চাঁদপুরের মানবিক পুলিশ সুপার মিলন মাহমুদ বিপিএম-বার

যিনি ২০২১ সালের মার্চ মাসে চাঁদপুর জেলায় পুলিশ সুপার হিসেবে যোগদানের পর থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন মানুষের জন্য।

গতকাল শনিবার ৩০ এপ্রিল চাঁদপুর জেলা পুলিশের পক্ষ থেকে চাঁদপুরের বিভিন্ন এলাকার ২’ হাজার এতিম, দুস্থ ও তৃতীয় লিঙ্গের মাঝে ঈদ উপহার সামগ্রী তুলে দেন পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম (বার)।

এ সময় তিনি বলেন, ঈদ সকলের জন্য আনন্দের। ঈদের আনন্দ সকলের সাথে ভাগাভাগি করে নেওয়াটা সৌভাগ্যের।

তিনি আরও বলেন, জেলা পুলিশ চাঁদপুর এই মানবিক কার্যক্রমের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। চাঁদপুর জেলার সকল উপজেলাগুলোতেও এ ঈদ উপহার বিতরণ করা হচ্ছে। আমাদের সকলের উচিত আশেপাশে বসবাসরত মানুষের দিকে একটু খেয়াল রাখা। আমাদের একটু মানবতা সোনার বাংলা গঠনে অপরিহার্য ভূমিকা রাখবে।
পুলিশ সুপার জানান ভবিষ্যতেও তাদের পুলিশের পক্ষ থেকে এই ধারা অব্যাহত থাকবে।








