শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে আটক জেলা স্বেচ্ছাসেবক দলের নেতাদের দেখতে নেতৃবৃন্দরা জেলগেটে

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১১ মে, ২০২২, ৩:২৮ পিএম
চাঁদপুরে আটক জেলা স্বেচ্ছাসেবক দলের নেতাদের দেখতে নেতৃবৃন্দরা জেলগেটে

স্টাফ রিপোর্টার : চাঁদপুর শহর বিএনপির সাবেক আহবায়ক, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি মাহবুবুর রহমান শাহীনের নির্দেশে চাঁদপুর জেলা বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের একাংশ চাঁদপুর জেলা কারাগারে আটক জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হযরত আলী ঢালী সদস্য সচিব ইব্রাহিম কাজী জুয়েল যুগ্ম আহবায়ক সোলায়মান ঢালী, মেরাজ চোকদার, খোকন মিজি, সামছুল আলম সূর্য, ইফতেখার আলম শিশু, মাসুদ মাঝীও সদস্য ইয়াছিন কে দেখতে চাঁদপুর জেলা কারাগার পটকে দেখতে যান জেলা বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এসময় জেলাকারাগারে ফটকে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সদস্য দেওয়ান মোঃ জুয়েল, মোহাম্মদ হোসেন মইসা, রোকনুর জামান (রোকন), ওসমান গণী জনি , জাহাঙ্গীর প্রধানীয়া, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ওসমান খান যুবদল নেতা চুন্নু দেওয়ান, শাহ আলম চোকদার আহবায়ক ৭ নং ওয়াড সেচ্ছাসেবক দল মাইনদ্দিন চোকদার পৌর যুবদল নেতা টিপু চোকদার জেলা ছাত্রদলের সাবেক নেতা আক্তার হোসেন সরদার সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital