শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল; চ্যাম্পিয়ান আশ্রাফপুর

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৮ মে, ২০২২, ৪:১৩ এম
কচুয়ায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল; চ্যাম্পিয়ান আশ্রাফপুর

মোঃ রাছেল : কচুয়া উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুনামেন্ট-২০২২ অনুর্ধ্ব-১৭ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকালে উপজেলার গুলবাহার আশেক আলী খান উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ মাঠে ফুটবল টুনামেন্টের ফাইনাল খেলায়উপজেলা নির্বাহী অফিসার মোতাছেম বিল্লাহ্ সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান শিশির।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ ইবনে আল জাবেদ হোসেন, ভাইস-চেয়ারম্যান সুলতানা খানম,কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন, উপজেলা শিক্ষা অফিসার আলী আশ্রাফ খান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুবুল আলম, আশেক আলী খান উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান,আশ্রাফপুর ইউপি চেয়ারম্যান রেজাউল মাওলা হেলাল, গোহট দক্ষিণ ইউপি চেয়ারম্যান মোঃ আমির হোসেন।

এসময় পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল আজিজ শাহীন,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোফাচ্ছেল খানসহ বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Model Hospital

ফুটবল টুনামেন্টের ফাইনাল খেলায় ট্রাইবেকারে১১নং গোহট দক্ষিণ ইউনিয়ন পরিষদকে ৩- ৪ গোলের ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ান হয় ১২নংআশ্রাফপুর ইউনিয়ন পরিষদ। উক্ত ফাইনাল খেলাটি সঞ্চালনা করেন- বীর মুক্তিযোদ্ধা সনতোষ চন্দ্র সেন।

ফাইনাল খেলা শেষে সর্বোচ্চ গোলদাতা, শ্রেষ্ঠ খেলোয়াড়, রানারআপ ও চ্যাম্পিয়ান দলের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান শিশির ও নির্বাহী অফিসার মোঃ মোতাচ্ছেম বিল্লাহ্ অতিথিবৃন্দ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital