শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

মতলব উত্তরে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ৪টি কোয়ার্টার ফাইনাল

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৮ মে, ২০২২, ৪:৩০ পিএম
মতলব উত্তরে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ৪টি কোয়ার্টার ফাইনাল

মতলব উত্তর ব্যুরো : মতলব উত্তর উপজেলায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ৪টি কোয়ার্টার ফাইনাল সম্পন্ন হয়েছে। টুর্নামেন্টের ৩য় দিনে ৪টি কোয়ার্টার ফাইনালে এখলাছপুর, দুর্গাপুর, ছেংগারচর পৌরসভা ও জহিরাবাদ ইউনিয়ন ফুটবল দল জয়লাভ করে সেমিফাইনালে উত্তীর্ন হয়।

১৮মে বুধবারে দিনের খেলার শুরু করেন মতলব উত্তর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস এবং মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি গাজী শরিফুল হাসান।

এসময় উপস্থিত ছিলেন, ছেংগারচর পৌরসভার নির্বাহী কর্মকর্তা শাহ মো. আবু সুফিয়ান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাজাহান প্রধান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আনিছুর রহমান তপু, উপজেলা সমবায় কর্মকর্তা ফারুকুল আলম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক একেএম আজাদ, উপজেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক রেফায়েত উল্যাহ দর্জি, সাবেক সহ-সাধারন সম্পাদক সাংবাদিক শামসুজ্জামান ডলার, দৈনিক সময়ের আলো পত্রিকার ষ্টাফ রিপোর্টার ঢালী কামরুজ্জামান হারুন, ষাটনল ইউপি চেয়ারম্যান ফেরদাউস আলম, এখলাছপুর ইউপি চেয়ারম্যান মফিজুর রহমান মুন্না, চাঁদপুর জেলা ম্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি শরিফুল ইসলাম সরকার, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহবায়ক মিরাজ খালিদ, চাঁদপুর জেলা ছাত্রলীগ নেতা নুরুজ্জামান প্রমুখ।

দিনের প্রথম খেলায় মুখোমুখি হয় এখলাছপুর ইউনিয়ন ফুটবল দল ও ষাটনল ইউনিয়ন ফুটবল একাদশ। খেলায় তীব্র আক্রমন প্রতি আক্রমনের মধ্যদিয়ে চলতে থাকে। একপর্যায়ে এখলাছপুর ১-০ গোলে এগিয়ে যায়। এই ১-০ গোলের ব্যবধানেই খেলা শেষ হলে এখলাছপুর ইউনিয়ন ফুটবল একাদশ জয়লাভ করে সেমিফাইনালে উত্তীর্ন হয়।

Model Hospital

খেলায় রেফারীর দায়িত্ব পালন করেন আব্দুল মান্নান বেপারী এবং সহকারী রেফারীর দায়িত্বে ছিলেন শ্রী বিদ্যুৎ ও আব্দুর রহিম।

দিনের দ্বিতীয় খেলায় মুখোমুখি হয় ফরাজীকান্দি ইউনিয়ন ফুটবল দল ও দূর্গাপুর ইউনিয়ন ফুটবল দল। তীব্র প্রতিযোগীতাপূর্ন খেলায় কোন পক্ষই গোল করতে পারেনি। ফলে সরাসরি ট্রাইবেকারে ফলাফল নির্ধারণ করা হয়। ট্রাইবেকারে দুর্গাপুর ইউনিয়ন ফুটবল একাদশ ৫-৩ গোলের ব্যবধানে ফরাজীকান্দি ইউনিয়ন ফুটবল একাদশকে পরাজিত করে সেমিফাইনালে উত্তীর্ন হয়।

খেলায় রেফারির দায়িত্ব পালন করেন শ্রী বিদ্যুৎ এবং সরকারী রেফারির দায়িত্ব পালন করে বজলুল গনি ও আব্দুর রহিম।
দিনের ৩য় খেলায় মুখোমুখি হয় ছেংগারচর পৌরসভা ফুটবল একাদশ বনাম মোহনপুর ইউনিয়ন ফুটবল একাদশ। খেলায় তীব্রপ্রতিদ্বন্ধীতাপূর্ন খেলা হলেও ছেংগারচর পৌরসভা ফুটবল একাদশ ২-০ গোরে জয়লাভ করে সেমিফাইনালে উত্তীর্ন হয়।

খেলায় রেফারীর দায়িত্ব পালন করেন শাহীন আলম এবং সহকারী রেফারীর দায়িত্ব পালন করেন শ্রী বিদ্যুৎ ও আব্দুর রহিম।
দিনের শেষ খেলায় মুখোমুখি হয় জহিরাবাদ ইউনিয়ন ফুটবল একাদশ বনাম ফতেপুর পূর্ব ইউনিয়ন ফুটবল একাদশ। খেলায় জহিরাবাদ ইউনিয়ন ফুটবল একাদশ ৩-১ গোলের ব্যবধানে জয়লাভ করে সেমিফাইনালে উত্তীর্ণ হয়।

খেলায় রেফারীর দায়িত্ব পালন করে শ্রী বিদ্যুৎ আর সহকারী রেফারীর দায়িত্ব পালন করে শাহীন আলম ও আব্দুর রহিম। দিনের ৪টি ম্যাচেই ধারা বর্ননায় ছিলেন সাংবাদিক ঢালী কামরুজ্জামান হারুন ও লোকমান হোসেন ।

‘ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, কুমিল্লায় ইতিহাস গড়া হবে’ ওলামা মাশায়েখ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ১২:৩৭ এম
‘ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, কুমিল্লায় ইতিহাস গড়া হবে’ ওলামা মাশায়েখ

কুমিল্লা টাউন হলে আহলে সুন্নাত ওয়াল জামাআতের মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের যুগ্ম মহাসচিব আল্লামা মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক, পীরে তরিকত আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরী, আল্লামা আনম মাসউদ হোসাইন আল-কাদেরী ও সাংগঠনিক সচিব পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরী।

আহলে সুন্নাত ওয়াল জামাআতের মতাদর্শ ভিত্তিক কুমিল্লার সকল দরবার ও খানেকার প্রতিনিধি, সংগঠনের নেতৃবৃন্দ এবং পীর মাশায়েখ ও ওলামায়ে কেরামের সাথে কেন্দ্রীয় নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর ২০২৬) সকালে ঐতিহ্যবাহী কুমিল্লা টাউন হলের মুক্তিযোদ্ধা কর্নারে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের কো-চেয়ারম্যান পীরে তরিকত শায়খ আবু সুফিয়ান আবেদী আল-কাদেরী।

গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের যুগ্ম মহাসচিব বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আল্লামা মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক, পীরে তরিকত আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরী ও আল্লামা আ ন ম মাসউদ হোসাইন আল-কাদেরী, কো-চেয়ারম্যান পীরে তরিকত মুফতি কাজী মোহাম্মদ মহিউদ্দিন লতিফি, প্রেসিডিয়াম সদস্য পীরে তরিকত মুফতি এসএম সাকিউল কাউসার, সাংগঠনিক সম্পাদক পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরী, ঐতিহ্যবাহী কুমিল্লা শাহপুর দরবার শরীফের পীর সাহেব শাহজাদা শেখ গোলাম আব্দুল কাদের কাওকাব, কুমিল্লা কেন্দ্রীয় মসজিদ ও ঈদগাহর খতিব, কুমিল্লা ইসলামিয়া আলিয়া মাদ্রাসার সহকারী অধ্যাপক হাফেজ মাওলানা মুফতি ইব্রাহিম আল-কাদেরী, বখশিয়া দরবার শরীফের পীর সাহেব কুতুবউদ্দিন বখশী শাহেদী, কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য মাওলানা এএইচএম আহসান উল্লাহ, পীরে তরিকত মাওলানা মুফতি মহিউদ্দিন সুফি, এস একে এম মোস্তাফিজুর রহমান, মাওলানা সোহরাব হোসেন জালালী প্রমুখ। পরিচালনা করেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা সাদেকুর রহমান খান ও বিশিষ্ট যুব নেতা জাবের হোসাইন।

এই মতবিনিময় সভায় কুমিল্লার সকল তরিকতপন্থী দরবারের পীর সাহেব এবং খানেকার প্রতিনিধি, আহলে সুন্নাতের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। স্বতঃস্ফূর্ত এই মতবিনিময় সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেন, আজকের এই মতবিনিময় সভায় ব্যাপক উপস্থিতি কুমিল্লা আহলে সুন্নাত ওয়াল জামাআতের জন্য একটা মাইলফলক হয়ে থাকবে।

Model Hospital

আজকে ইতিহাস হয়ে গেলো। আজকের উপস্থিতি প্রমাণ করে কুমিল্লা মহানগর এবং জেলায় আহলে সুন্নাত ওয়াল জামাআত ইতিহাস সৃষ্টি করবে। নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে এখনও যে কয়জন বিচ্ছিন্নভাবে আছেন, তাঁদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে কিছু করার সুযোগ নেই। কেন্দ্রীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কেহ কিছু করলে তা গ্রহণযোগ্য হবে না। তারা বিচ্ছিন্ন হিসেবেই থাকবে।

নেতৃবৃন্দ সহসা বিশাল আয়োজনে স্মরণকালের সেরা কাউন্সিল অধিবেশনের মাধ্যমে কুমিল্লা মহানগর এবং জেলা আহলে সুন্নাত ওয়াল জামাআতের শক্তিশালী কমিটি গঠন করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

সবশেষে মিলাদ কিয়াম ও তবররুক বিতরণের মধ্য দিয়ে মতবিনিময় সভা শেষ হয়।