সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

মাদক উদ্ধারে চাঁদপুর জেলার শ্রেষ্ঠ এসআই সুদীপ্ত শাহীন

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১১ মে, ২০২২, ৩:৪৮ পিএম
মাদক উদ্ধারে চাঁদপুর জেলার শ্রেষ্ঠ এসআই সুদীপ্ত শাহীন

মোঃ রাছেল : ২০২২ সালের এপ্রিল মাসের সর্বোচ্চ মাদক উদ্ধারে চাঁদপুর জেলার শ্রেষ্ঠ পুলিশ কর্মকর্তা হিসেবে সম্মাননা পেলেন কচুয়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সুদীপ্ত শাহীন।

মঙ্গলবার সকালে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে মাসিক কল্যাণ সভায় চাঁদপুরের পুলিশ সুপার মিলন মাহমুদ (বিপিএম-বার) আনুষ্ঠানিকভাবে তার হাতে এ প্রশংসাপত্র ও অর্থ পুরস্কার তুলে দেন।

সুদীপ্ত শাহীন চাঁদপুর জেলার কচুয়া থানায় দায়িত্ব পালনকালে গত এপ্রিল মাসের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার ও আসামী আটক করে একাধিক মামলা দায়ের করেন। তাঁর এ সাহসী অভিযান ও মাদক উদ্ধারে শ্রেষ্ঠত্ব অর্জনের স্বীকৃতি স্বরূপ তাকে এ সম্মাননা দেয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অব) মোঃ মইনুল রহমান, এএসপি কচুয়া সার্কেল মোঃ আবুল কালাম আজাদ চৌধুরী, এএসপি হাজীগঞ্জ সার্কেল সোহেল মাহমুদ, কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্তকর্তা (ওসি) মো. মহিউদ্দিন, হাজীগঞ্জ থানার কর্মকর্তা (ওসি) মোঃ জোবাইর হোসেন সহ চাঁদপুরের ৬টি থানার অফিসার ইনচার্জ গণ ও বিভিন্ন দপ্তর ও থানার এসআই কর্তাকর্তাগণ প্রমুখ।

Model Hospital

সুদীপ্ত শাহীন তার কর্মজীবনে পেশাগত দায়িত্ব পালনের এ নিয়ে ৩ বার স্বীকৃতি স্বরূপ ও সনদ অর্জন করেন ।

হৃদয়বিদারক ঘটনা: ৫ ঘণ্টার ব্যবধানে দুই ভাইয়ের মৃত্যু, একই জানাজায় পাশাপাশি দাফন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৮:২৯ পিএম
হৃদয়বিদারক ঘটনা: ৫ ঘণ্টার ব্যবধানে দুই ভাইয়ের মৃত্যু, একই জানাজায় পাশাপাশি দাফন

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। ছোট ভাইয়ের মৃত্যুর খবর শোনার প্রায় পাঁচ ঘণ্টার ব্যবধানে মারা গেছেন বড় ভাইও। একই দিনে দুই ভাইয়ের মৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া। শেষ বিদায়ে পাশাপাশি খোঁড়া হয় দুই ভাইয়ের কবর।

মঙ্গলবার (৯ নভেম্বর) মতলব পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের নবকলস গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দুই ভাই হলেন নবকলস গ্রামের মৃত আব্দুর রহমান খানের ছেলে হাছান খান (৫৫) ও হাসেম খান (৬২)।

স্বজনরা জানান, হাছান খান বোয়ালিয়া এলাকার প্রবাসী মঞ্জিলের বাড়িতে কেয়ারটেকার হিসেবে কর্মরত ছিলেন। মঙ্গলবার সকাল ৯টার দিকে ওই বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়। তাঁর প্রথম জানাজা বাদ জোহর বোয়ালিয়া এলাকায় অনুষ্ঠিত হয়। পরে নিজ গ্রাম নবকলসে বাদ আসর দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফনের প্রস্তুতি চলছিল।

এদিকে ছোট ভাইয়ের মৃত্যুর খবর বাড়িতে পৌঁছালে অসুস্থ বড় ভাই হাসেম খানও আরেক দুঃসংবাদের কারণ হয়ে ওঠেন পরিবারের জন্য। দীর্ঘদিন ধরে জটিল রোগে আক্রান্ত হয়ে বাড়িতে শয্যাশায়ী থাকা হাসেম খান বিকেল ৩টার দিকে মারা যান।

Model Hospital

একই দিনে মাত্র পাঁচ ঘণ্টার ব্যবধানে দুই ভাইয়ের মৃত্যুর খবরে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। যে বাড়িতে দুই ভাইয়ের জানাজা ও দাফনের প্রস্তুতি চলছিল, সেখানেই তৈরি হয় আরেকটি শোকের আবহ।

প্রতিবেশী আমির খান জানান, হাছান খান দীর্ঘদিন ধরে বোয়ালিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশের প্রবাসী মঞ্জিলের বাড়িতে বিশ্বস্ততার সঙ্গে কেয়ারটেকারের দায়িত্ব পালন করতেন। পরিবার-পরিজন নিয়ে ওই এলাকায় বসবাস করতেন তিনি। মঙ্গলবার হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়। বাদ আসর নিজ গ্রামে জানাজা শেষে তাঁকে দাফনের কথা ছিল। এরই মধ্যে খবর আসে, তাঁর বড় ভাইও মারা গেছেন।

পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী, মঙ্গলবার রাতে বাদ এশা নবকলস গ্রামের মসজিদের সামনে একই সময়ে দুই ভাইয়ের জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে পাশাপাশি কবরে তাঁদের দাফন করা হয়।

একই দিনে দুই ভাইয়ের এমন বিদায় স্থানীয়দের মধ্যে গভীর শোক ও আবেগের সৃষ্টি করেছে।