রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদগঞ্জ পাইকপাড়া ইউজি উবি’র পুনর্মিলনী অনুষ্ঠানে আদালতের নিষেধাজ্ঞা

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৩ মে, ২০২২, ৩:৩৩ পিএম
ফরিদগঞ্জ পাইকপাড়া ইউজি উবি’র পুনর্মিলনী অনুষ্ঠানে আদালতের নিষেধাজ্ঞা

প্রিয় চাঁদপুর রিপোর্ট : চাঁদপুরের ফরিদগঞ্জে ঐতিহ্যবাহী পাইকপাড়া ইউ জি উচ্চ বিদ্যালয়ে অর্থ কেলেঙ্কারির অভিযোগে প্রাক্তন শিক্ষার্থীদের পুর্নমিলনী অনুষ্ঠানের উপর স্থগিতাদেশ দিয়েছেন আদালত। উচ্চ আদালতে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী আবুল কালামের দায়েরকৃত রিট আবেদনের প্রেক্ষিতে গত ৪ এপ্রিল ২০২২ খ্রি. এ আদেশ দেন উচ্চ আদালতের বিচারক দেলোয়ার হোসেন ও জাহাঙ্গীর আলম খানের একটি ব্যাঞ্চ। রিটকারীর পক্ষের আইনজীবী ছিলেন সুপ্রীমকোর্টের আইনজীবি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।

জানা যায়, আগামী ৫ ফেব্রুয়ারী বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের নিয়ে পুর্নমিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান উপলক্ষে অংশগ্রহণকারীসহ বিভিন্ন উৎস থেকে অর্থ তোলা হয়। তবে এ অর্থ আত্মসাৎসহ নানা অনিয়মের অভিযোগ এনে উচ্চ আদালতে রিট করেন প্রাক্তন শিক্ষার্থী আবুল কালাম। বিজ্ঞ আদালত অনুষ্ঠানের আয়োজক বিদ্যালয়ের খন্ডকালীন শিক্ষক ইকবাল, মানিক শেখ ও চা দোকানদার আব্দুল্লাহ আল মামুনকে অনুষ্ঠান বন্ধ নির্দিষ্ট সময়ের মধ্যে কারণ দর্শানোর জন্য নির্দেশ দেন।

এ বিষয়ে বিদ্যালয়ের খন্ডকালীন শিক্ষক ও উদযাপন কমিটির সদস্য মানিক শেখ বলেন, আমরা বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা সম্মিলিত ভাবে পুনর্মিলনী উদযাপন করছি এবং প্রশাসনিক সকল নিয়মনীতি মেনেই আমরা আয়োজন করছি। অনুষ্ঠান বন্ধের বিষয়ে আমরা অবগত নই।

এ বিষয়ে পাইকপাড়া ইউজি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মোতালেব জানান, উপজেলা নির্বাহী অফিসার মহোদয় আমাকে বলেছেন আইনশৃঙ্খলার বিঘ্নতার সম্ভাবনা থাকায় তিনি অনুষ্ঠান বন্ধের নির্দেশ দিয়েছেন।

Model Hospital

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম¥দ শহীদ হোসেন বলেন, আদালতের নিষেধাজ্ঞার বিষয়ে আমি উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে জেনেছি এবং যেহেতু আদালতের নিষেধাজ্ঞা রয়েছে, সেহেতু অনুমতি ব্যতিত অনুষ্ঠান না করার জন্য সংশ্লিষ্টদের বলেছি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার তাছলিমুন নেছা বলেন, পাইকপাড়া ইউজি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী পুনর্মিলনী অনুষ্ঠান নিয়ে বিতর্ক রয়েছে। পূর্বেও এ অনুষ্ঠান একবার বন্ধ হয়েছে এবং এ অনুষ্ঠান নিয়ে জামেলার সম্ভাবনা রয়েছে, তাই অনুষ্ঠান বন্ধের জন্য কর্তৃপক্ষকে নির্দেশনা দিয়েছি।

‘ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, কুমিল্লায় ইতিহাস গড়া হবে’ ওলামা মাশায়েখ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ১২:৩৭ এম
‘ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, কুমিল্লায় ইতিহাস গড়া হবে’ ওলামা মাশায়েখ

কুমিল্লা টাউন হলে আহলে সুন্নাত ওয়াল জামাআতের মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের যুগ্ম মহাসচিব আল্লামা মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক, পীরে তরিকত আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরী, আল্লামা আনম মাসউদ হোসাইন আল-কাদেরী ও সাংগঠনিক সচিব পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরী।

আহলে সুন্নাত ওয়াল জামাআতের মতাদর্শ ভিত্তিক কুমিল্লার সকল দরবার ও খানেকার প্রতিনিধি, সংগঠনের নেতৃবৃন্দ এবং পীর মাশায়েখ ও ওলামায়ে কেরামের সাথে কেন্দ্রীয় নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর ২০২৬) সকালে ঐতিহ্যবাহী কুমিল্লা টাউন হলের মুক্তিযোদ্ধা কর্নারে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের কো-চেয়ারম্যান পীরে তরিকত শায়খ আবু সুফিয়ান আবেদী আল-কাদেরী।

গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের যুগ্ম মহাসচিব বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আল্লামা মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক, পীরে তরিকত আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরী ও আল্লামা আ ন ম মাসউদ হোসাইন আল-কাদেরী, কো-চেয়ারম্যান পীরে তরিকত মুফতি কাজী মোহাম্মদ মহিউদ্দিন লতিফি, প্রেসিডিয়াম সদস্য পীরে তরিকত মুফতি এসএম সাকিউল কাউসার, সাংগঠনিক সম্পাদক পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরী, ঐতিহ্যবাহী কুমিল্লা শাহপুর দরবার শরীফের পীর সাহেব শাহজাদা শেখ গোলাম আব্দুল কাদের কাওকাব, কুমিল্লা কেন্দ্রীয় মসজিদ ও ঈদগাহর খতিব, কুমিল্লা ইসলামিয়া আলিয়া মাদ্রাসার সহকারী অধ্যাপক হাফেজ মাওলানা মুফতি ইব্রাহিম আল-কাদেরী, বখশিয়া দরবার শরীফের পীর সাহেব কুতুবউদ্দিন বখশী শাহেদী, কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য মাওলানা এএইচএম আহসান উল্লাহ, পীরে তরিকত মাওলানা মুফতি মহিউদ্দিন সুফি, এস একে এম মোস্তাফিজুর রহমান, মাওলানা সোহরাব হোসেন জালালী প্রমুখ। পরিচালনা করেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা সাদেকুর রহমান খান ও বিশিষ্ট যুব নেতা জাবের হোসাইন।

এই মতবিনিময় সভায় কুমিল্লার সকল তরিকতপন্থী দরবারের পীর সাহেব এবং খানেকার প্রতিনিধি, আহলে সুন্নাতের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। স্বতঃস্ফূর্ত এই মতবিনিময় সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেন, আজকের এই মতবিনিময় সভায় ব্যাপক উপস্থিতি কুমিল্লা আহলে সুন্নাত ওয়াল জামাআতের জন্য একটা মাইলফলক হয়ে থাকবে।

Model Hospital

আজকে ইতিহাস হয়ে গেলো। আজকের উপস্থিতি প্রমাণ করে কুমিল্লা মহানগর এবং জেলায় আহলে সুন্নাত ওয়াল জামাআত ইতিহাস সৃষ্টি করবে। নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে এখনও যে কয়জন বিচ্ছিন্নভাবে আছেন, তাঁদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে কিছু করার সুযোগ নেই। কেন্দ্রীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কেহ কিছু করলে তা গ্রহণযোগ্য হবে না। তারা বিচ্ছিন্ন হিসেবেই থাকবে।

নেতৃবৃন্দ সহসা বিশাল আয়োজনে স্মরণকালের সেরা কাউন্সিল অধিবেশনের মাধ্যমে কুমিল্লা মহানগর এবং জেলা আহলে সুন্নাত ওয়াল জামাআতের শক্তিশালী কমিটি গঠন করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

সবশেষে মিলাদ কিয়াম ও তবররুক বিতরণের মধ্য দিয়ে মতবিনিময় সভা শেষ হয়।