বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে মাজার জিয়ারত সহ বিভিন্ন অনুষ্ঠানে রেদওয়ান খান বোরহানের অংশগ্রহণ

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২০ মে, ২০২২, ২:২৫ পিএম
চাঁদপুরে মাজার জিয়ারত সহ বিভিন্ন অনুষ্ঠানে রেদওয়ান খান বোরহানের অংশগ্রহণ

গাজী মোঃ মহসিন : চাঁদপুর সদর উপজেলার ইসলামপুর গাছতলা দরবার শরীফের আল্লামা খাজা আহম্মদ শাহ্ এর মাজার জিয়ারত ও গাছতলা দরবার শরীফ জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় করেন বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারন সম্পাদক ও জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি এবং চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব মোঃ রেদওয়ান খান বোরহান।

শুক্রবার (২০ মে) সকাল সাড়ে ১১টায় চাঁদপুর সদর উপজেলার ৮নং বাগাদী ইউনিয়নের নিজ গাছতলায় দরবার শরীফের খাজা নগর (ডাক বাংলো) এসে বসুন্ধরা গ্রুপের সম্মানিত উপদেষ্টা খাজা আহমেদুর রহমানের সাথে কুশল বিনিময় করেন এবং গাছতলা দরবার শরীফের মসজিদে পবিত্র জুমায় মুসল্লিদের সাথে কুশল বিনিময় ও জুমার নামাজ আদায় শেষে আল্লামা খাজা আহম্মদ শাহ্ (রঃ) এর মাজার জিয়ারত করেন চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব মোঃ রেদওয়ান খান বোরহান।

এসময় উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের সম্মানিত উপদেষ্টা খাজা আহমেদুর রহমান, বসুন্ধরা গ্রুপের ডাইরেক্টর খাজা এনায়েতুর রহমান, হাইমচর উপজেলা সেচ্ছাসেবক লীগের সহ সভাপতি মোঃ মিজানুর রহমান খান, ১১নং চান্দ্রা ইউনিয়ন আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি মোহাম্মদ আলী, বাগাদী ইউপি সদস্য ইলিয়াস খান প্রমূখ।

এছাড়াও দুপুর আড়াইটায় বাগাদী ইউনিয়নের নানুপুর গ্রামের গাজী বাড়ীতে সদর উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক গাজী শাহাদাত হোসেনের বড় মেয়ের বিয়ের অনুষ্ঠানে অতিথি হিসাবে যোগদান করেন ও জেলা মহিলা আওয়ামী লীগ নেত্রীবৃন্দের সাথে কুশল বিনিময় এবং বিভিন্ন মসজিদে আর্থিক অনুদান প্রদান করা হয়।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital