শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে নব-গঠিত ছাত্রলীগের আনন্দ মিছিল

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ মে, ২০২২, ২:২৩ পিএম
ফরিদগঞ্জে নব-গঠিত ছাত্রলীগের আনন্দ মিছিল
এস এম ইকবাল : চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা নবগঠিত ছাত্রলীগের আনন্দ মিছিল অনুষ্ঠিত।
৮ মে রোববার বিকেল তিনটায় প্রায় ৫ শতাধিক ছাত্রলীগের নেতাকর্মী নিয়ে নব্ব উপজেলা ছাত্রলীগের সভাপতি বাকি বিল্লাহ (সোহাগ) ও যুগ্ম- সাধারন সম্পাদক আরিফুল ইসলাম এবং পৌরসভা ছাত্রলীগের সভাপতি রকিবুল ইসলাম মিয়াজি, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন শান্তর নেত্রীত্বে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ছাত্রলীগের আনন্দ মিছিলটি পৌর এলাকার চমথুরা এলাকা থেকে শুরু হয়ে কালিবাজার চৌরাস্থায় এসে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদের সাবেক সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সাংসকৃতি বিষয়ক সম্পাদক, মশিউর রহমান মিঠু, জেলা পরিষদের সাবেক সদস্য ও পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সাইফুল ইনসলাম রিপন, উপজেলা যুবলীগ নেতা কামরুজ্জামান সবুজ, আকবর হোসেন মনির, পৌর কাউন্সিলর যুবলীগ নেতা সাজ্জাদ হোসেন টিটু, কাউন্সিলর জাহীদ হোসেন, জেলা ছাত্রলীগ নেতা আল্ আমিন মোস্তাফিজ, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক শান্ত ইউনিয়ন ছাত্রলীগ নেতা লিয়ন, রাসেল, ফয়সাল, মামুন,আঃ রহমান, আলা উদ্দিন, ফিরোজ, রাসেলসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আসা নেতাকর্মীরা।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital