বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১১ মে, ২০২২, ৬:৫৭ পিএম
ফরিদগঞ্জে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন
এস. এম ইকবাল : চাঁদপুরের ফরিদগঞ্জে বিপুল উৎসাহ উদ্দীপনা ও জাঁকজমকপূর্ণ পরিবেশে বঙ্গবন্ধু গোল্ডকাপ অনুর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে।
১১ মে বুধবার বিকেলে ফরিদগঞ্জ এ.আর.পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা ক্রীড়াসংস্থার সভাপতি উপজেলা নির্বাহী অফিসার তাসলিমুন নেছার সভাপতিত্বে ও উপজেলা ক্রীড়া সংস্হার সাধারণ সম্পাদক নুরুন্নবী নোমান এর পরিচালনায় টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্ভোধন করেন স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমান এম.পি বলেন, খেলাধুলাকে এগিয়ে নেওয়ার জন্য অতীতে কোন সরকার এমন উদ্যোগ নেয়নি। যুবসমাজ সন্ত্রাস, চাঁদাবাজি, নৈরাজ্য, মাদকসেবনসহ নৈতিক অবক্ষয়ে নিমজ্জিত ছিল। বঙ্গবন্ধুকন্যা রাষ্ট্র ক্ষমতায় আসার পর সেই অবস্থা থেকে উত্তরণ ঘটিয়ে প্রাথমিক পর্যায় থেকে কলেজ পর্যন্ত ছেলেদের জন্য বঙ্গবন্ধু টুর্নামেন্ট ও মেয়েদের জন্য বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব টুর্নামেন্ট নিয়মিত আয়োজনের উদ্যোগ নিয়েছে। এর মাধ্যমে তাদের শরীরগঠন, চারিত্রিক গঠন ও লেখাপড়ায় মনোনিবেশ করে ক্রীড়াঙ্গনের মাধ্যমে শুভ সূচনা হচ্ছে।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের সভাপতি ও ফরিদগঞ্জ পৌরসভার মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খাজে আহমেদ মজুমদার।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের সহ সভাপতি, ফরিদগঞ্জ এ. আর. পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ রফিকুল আমিন কাজল, ফরিদগঞ্জ থানার তদন্ত (ওসি) প্রদীপ মন্ডল, ইউপি চেয়ারম্যান বুলবুল আহাম্মেদ, শাহ আলম শেখ, কাউসার আলম কামরুল, শরীফ খাঁন, আলাউদ্দিন ভুঁইয়া, মেহেদী হাসান মিরাজ, আবু তাহের পাটওয়ারী, শাহাজান পাটওয়ারী, উপজেলা যুবলীগের আহ্বায়ক আবু সুফিয়ান শাহীন, সিনিয়র যুগ্ম- আহ্বায়ক হেলাল উদ্দিন আহম্মেদ, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি হাজী কামরুল হাসান সাউদ, আওয়ামীলীগ নেতা জি.এম.তাবাচ্ছুম, জাহাঙ্গীর পালোয়ান, ইসমাইল হোসেন, খলিলুর রহমান, মো. সোহেল রানা, পুতুল সরকার, নজরুল ইসলাম সুমনসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী খেলায় ফরিদগঞ্জ পৌরসভা একাদশ, ১৫ নং রুপসা উত্তর ইউনিয়ন একাদশকে এক শূন্য গোলে পরাজিত করে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।