বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

সাহতলী উবি’র প্রাক্তন ছাত্রী মাফিয়ার রত্নগর্ভা মায়ের অ্যাওয়ার্ড অর্জন

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৩ মে, ২০২২, ৭:৪৬ পিএম
সাহতলী উবি’র প্রাক্তন ছাত্রী মাফিয়ার রত্নগর্ভা মায়ের অ্যাওয়ার্ড অর্জন
সজীব খান : চাঁদপুর সদর উপজেলার সাহতলী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী মাফিয়া আকতার রত্নগর্ভা অ্যাওয়ার্ড অর্জন করেছেন। ৮ মে আজাদ প্রোডাক্টসের রত্নগর্ভা অ্যাওয়ার্ডের এ সম্মাননা তিনি অর্জন করেছেন।
মানুষের ভালোবাসায় গড়ে উঠা সাফল্যের প্রতিষ্ঠান আজাদ প্রোডাক্টস একজন মাকে রত্নগর্ভা হতে অনুপ্রাণিত করার লক্ষ্যে এ সম্মাননা প্রদান করে যাচ্ছেন। সে সম্মাননায় ভূসিত হলেন চাঁদপুর হাজিগঞ্জ উপজেলার মাফিয়া আকতার। মিসেস মাফিয়া আকতার,স্বামী, মরহুম আমিনুল হক বর্তমান ঠিকানা, ফ্লাট এ১, বাড়ী ৪২ , রাস্তা ১এ, বনানী, ঢাকা, সেখানে বসবাস করছেন।
মাফিয়া আকতার ১৯৬৯ সালে সাহাতলী উচ্চ বিদ্যালয় থেকে মেধাবী ছাত্রী হিসাবে এসএসসি করেন। তিনি সংসার জীবন সামলে নিজের সন্তানদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করার লক্ষ্যে উদ্ভাসিত ছিলেন। সংসার জীবনে তিনি  পাঁচ সন্তানের জননী। তারা  কর্ম’ক্ষেত্রে চার মহাদেশে অবস্থান করছেন ।
প্রথম সন্তান : আকতার উল আলম, বিএসসি (ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্টোনিক ইঞ্জিনিয়ারিং) বুয়েট, এম ইঞ্জিনিয়ারিং (ইলেক্ট্রিক্যাল, টেলিকমিউনিকেশন) কর্নকোডিয়া ইউনির্ভাসিটি, কানাডা, সে কর্মক্ষেত্রে আছেন চীফ অপারেশনস অফিসার, ফাইবার এট হোম লি।
দ্বিতীয় সন্তান, শিরীন আকতার, বিএসসি (ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্টোনিক ইঞ্জিনিয়ারিং) বুয়েট, এমএসসি ( ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্টোনিক ইঞ্জিনিয়ারিং) ফ্লোরিডা ইউনির্ভাসিটি, ইউ এস, সে কর্মক্ষেত্রে এনালগ ডিজাইন ইঞ্জিনিয়ার, আই বি এম, ইউ এস রয়েছেন।
তৃতীয় সন্তান : আহসানুল হক, বিএ (অনার্স) আলীগড় মুসলিম ইউনির্ভাসিটি, এমসিপি এন্ড এমসিএসডি (মাইক্রোসফটোয়ার) কর্মক্ষেত্রে সে সফটওয়ার ইঞ্জিনিয়ার, হেওয়ার আই টি, নেডারল্যান্ড কর্মরত রয়েছেন। চতুর্থ সন্তান, সুরাইয়া আকতার, বিএসসি, এমএসসি (পদার্থ বিজ্ঞান) ঢাকা বিশ্ববিদ্যালয় কর্মক্ষেত্রে সে নারী উন্নয়নমূলক কর্মকান্ডে জড়িত, বর্তমানে তানজেনিয়ায় বসবাসরত, পঞ্চম সন্তান, আনিসুল হক, বিএসসি (মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং), খুলনা ইউনির্ভাসিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি এমএসসি (ইলেক্ট্রিনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং) নর্থ সাউথ ইউনির্ভাসিটি কর্মক্ষেত্রে প্রকল্প পরিচালক, নেটওয়ার্ক টেকনোলজি বিভাগ, জেডটিই বাংলাদেশ রয়েছেন।
মাফিয়া আকতারের স্বামীর বাড়ি হাজিগঞ্জ উপজেলার কালচো ইউনিয়নের কালচো গ্রামের তপদার বাড়ি, স্বামী সচিবালয়ের অর্থ বিভাগের ব্যক্তিগত কর্মকর্তা ছিলেন। তার বাবার বাড়ি সদরের শাহমাহমুদপুর ইউনিয়নের শাহতলী গ্রাম, মাফিয়া আকতার শাহমাহমুদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, বীরমুক্তিযুদ্ধা মরহুম আবদুল রাজ্জাক তপদারের মেজো বোন, আশিকাটি ইউপি চেয়ারম্যান মোঃ বিল্লাল হোসেন পাটওয়ারীর খালা।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital