শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জ-শাহরাস্তিতে প্রকৌশলী মোহাম্মদ হোসাইনের ঈদ বস্ত্র বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৯ এপ্রিল, ২০২২, ৫:১১ পিএম
হাজীগঞ্জ-শাহরাস্তিতে প্রকৌশলী মোহাম্মদ হোসাইনের ঈদ বস্ত্র বিতরণ

হাজীগঞ্জ প্রতিনিধি : চাঁদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আন্তর্জাতিক জ্বালানী বিশেষজ্ঞ ও বিদ্যুৎ বিভাগ পাওয়ার সেলের মহাপরিচালক ইঞ্জি. মোহাম্মদ হোসাইনের উদ্যোগে হাজীগঞ্জ-শাহরাস্তি উপজেলার এক হাজার পাঁচশত দরিদ্র পরিবারের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২৯ এপ্রিল) সকাল ১১ টার দিকে হাজীগঞ্জ উপজেলার পিটিআই অডিটোরিয়ামে আনুষ্ঠানিক ভাবে ঈদ বস্ত্র বিতরণ উদ্বোধন করা হয়।

ওই সময় উপস্থিত ছিলেন, গন্ধ্যর্বপুর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব কাজী নুরুর রহমান বেলাল, সাধারণ সম্পাদক গাজী অলিউল্লাহ, চাঁদপুর জেলা তাঁতী লীগের সাবেক সভাপতি ইঞ্জি. মোকলেছুর রহমান, হাজীগঞ্জ পৌর ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোস্তফা কামাল, শাহরাস্তি উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক মকবুল চৌধুরী, শাহরাস্তি পৌর আওয়ামীলীগের সদস্য মাহবুব চৌধুরী, কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য হোসাইন মীর, ইঞ্জি. নেছার পাটওয়ারীসহ অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital