শনিবার, ৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩
শনিবার, ৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

বিএনপি নেতাকর্মীদের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ এমপি মমিনুল হকের

মোহাম্মদ মোশারফ হোসেন প্রকাশিত: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ৮:৫৮ পিএম
বিএনপি নেতাকর্মীদের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ এমপি মমিনুল হকের

গত ১৭ বছরে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা এবং বিনা কারণে পুলিশি হয়রানির ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক।

শনিবার (৭ নভেম্বর) বিকেলে হাজীগঞ্জ পশ্চিম বাজার বিশ্বরোড এলাকায় উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এ নির্দেশ দেন।

এ সময় হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) উদ্দেশ্য করে এমপি মমিনুল হক বলেন, ‘যারা আমার দলের নেতাকর্মীদের ওপর হামলা করেছে এবং বিনা কারণে পুলিশ দিয়ে হয়রানি করিয়েছে, তাদের দ্রুত গ্রেপ্তার করুন।’

তিনি আরও বলেন-আপা যদি ডিসেম্বরে না আসে, আপনারা কোথায় থাকবেন, আমরাও দেখব। এত গর্ব দেখানোর কিছু নেই। দীর্ঘ ১৬ বছর নির্যাতনের শিকার হয়েও আমরা টিকে আছি, ভবিষ্যতেও থাকব। একটি গণতান্ত্রিক দেশে হাসিনার মতো খুনিকে আর সুযোগ দেওয়া হবে না।

Model Hospital

আলোচনা সভায় উপজেলা ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মতলবের পূর্ব ধলাইতলী দাখিল মাদ্রাসার সভাপতি হলেন এডভোকেট মনির হোসেন

মাসুদ হোসেন প্রকাশিত: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ৯:০৯ পিএম
মতলবের পূর্ব ধলাইতলী দাখিল মাদ্রাসার সভাপতি হলেন এডভোকেট মনির হোসেন
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার উপাদী দক্ষিণ ইউনিয়নের পূর্ব ধলাইতলী আব্দুল জলিল ইসলামীয়া দাখিল মাদ্রাসার সভাপতি হলেন চাঁদপুর জেলা আইনজীবি সমিতির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও উক্ত ইউনিয়নের ৮নং ওয়ার্ড করবন্দ গ্রামের কৃতি সন্তান এডভোকেট মনির হোসেন।
গত ৪ নভেম্বর বাংলাদেশ মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান কর্তৃক নির্দেশিত হয়ে রেজিষ্টার প্রফেসর এসএম তৌহিদুজ্জামান স্বাক্ষরিত বামাশিবো/প্রশা/২৩১২৬১০৩৮৭৯১/১৪০৬৭১নং স্মারকে ৪(চার) সদস্য বিশিষ্ট এডহক কমিটি অনুমোদন দেয়া হয়।
উক্ত কমিটিতে এডভোকেট মনির হোসেনকে সভাপতি, মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার হাসিনা মজুমদারকে সদস্য সচিব, তানভীর হোসেনকে অভিভাবক সদস্য ও মোঃ মোফাজ্জুল হোসেনকে সাধারণ শিক্ষক সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে। উক্ত কমিটির নব নির্বাচিত সভাপতি মাদ্রাসার শিক্ষার মান ও প্রাতিষ্ঠানিক অবকাঠামো উন্নয়নে বর্তমান সরকারের বিভিন্ন দপ্তর, রাজনৈতিক নেতৃবৃন্দ, অভিভাবক, এলাকাবাসী ও শিক্ষকদের দোয়া ও সর্বাত্মক সহযোগীতা কামনা করছেন।
এদিকে সৃষ্টিকর্তার নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেছেন উক্ত নবগঠিত কমিটির সভাপতি এডভোকেট মনির হোসেন। এছাড়া স্থানীয় সাংসদ ড. জালাল উদ্দিনসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃত্বের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন এবং দায়িত্ব পালনে সকল শ্রেনী পেশার মানুষের দোয়া ও সার্বিক সহযোগীতা কামনা করেন।