শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১৫ মে, ২০২২, ৩:৪৯ পিএম
শাহরাস্তিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
মোঃ মাসুদ রানা : চাঁদপুরের শাহরাস্তিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান  ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক – বালিকা ( অনূর্ধ্ব ১৭) ২০২২ শুভ উদ্বোধন করা হয়েছে।
রবিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে মেহের কালীবাড়ি মাঠে এ গোল্ডকাপের উদ্বোধনী খেলার উদ্বোধন করা হয়। উক্ত উদ্বোধনী খেলাটি উপজেলা নির্বাহি অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হুমায়ন রশিদ সভাপতি হিসেবে উপস্থিত থেকে এটির উদ্বোধন করেন।
এ সময় এতে ভার্চুয়াল প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, মুক্তিযুদ্ধের কিংবদন্তি ও মুক্তিযুদ্ধের ১নং সেক্টরের সেক্টর কমান্ডার, নৌ পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর অবঃ রফিকুল ইসলাম বীর উত্তম এমপি।
এতে প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ জহিরুল ইসলামের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান নাসরিন জাহান চৌধুরী শেফালী, শাহরাস্তি সহকারী কমিশনার (ভূমি) মোঃ আমজাদ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবদুল মান্নান, শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি কাজী হুমায়ুন কবির, উপজেলা মৎস্য কর্মকর্তা তৌসিফ উদ্দিন, উপজেলা প্রোগ্রাম অফিসার মোঃ শাহজাহান, মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুল আউয়াল, নিজমেহের পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আজাদ হোসেন, শাহারাস্তি ক্রীড়া সংস্থার সাবেক সাধারন সম্পাদক মোহাম্মদ আক্তার হোসেন প্রমুখ।
উদ্বোধনী দিনের  ম্যাচে তিনটি খেলা অনুষ্ঠিত হয়। ওই দিন এতে সকাল ১০.০০ টামটা (দ) ইউনিয়ন একাদশ বনাম সূচীপাড়া (দ) ইউনিয়ন একাদশ দুপুর ২.৩০ মেহের (উ) ইউনিয়ন একাদশ বনাম চিতোষী (প) ইউনিয়ন একাদশ বিকাল ৪.০০ টামটা (উ) ইউনিয়ন একাদশ বনাম রায়শ্রী (উ) ইউনিয়ন একাদশ অংশগ্রহণ করে।
সূচীপাড়া দক্ষিণ ইউনিয়ন দল ১-০ গোলে টামটা দক্ষিণ ইউনিয়ন দলকে পরাজিত করে। খেলায় রেফারির দায়িত্বে ছিলেন মোঃ মুকবুল হোসেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital