বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ মে, ২০২২, ৪:৩৮ পিএম
শাহরাস্তিতে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন
মোঃ মাসুদ রানা : চাঁদপুরের শাহরাস্তিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান  ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক – বালিকা ( অনূর্ধ্ব ১৭) ২০২২ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে মেহের কালীবাড়ি মাঠে এ গোল্ডকাপের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। উক্ত ফাইনাল খেলাটিতে শাহরাস্তি উপজেলা নির্বাহি অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হুমায়ন রশিদ সভাপতি হিসেবে মাঠে উপস্থিত থেকে এ উপভোগ করেন  ।
এ সময় এতে ভার্চুয়াল প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, মুক্তিযুদ্ধের কিংবদন্তি ও মুক্তিযুদ্ধের ১নং সেক্টরের সেক্টর কমান্ডার, নৌ পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর অবঃ রফিকুল ইসলাম বীর উত্তম এমপি।
এ খেলায় অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে  উপস্থিত ছিলেন  শাহরাস্তি উপজেলা  সহকারী কমিশনার (ভূমি) মোঃ আমজাদ হোসেন, শাহরাস্তি পৌর মেয়র আলহাজ্ব আব্দুল লতিফ, শাহরাস্তি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ ইরান,মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার, থানা পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মোঃ আসাদুজ্জামান আসাদ, শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি কাজী হুমায়ুন কবির, উপজেলা মৎস্য কর্মকর্তা তৌসিফ উদ্দিন, নিজমেহের পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আজাদ হোসেন, শাহরাস্তি ক্রীড়া সংস্থার সাবেক সাধারন সম্পাদক মোহাম্মদ আক্তার হোসেন, শাহরাস্তি সদর  সহকারি তহসিলদার মো মনির হোসেন প্রমুখ। ওইদিনের ফাইনাল খেলায় অংশগ্রহণ করে শাহরাস্তি পৌরসভা একাদশ বনাম মেহের দক্ষিণ ইউনিয়ন একাদশ। উক্ত খেলাটি ট্রাইবেকারে নিষ্পত্তি হয়। এতে মেহের দক্ষিণ ইউপি একাদশ ট্রাইবেকারে ০৩ গোল দিয়ে বিজয়ী হয়। অপরদিকে পৌরসভা একাদশ ০২ গোল হজম করে রানার্সআপ হয়।
উল্লেখ্য, বিজয়ী ও বিজিত দলকে আগামী ২১শে মে স্থানীয় সাংসদ মেজর অবঃ রফিকুল ইসলাম বীর উত্তম এমপি প্রধান অতিথি হিসেবে পুরস্কার তুলে দেওয়ার  কথা রয়েছে  । উক্ত খেলাটি এলজিইডির হিসাব রক্ষক মোঃ মকবুল হোসেন রেফারি হিসেবে  পরিচালনা করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital