রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ হাসিনা ক্ষমতায় থাকলে উন্নয়ন হয়, অন্যদের সময়ে হয় লুটপাট; পরিকল্পনা প্রতিমন্ত্রী

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৬ মে, ২০২২, ৫:৩৩ পিএম
শেখ হাসিনা ক্ষমতায় থাকলে উন্নয়ন হয়, অন্যদের সময়ে হয় লুটপাট; পরিকল্পনা প্রতিমন্ত্রী

মনিরুল ইসলাম মনির : মতলব উত্তর উপজেলায় জনপ্রতিনিধি ও স্থানীয় নেতৃবৃন্দের সাথে উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম।

এ সময় প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেন, আওয়ামী লীগ বাংলাদেশের সবচেয়ে বড় ও শক্তিশালী সংগঠন। বারবার আঘাত এলেও এই সংগঠনকে কেউ ধ্বংস করতে পারেনি, আর পারবেও না। কেননা, এই সংগঠন জনগণের জন্যই কাজ করে। কাজ করে সাধারন মানুষের ভাগ্য উন্নয়নের জন্য।

তিনি আরো বলেন, শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়, অন্যদের সময়ে লুটপাট হয়েছে। করোনার মধ্যে পৃথিবীর উন্নত দেশগুলোতেও উন্নয়নের কাজ থমকে গেলেও বাংলাদেশে কোনো উন্নয়নকাজ থামেনি। বাংলাদেশের এমন উন্নয়ন দেখে বিশ্বের উন্নত দেশগুলোর রাষ্ট্রপ্রধানেরা বিস্মিত। আর এমন উন্নয়ন একমাত্র শেখ হাসিনাকে দিয়েই সম্ভব। উন্নয়নের ক্ষেত্রে তিনি বাংলাদেশকে ভিন্ন এক উচ্চয় নিয়ে গেছেন। সুন্দর ভাবে জীবন গড়ার জন্য, বেকারদের চাকুরীর নিশ্চয়তার জন্য, উন্নত দেশ গড়ার জন্য, সাধারন মানুষের জীবনমান উন্নয়নের জন্য শেখ হাসিনার পাশেই থাকুন এবং নৌকা মার্কার সাথে থাকুন।

৬ মে শুক্রবার বিকালে মতলব উত্তর উপজেলার কলাকান্দা ইউনিয়নের মিলারচর এলায়েন টেকনিক্যাল ইনিস্টিটিউট মাঠে এ সভায় কেন্দ্রীয় আওয়ামীলীগের উপ-কমিটির সদস্য আতিকুল ইসলাম শিমুলের সভাপতিত্বে এবং কলাকান্দা ইউনিয়ন যুবলীগের আহবায়ক মনির হোসেন ছৈয়াল ও যুগ্ম-আহবায়ক তাজুল ইসলাম শ্যামলের সঞ্চালনায় বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও মতলব উত্তর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মনজুর আহমদ এবং মতলব উত্তর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান মিজান।

Model Hospital

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় আওয়ামীলীগের উপ-কমিটির সদস্য আরিফ উল্যাহ সরকার, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান শহিদ উল্লা প্রধান, কেন্দ্রীয় আওয়ামীলীগের উপকমিটির সদস্য কাজী মিজানুর রহমান মিজান, ফতেপুর পশ্চিম ইউপি চেয়ারম্যান নুর মোহাম্মদ,উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এড. মহসীন মিয়া মানিক, কলাকান্দা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম কাদির মোল্লা,গাজী শাখাোয়াত হোসেন, উপজেলা যুবলীগের সদস্য কাজী হাবিব, চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের তথ্য ও গভেষনা বিষযক সম্পাদক মিয়া মোঃ আসাদুজ্জামান প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসান, এএসপি কচুয়া সার্কেল আবুল কালাম আজাদ, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ শাজাহান কামাল, কেন্দ্রীয় আওয়ামীলীগের উপকমিটির সদস্য যথাক্রমে আতিকুল ইসলাম শিমুল ও আহসান উল্যাহ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পাদক কবির হোসেন মাস্টার, বিশিস্ট আইনজীবি ব্যারিস্টার জুয়েল সরকার, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক প্রভাষক একেএম আজাদ, ছেংগারচর পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক(ভারপ্রাপ্ত) রতন ফরাজী, ইসলামবাদ ইউপি চেয়ারম্যান শাখাওয়াত হোসেন মুকূল সরকার , ফরাজীকান্দি ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রেজাউল করিম, ষাটনল ইউপি চেয়ারম্যান ফেরদাউস আলম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক এড. আক্তারুজ্জামান, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক আব্দুর রব প্রধান, মিজানুর রহমান মিজান, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্মআহবায়ক ইঞ্জিনিয়ার জামাল হোসেন নাহিদ, ছেঙ্গারচর পৌর ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক আলী নূর বেপারীসহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

তিনি আরো বলেন, মাদক ও বাল্য বিয়ে প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি সমাজের সকল শ্রেনী-পেশার মানুষের সহযোগীতা প্রয়োজন। আশা করি নিজেদের সমাজটাকে গড়তে আপনারা এ বিষয়ে আরো আন্তরিক হবেন।

‘ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, কুমিল্লায় ইতিহাস গড়া হবে’ ওলামা মাশায়েখ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ১২:৩৭ এম
‘ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, কুমিল্লায় ইতিহাস গড়া হবে’ ওলামা মাশায়েখ

কুমিল্লা টাউন হলে আহলে সুন্নাত ওয়াল জামাআতের মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের যুগ্ম মহাসচিব আল্লামা মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক, পীরে তরিকত আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরী, আল্লামা আনম মাসউদ হোসাইন আল-কাদেরী ও সাংগঠনিক সচিব পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরী।

আহলে সুন্নাত ওয়াল জামাআতের মতাদর্শ ভিত্তিক কুমিল্লার সকল দরবার ও খানেকার প্রতিনিধি, সংগঠনের নেতৃবৃন্দ এবং পীর মাশায়েখ ও ওলামায়ে কেরামের সাথে কেন্দ্রীয় নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর ২০২৬) সকালে ঐতিহ্যবাহী কুমিল্লা টাউন হলের মুক্তিযোদ্ধা কর্নারে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের কো-চেয়ারম্যান পীরে তরিকত শায়খ আবু সুফিয়ান আবেদী আল-কাদেরী।

গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের যুগ্ম মহাসচিব বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আল্লামা মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক, পীরে তরিকত আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরী ও আল্লামা আ ন ম মাসউদ হোসাইন আল-কাদেরী, কো-চেয়ারম্যান পীরে তরিকত মুফতি কাজী মোহাম্মদ মহিউদ্দিন লতিফি, প্রেসিডিয়াম সদস্য পীরে তরিকত মুফতি এসএম সাকিউল কাউসার, সাংগঠনিক সম্পাদক পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরী, ঐতিহ্যবাহী কুমিল্লা শাহপুর দরবার শরীফের পীর সাহেব শাহজাদা শেখ গোলাম আব্দুল কাদের কাওকাব, কুমিল্লা কেন্দ্রীয় মসজিদ ও ঈদগাহর খতিব, কুমিল্লা ইসলামিয়া আলিয়া মাদ্রাসার সহকারী অধ্যাপক হাফেজ মাওলানা মুফতি ইব্রাহিম আল-কাদেরী, বখশিয়া দরবার শরীফের পীর সাহেব কুতুবউদ্দিন বখশী শাহেদী, কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য মাওলানা এএইচএম আহসান উল্লাহ, পীরে তরিকত মাওলানা মুফতি মহিউদ্দিন সুফি, এস একে এম মোস্তাফিজুর রহমান, মাওলানা সোহরাব হোসেন জালালী প্রমুখ। পরিচালনা করেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা সাদেকুর রহমান খান ও বিশিষ্ট যুব নেতা জাবের হোসাইন।

এই মতবিনিময় সভায় কুমিল্লার সকল তরিকতপন্থী দরবারের পীর সাহেব এবং খানেকার প্রতিনিধি, আহলে সুন্নাতের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। স্বতঃস্ফূর্ত এই মতবিনিময় সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেন, আজকের এই মতবিনিময় সভায় ব্যাপক উপস্থিতি কুমিল্লা আহলে সুন্নাত ওয়াল জামাআতের জন্য একটা মাইলফলক হয়ে থাকবে।

Model Hospital

আজকে ইতিহাস হয়ে গেলো। আজকের উপস্থিতি প্রমাণ করে কুমিল্লা মহানগর এবং জেলায় আহলে সুন্নাত ওয়াল জামাআত ইতিহাস সৃষ্টি করবে। নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে এখনও যে কয়জন বিচ্ছিন্নভাবে আছেন, তাঁদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে কিছু করার সুযোগ নেই। কেন্দ্রীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কেহ কিছু করলে তা গ্রহণযোগ্য হবে না। তারা বিচ্ছিন্ন হিসেবেই থাকবে।

নেতৃবৃন্দ সহসা বিশাল আয়োজনে স্মরণকালের সেরা কাউন্সিল অধিবেশনের মাধ্যমে কুমিল্লা মহানগর এবং জেলা আহলে সুন্নাত ওয়াল জামাআতের শক্তিশালী কমিটি গঠন করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

সবশেষে মিলাদ কিয়াম ও তবররুক বিতরণের মধ্য দিয়ে মতবিনিময় সভা শেষ হয়।