শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতলবে পুলিশ প্রটোকলে বাড়ি পৌঁছে দিয়ে জানতে পারলো বিচারপতি নন, শ্রমিক!

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২০ মে, ২০২২, ৩:০৪ পিএম
মতলবে পুলিশ প্রটোকলে বাড়ি পৌঁছে দিয়ে জানতে পারলো বিচারপতি নন, শ্রমিক!

নিজস্ব প্রতিনিধি : নাম বিপ্লব প্রধান। বয়স ৪০। চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় একটি গ্রিল ও আলমারি তৈরির কারখানায় শ্রমিকের কাজ করেন। এই পরিচয় লুকিয়ে উচ্চ আদালতের একজন বিচারপতি পরিচয়ে ঢাকা থেকে গ্রামের বাড়িতে ফেরেন।

পুলিশ তাকে প্রটোকল দিয়ে গ্রামের বাড়িতে পৌঁছে দেয়। এর আগে ঢাকা থেকে ফেরার পথে বিভিন্ন সুবিধাও নেন তিনি। তবে পুলিশ তাকে বাড়ি পৌঁছে দিয়ে জানতে পারে তিনি আসলে বিচারক নন, একজন শ্রমিক। পরে তাকে আটক করে পুলিশ।

শুক্রবার (২০ মে) বেলা ১১টার দিকে উপজেলার উত্তর দিঘলদী গ্রামের নিজ বাড়ি থেকে প্রতারণার অভিযোগে ওই বক্তিকে আটক করা হয়।

অভিযুক্ত বিপ্লব প্রধান ওই গ্রামের মৃত মাহাবুব প্রধানের ছেলে। তিনি উপজেলা সদরের কলেজ গেট এলাকায় একটি গ্রিল ও আলমারি তৈরির কারখানায় শ্রমিকের কাজ করেন। কয়েক বছর আগে তিনি নিজেকে ‘ইঞ্জিনিয়ার’ বলেও দাবি করেন বলে স্থানীয়রা জানান।

Model Hospital

পুলিশ জানায়, নিজেকে উচ্চ আদালতের একজন বিচারপতি পরিচয় দিয়ে ঢাকা থেকে একটি প্রাইভেটকার ভাড়া নিয়ে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় রওনা দেন বিপ্লব প্রধান। পথে বিভিন্ন জায়গায় বিচারপতির প্রটোকল সুবিধা নেন। দাউদকান্দি পেরিয়ে এলে কুমিল্লা পুলিশ কন্ট্রোল রুম থেকে জানানো হয়, একজন বিচারপতি তার নিজ বাড়িতে আসছেন। তাকে পুলিশ প্রটোকল দেওয়ার জন্য মতলব দক্ষিণ থানা পুলিশকে জানানো হয়।

পরে পুলিশ বিপ্লব প্রধানকে প্রটোকল দিয়ে তার বাড়িতে পৌঁছে দেয়। তবে স্থানীয়দের কাছে পুলিশ জানতে পারে বিপ্লব প্রধান বিচারপতি নন। পরে সেখান থেকে তাকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।

মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ওই ব্যক্তি একটি প্রাইভেটকার ভাড়া নিয়ে ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশে রওনা হয়। পথে পুলিশের কাছে এসে নিজেকে বিচারপতি বলে পরিচয় দেন। পরে থানার চারজন অফিসারকে তার বাড়িতে পাঠানো হলে তারা বাড়ির পরিস্থিতি এবং স্থানীয়দের কাছ থেকে জানতে পারেন, তিনি বিচারপতি নন। পরে তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়।

ওসি আরও বলেন, জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে ওই ব্যক্তি নিজেকে ভুয়া বিচারপতি পরিচয় দেওয়ার কথা স্বীকার করেন। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

স্থানীয় সূত্রে জানা যায়, বিপ্লব প্রধান এর আগেও এ রকম ঘটনা ঘটিয়েছেন। তিনি মানসিকভাবে কিছুটা অসুস্থ। কয়েক বছর আগে নিজেকে ‘ইঞ্জিনিয়ার’ বলে দাবি করেন। নিজের ফেসবুক প্রোফাইলে নামের আগে ইঞ্জিনিয়ার ব্যবহার করতেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital