রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

টাকা চুরি করে ফরিদগঞ্জে প্রেমিকার সাথে দেখা করতে এসে গ্রেফতার

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ মে, ২০২২, ৩:৫৭ পিএম
টাকা চুরি করে ফরিদগঞ্জে প্রেমিকার সাথে দেখা করতে এসে গ্রেফতার

এস এম ইকবাল : ঢাকার পল্টন এলাকার অলিম্পিয়া বেকারী এন্ড কনফেকশনারী থেকে ১৮ লাখ টাকা চুরি করে কথিত প্রেমিকার সাথে দেখা করতে এসে পুলিশের হাতে গ্রেফতার হয়েছে ওই বেকারী কর্মচারী শেখ মো. বেলাল (৪৫)।

৯ মে সোমবার সন্ধ্যায় ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেনের নির্দেশে এস.আই বরকত উল্লা উপজেলার খাজুরিয়া এলাকা থেকে চুরি হওয়া ১৮ লক্ষ টাকা মধ্যে ১৭ লক্ষ ৩৫ হাজার টাকাসহ গ্রেফতার করে।

পুলিশ জানায়. নারায়নগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ উপজেলার পাইনাদি এলাকার মৃত শেখ মো. ওয়াকিলের ছেলে শেখ মোহাম্মদ বেলাল ঢাকার পল্টন এলাকার অলিম্পিয়া বেকারী এন্ড কনফেকশনারী কর্মচারী হিসেবে চাকুরী করতেন।

গত ২ মে সোমবার সবার অগোচওে চোর শেখ বেলাল উক্ত বেকারীর ক্যাশ থেকে ১৮ লাখ টাকা চুরি করে পালিয়ে যায়। বহু খোঁজখুজি করে তাকে না পেয়ে বেকারীর মালিক নাজমুল হুদা বাদী হয়ে পল্টন থানায় বেলালের বিরুদ্ধে ১৮ লক্ষ টাকা চুরির একটি মামলা দায়ের করেন যাহার মামলা নং ৪/২৫৬। এই মামলা দায়েরের পর থেকে শেখ বেলাল ওই টাকা নিয়ে ৯মে সোমবার তার এক কথিত প্রেমিকার বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার খাজুরিয়া এলাকায় দেখা করতে আসে।

Model Hospital

পুলিশের বিশেষ প্রযুক্তি ব্যবহার করে শেখ বেলালের অবস্থান নিশ্চিত হয়ে একই দিন সন্ধায় তাকে টাকা সহ গ্রেফতার করে ফরিদগঞ্জ থানায় নিয়ে আসে।

পুলিশের হাতে গ্রেফতারের পর বেলাল উক্ত টাকা বেকারী থেকে চুরি কথা স্বীকার করে বলেন, ১৮ লাখ টাকার মধ্যে গত এক সপ্তাহে মোট ৬৫ হাজার টাকা খরচ করেছে তিনি।

এ নিয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানায়, চোর শেখ মোহাম্মদ বেলাল ঢাকার পল্টন এলাকার অলিম্পিয়া বেকারী এন্ড কনফেকশনারী থেকে ১৮ লাখ টাকা চুরি করে ফরিদগঞ্জের খাজুরিয়া এলাকায় তার কথিত প্রেমিকার সাথে দেখা করতে এসে তাকে আমাদের বিশেষ প্রযুক্তি ব্যবহার করে গ্রেফতার করা সম্ভব হয়েছে।

‘ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, কুমিল্লায় ইতিহাস গড়া হবে’ ওলামা মাশায়েখ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ১২:৩৭ এম
‘ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, কুমিল্লায় ইতিহাস গড়া হবে’ ওলামা মাশায়েখ

কুমিল্লা টাউন হলে আহলে সুন্নাত ওয়াল জামাআতের মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের যুগ্ম মহাসচিব আল্লামা মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক, পীরে তরিকত আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরী, আল্লামা আনম মাসউদ হোসাইন আল-কাদেরী ও সাংগঠনিক সচিব পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরী।

আহলে সুন্নাত ওয়াল জামাআতের মতাদর্শ ভিত্তিক কুমিল্লার সকল দরবার ও খানেকার প্রতিনিধি, সংগঠনের নেতৃবৃন্দ এবং পীর মাশায়েখ ও ওলামায়ে কেরামের সাথে কেন্দ্রীয় নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর ২০২৬) সকালে ঐতিহ্যবাহী কুমিল্লা টাউন হলের মুক্তিযোদ্ধা কর্নারে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের কো-চেয়ারম্যান পীরে তরিকত শায়খ আবু সুফিয়ান আবেদী আল-কাদেরী।

গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের যুগ্ম মহাসচিব বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আল্লামা মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক, পীরে তরিকত আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরী ও আল্লামা আ ন ম মাসউদ হোসাইন আল-কাদেরী, কো-চেয়ারম্যান পীরে তরিকত মুফতি কাজী মোহাম্মদ মহিউদ্দিন লতিফি, প্রেসিডিয়াম সদস্য পীরে তরিকত মুফতি এসএম সাকিউল কাউসার, সাংগঠনিক সম্পাদক পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরী, ঐতিহ্যবাহী কুমিল্লা শাহপুর দরবার শরীফের পীর সাহেব শাহজাদা শেখ গোলাম আব্দুল কাদের কাওকাব, কুমিল্লা কেন্দ্রীয় মসজিদ ও ঈদগাহর খতিব, কুমিল্লা ইসলামিয়া আলিয়া মাদ্রাসার সহকারী অধ্যাপক হাফেজ মাওলানা মুফতি ইব্রাহিম আল-কাদেরী, বখশিয়া দরবার শরীফের পীর সাহেব কুতুবউদ্দিন বখশী শাহেদী, কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য মাওলানা এএইচএম আহসান উল্লাহ, পীরে তরিকত মাওলানা মুফতি মহিউদ্দিন সুফি, এস একে এম মোস্তাফিজুর রহমান, মাওলানা সোহরাব হোসেন জালালী প্রমুখ। পরিচালনা করেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা সাদেকুর রহমান খান ও বিশিষ্ট যুব নেতা জাবের হোসাইন।

এই মতবিনিময় সভায় কুমিল্লার সকল তরিকতপন্থী দরবারের পীর সাহেব এবং খানেকার প্রতিনিধি, আহলে সুন্নাতের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। স্বতঃস্ফূর্ত এই মতবিনিময় সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেন, আজকের এই মতবিনিময় সভায় ব্যাপক উপস্থিতি কুমিল্লা আহলে সুন্নাত ওয়াল জামাআতের জন্য একটা মাইলফলক হয়ে থাকবে।

Model Hospital

আজকে ইতিহাস হয়ে গেলো। আজকের উপস্থিতি প্রমাণ করে কুমিল্লা মহানগর এবং জেলায় আহলে সুন্নাত ওয়াল জামাআত ইতিহাস সৃষ্টি করবে। নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে এখনও যে কয়জন বিচ্ছিন্নভাবে আছেন, তাঁদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে কিছু করার সুযোগ নেই। কেন্দ্রীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কেহ কিছু করলে তা গ্রহণযোগ্য হবে না। তারা বিচ্ছিন্ন হিসেবেই থাকবে।

নেতৃবৃন্দ সহসা বিশাল আয়োজনে স্মরণকালের সেরা কাউন্সিল অধিবেশনের মাধ্যমে কুমিল্লা মহানগর এবং জেলা আহলে সুন্নাত ওয়াল জামাআতের শক্তিশালী কমিটি গঠন করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

সবশেষে মিলাদ কিয়াম ও তবররুক বিতরণের মধ্য দিয়ে মতবিনিময় সভা শেষ হয়।