমাতুল বিদায়, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে এলাকার মসজিদের মুসল্লিগন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ঐতিহাসিক নাওড়া পাটওয়ারী পরিবারের উদ্যোগে জুমার নামাজের পর থেকে রমজানের শিক্ষা ও হাকিকত নিয়ে আলোচনা করেন মসজিদের ইমাম মুফতি মানজুর আহমদ ফয়েজী। আলোচনা শেষে পাটওয়ারী পরিবারের সকল মরহুম ও জীবিত সদস্য মসজিদের মুসল্লী ও মুসলিম উম্মার চির শান্তি কামনা করে সকলের মঙ্গল কামনা করে দোয়া ও মুনাজাত করা হয়। মুনাজাত শেষে উপস্থিত সকলে ইফতারে অংশ গ্রহন করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মসজিদ কমিটির সভাপতি শামসুল আলম পাটওয়ারী, সাধারণ সম্পাদক মোঃ মাসুদ পাটওয়ারী সহ কমিটির সকল সদদ্যবৃন্দ।
অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন আলোকিত নাওড়া গ্রামের যুবশ্রেণি। অনুষ্ঠানের সার্বিক তত্বাবধান করেন মসজিদের মোয়াজ্জেম হাফেজ মোহাম্মদ জসিম উদ্দিন।
উল্লেখ্য, নাওড়া জামে মসজিদটি নাওড়া গ্রামের বিখ্যাত পাটওয়ারী পরিবারের উদ্যোগে স্থাপিত হয়েছে। যে পরিবারে কৃত্তি সন্তানদের মধ্যে উল্লেখযোগ্যগণ হচ্ছেন বীর মুক্তিযোদ্ধা ও চাঁদপুরের শাহরাস্তি-হাজীগঞ্জের চারবারের সাংসদ মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম, সাবেক সচিব ড. আবদুস সাত্তার, কর্নেল দেলোয়ার, ক্যাপ্টেন জাকারিয়া, মরহুম শফিউল্লাহ পাটওয়ারী, মরহুম ইসলাম পাটওয়ারী,  পন্ডিত ফরিদ উদ্দিন, হায়দার আলী পাটওয়ারী সহ প্রমুখ। পাটওয়ারী পরিবারের পূর্ব পুরুষ এবং তাঁদেরই বর্তমান প্রজন্ম শুরু থেকে বর্তমান পর্যন্ত এই মসজিদটির সার্বিক তত্বাবধান করে আসছেন।
মসজিদটি কলেবরে বৃদ্ধি পেয়ে বর্তমানে শাহরাস্তি উপজেলায় একটি নান্দনিক মসজিদ হিসাবে পুরো উপজেলায় পরিচিতি লাভ করেছে। মসজিদটির সমৃদ্ধির জন্য পাটওয়ারী পরিবারের যুব-বৃদ্ধ এবং এলাকাবাসি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital