শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জে পানির টাংকিতে নিভে গেল দুই ভাইয়ের প্রাণ

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৭ মে, ২০২২, ৯:৩৬ এম
হাজীগঞ্জে পানির টাংকিতে নিভে গেল দুই ভাইয়ের প্রাণ

সাইফুল ইসলাম সিফাত : চাঁদপুরের হাজীগঞ্জ বাজারের হকার্স মাকের্টের বকুলতলা রোডে মো. বারেক হাজীর নির্মিত ভবনের পানির টাংকিতে অক্সিজেন সংকটে নিভে গেল দুই ভাইয়ের প্রাণ।

মঙ্গলবার সকালে পানির টাংকির ছাদের বাঁশ খুলতে গিয়ে অক্সিজেন সংকটে পড়ে এই মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন দুই ভাই গোলাম রাব্বানী (৩৮) ও মোহন আলী (২৮)।

তারা চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল থানার সুখানদীঘী গ্রামের মৃত শাজেমান আলীর ছেলে।
ভবনের মালিক বারেক হাজী জানান, প্রতিদিনের ন্যায় দুই ভাই ভবনের কাজ করতে আসে। ছোট ভাই মোহন আলী প্রথমে টাংকিতে নামে। পরে তাকে উদ্ধার করতে বড় ভাই টাংকিতে নেমে পড়েন। ফায়ার সার্ভিসের দমকল বাহিনী দুই ভাইকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। বড় ভাই রাব্বানী কন্ট্রেকটার হিসেবে এই ভবনের কাজটির দায়িত্ব পালন করে আসছিল।

হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের দায়িত্বরত কর্মকর্তা রাশেদুল আলম জানান, প্রথমে পানির টাংকিতে ছোট ভাই অক্সিজেন সংকটে পড়ে আর উঠতে পারেনি। পরে বড় ভাই তাকে বাঁচাতে নেমে অক্সিজেন সংকটে পড়েন। তাদেরকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক দুই ভাইকে মৃত ঘোষণা করেন।

Model Hospital

তাদের ছোট ভাই কাফি ও রাব্বানীর স্ত্রীকে হাসপাতলে কান্নায় ভেঙ্গে পড়তে দেখা যায়। তবে তাদের কোন বক্তব্য নেয়া সম্ভব হয়নি। পারিবারিক সূত্রে জানা গেছে, রাব্বানী ছয় মাস আগে বিয়ে করেন। সে দীর্ঘদিন ধরে হাজীগঞ্জ উপজেলায় কন্ট্রেকটার হিসেবে বিভিন্ন ভবণ নির্মাণের কাজ করে আসছিল।

জানতে চাইলে হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো. জোবাইর সৈয়দ জানান, দুই ভাইয়ের মৃতদেহের সুরতাহাল প্রতিবেদন করা হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital