বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহতলী কামিল মাদরাসায় ঈদ পরবর্তী শুভেচ্ছা মতবনিমিয়

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১৫ মে, ২০২২, ৭:৪১ এম
শাহতলী কামিল মাদরাসায় ঈদ পরবর্তী শুভেচ্ছা মতবনিমিয়

স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর উপজেলার শাহতলী কামিল মাদরাসার আয়োজনে শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে শিক্ষকদের সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ১৪ মে (শনিবার) মাদরাসা মিলণায়তনে মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মাদরাসা গভর্নিং বডির সহ-সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।

প্রধান অতিথি মাদরাসা গভর্নিং বডির সহ-সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী বক্তব্যে বলেন, এ মাদরাসাটি একটি শতবছরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। এখান থেকে অনেক শিক্ষার্থী শিক্ষা অর্জন করে দেশের গুরুত্বপূর্ন দায়িত্ব রয়েছে। আপনাদের এ মাদরাসার সুনাম ধরে রাখতে হবে ভালো ফলাফলের মাধ্যমে। ভালো রেজাল্ট যেকোন প্রতিষ্ঠানের প্রান।

তিনি বলেন, এ মাদরাসায় দীর্ঘদিন অবকাঠামোগত সমস্যা ছিল। মাননীয় শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি এমপির সহযোগিতায় আমরা একটি ৪তলা বিশিষ্ট একাডেমিক ভবন পেয়েছি। এখন আমাদের অবকাঠামোগত সমস্যা নেই। তাই আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি এমপিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

Model Hospital

তিনি আরো বলেন, প্রতিষ্ঠানের স্বার্থে আমাদের ও গভর্নিং বডির যা করা দরকার তাই করব। কিন্তু আপনারা ভালো ফলাফল উপহার দিবেন। শিক্ষার্থীদের মাঝে সৃজনশীলতার বিকাশ ঘটাতে হবে। সামনে কামিল পরীক্ষা অনুষ্ঠিত হবে মাদরাসায়। পরীক্ষা চলাকালীন মাদরাসায় নিরাপত্তা বজায় রাখতে হবে। আমি নতুন এনটিআরসি থেকে অনুমোদনপ্রাপ্ত দু-জন শিক্ষিকাকে অভিনন্দন জানাই মাদরাসার পক্ষ থেকে। আপনারা এনটিআরসিএ এর মাধ্যমে নিয়োগ পেয়েছেন। ভালোভাবে পাঠদান করতে হবে। শিক্ষার্থীরা যাতে বুঝে, সেভাবেই তাদের বুঝাতে হবে। মাদরাসার শৃঙ্খলা সকলের বজায় রাখতে হবে।

এসময় শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন, মাদরাসা উপাধ্যক্ষ মাওলানা ইয়াছিন মিয়া, গভনির্ং বডির শিক্ষক প্রতিনিধি সহকারি অধ্যাপক মো: কামাল উদ্দিন, গভনির্ং বডির শিক্ষক প্রতিনিধি সিনিয়র মৌলভী মাওলানা মিজানুর রহমান।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহতলী জিলানী চিশতী কলেজের অধ্যক্ষ মো: হারুন-অর রশিদ, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মোহসিন উদ্দিন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মাদরাসার প্রধান মুহাদ্দিস মাওলানা আখতার হোসাইন, ২য় মুহাদ্দিস মাওলানা আব্দুল মান্নান, সহকারি অধ্যাপক আরবী মাওলানা কামার হোসেন, সিনিয়র প্রভাষক মাওলানা এমদাদ উল্ল্যাহ, সিনিয়র প্রভাষক মোহাম্মদুল্লা, আরবী প্রভাষক মাওলানা এ.এন.এম হেলাল উদ্দিন, বাংলা প্রভাষক মো: বেলায়েত হোসেন মিজি, সিনিয়র মৌলভী হফেজ মাওলানা জহিরুল হক, সহকারি শিক্ষক মাওলানা বাহাউদ্দিন, সহকারি শিক্ষক মো: হাবিবুর রহমান, সহকারি শিক্ষক বিএসসি মো: রুস্তম খান, সহকারি শিক্ষিকা ইংরেজী হালিমা আক্তার, সহকারি লাইব্রেরীয়ান মাওলানা আহসান উল্ল্যাহ, ইবতেদায়ী প্রধান শরীফ মো: মোস্তফা খান, সহকারি শিক্ষক মাওলানা আব্দুল হালিম গাজী, সহকারি শিক্ষক হাফেজ জাহাঙ্গীর হোসেন, ইবতেদায়ী শিক্ষক মো: আহসান হাবীব, হিসাব রক্ষক মো: শরিফুর রহমান খান, অফিস সহকারি কাম কম্পিউটার অপারেটর মো: রিয়াদ হোসেন, মো: শরীফ খানসহ অন্যান্যরা।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন, মাদরাসা অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন। তিনি বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।