বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের নিন্দা ও প্রতিবাদ

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১১ মে, ২০২২, ৭:৫৪ এম
চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের নিন্দা ও প্রতিবাদ

প্রেস বিজ্ঞপ্তি : চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হযরত আলী ঢালী ও সদস্য সচিব কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েলসহ ৯ জনের জামিন না মঞ্জুর করে জেলে প্রেরণ করায় জেলা স্বেচ্ছাসেবক দলের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল চাঁদপুর জেলা শাখার বিপ্লবী আহ্বায়ক হযরত আলী ঢালী, মেধাবী, সংগ্রামী ও বিপ্লবী সদস্য সচিব কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোলায়মান ঢালী, মেরাজ আহমেদ চৌকদার, ইখতিয়ার উদ্দিন শিশু, শামসুল আলম সূর্য, মাসুদ মাঝি, খোকন মিজি, সদস্য ইয়াসিন।

নেতৃবৃন্দের জামিন নামঞ্জুর করে জেলে প্রেরণে প্রতিবাদ জানিয়েছেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক যথাক্রমে কামরুজ্জামান হাসনাত, ইউসুফ আলী, সামছুল আরেফীন খান, ইয়াকুব বিন ছায়েদ লিটন, অলি আহমেদ চৌধুরী।

জেলা স্বেচ্ছাসেবক দলের অন্যতম সদস্য যথাক্রমে রাইস হোসাইন, রিয়াদ হাসান জিকু, মোতালেব, কবির মাঝি, মোঃ সেলিম, আবুল বাসার বাসু, নয়ন মাহমুদ ভূইয়া, জসিম মাঝি, কাউছার চৌধুরী, মাসুদ আহমেদ, খোকন বেপারী, কাউছার, ফজলুর রহমান ফজলু, মোহাম্মদ জাকির হোসেন খান, মোঃ সৈয়দ আহম্মদ, মাসুদ বেপারী,ফারুক,শাহাদাত, আলম, রাসেল, মেহেদী হাছান কাঠালসহ নেতৃবৃন্দ।

Model Hospital

আজ এক যৌথ বৃবিতে চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দল নেতৃবৃন্দ বলেন, দেশে আইনের শাসন না থাকায় সন্ত্রাসী কায়দায় দেশ পরিচালনা করছে মামলাবাজ সরকার। বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার কেড়ে নিয়ে গণতন্ত্রকে হত্যা করে বাকশাল কায়েম করছে দুর্নীতিবাজ শেখ হাসিনার সরকার। বাংলাদেশের জনগণের প্রিয়দল বিএনপিসহ ও জাতীয়বাদী স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন নেতাকর্মীদের দমনপীড়নে সরকারের সমস্ত এজেন্ট আরো হিংস্র হয়ে উঠেছে। এরই ধারাবাহিকতায় চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের বিল্পবী আহ্বায়ক হযরত আলী ঢালী ও আইকন মধাবী, সংগ্রামী ও বিপ্লবী সদস্য সচিব কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েলসহ অন্যান্য নেতৃবৃন্দদের জামিন না দিয়ে জেলে প্রেরণ করায় চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ এর তীব্র ও প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital