বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

জন্মদিন পালন করা হল না শিশু নুশরাতের

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ মে, ২০২২, ২:৪০ পিএম
জন্মদিন পালন করা হল না শিশু নুশরাতের

মতলব উত্তর ব্যুরো : শিশু নুশরাত জাহানের ৭ম জন্মদিন ছিল ৮ মে রবিবার। সেই জন্মদিন পালনের জন্য কেক কিনে বাড়ি ফিরল লাশ হয়ে। রোববার দুপুরে সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হয় সে। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। তার বাড়ি চাঁদপুরের মতলব উত্তর উপজেলার নন্দলালপুর গ্রামে। তার পিতার নাম বিল্লাল হোসেন।

নুসরাতের মায়ের বরাত দিয়ে তার মামা রুবেল বেপারী বলেন, নুশরাতের মা তাদের দুই বোনকে সাথে নিয়ে মতলব থেকে জন্মদিনের কেক কিনে সিএনজি যোগে নন্দলালপুর বাজারের দক্ষিণ পাশে তাদের বাড়ির সামনে বেরীবাঁধের উপর এসে নামে। সেখানে নুশরাতের মা সিএনজির ভাড়া দেওয়ার সময় নুশরাত দৌড়ে রাস্তা পাড় হওয়ার চেস্টা করে। এসময় ঢাকা-চাঁদপুরগামী একটি প্রাইভেটকার নুসরাতকে মারাত্মকভাবে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই নুশরাত গুরুতর আহত হয়।

পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে গত রোববার রাতে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নুশরাতের মায়ের চোখের সামনে এমন ঘটনার পর তিনি যেন বাক প্রতিবন্ধী হয়ে যান। এমন মৃত্যু মেনে নেওয়াটা একজন মায়ের কাছে বড়ই বেদনাদায়ক।

প্রাইভেটকার চালক নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, আমার গাড়ির মালিক রিয়াজ উদ্দিন রাতুল তার স্ত্রী ও সন্তানদের নিয়ে চাঁদপুর যাওয়ার সময় ওই এলাকায় সিএনজির পিছন থেকে হটাৎ করে একটি মেয়ে দৌড় দিয়ে গাড়ির সামনে এসে পরে। মেয়েটিকে বাঁচাতে গিয়ে গাড়ি রাস্তা থেকে নিচে নামিয়ে দেই। আরেকটু নিচের দিকে গেলে আমি ও গাড়ির মালিকের পরিবারের সদস্যদের মৃত্যু নিশ্চিত হয়ে যেত। সম্পূর্ণ অসচেতনতার কারণেই এই দুর্ঘটনাটি ঘটল। এ ঘটনায় আমি অত্যন্ত দুঃখিত।

Model Hospital

এ ব্যাপারে মতলব উত্তর থানার ওসি মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, দূর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। মামলা হলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নুশরাতের পারিবারিক সুত্রে জানা গেছে, ঘটনাটি স্থানীয় ভাবে মিমাংসা হওয়ায় মামলা করতে রাজি না তার পরিবার। নুশরাতের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে। ৬ বছর বয়সী নুশরাত জাহান স্থানীয় একটি স্কুলে প্রথম শ্রেণিতে পড়তো।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital