শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতলব দক্ষিণে কীটনাশক খেয়ে বৃদ্ধর আত্মহত্যা

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২১ মে, ২০২২, ১:১২ পিএম
মতলব দক্ষিণে কীটনাশক খেয়ে বৃদ্ধর আত্মহত্যা
মোজাম্মেল প্রধান হাসিব : মতলব দক্ষিণে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছোট ভাইয়ের ইটের আঘাতে রক্তাক্ত জখম হওয়ার পর উক্ত ঘটনা শালিসী বৈঠকের মাধ্যমে মিমাংসার কথা থাকলেও অবশেষে না হওয়ায় ক্ষোভে কীটনাশক খেয়ে আলফু মিয়া নামে এক বৃদ্ধ আত্মহত্যা করেছে। গতকাল শুক্রবার রাতে উপজেলার খাদেরগাঁও ইউনিয়নের  মাছুয়াখাল এলাকার সলিমুদ্দিন প্রধানীয়া বাড়িতে এ ঘটনা ঘটে।
মৃত আলফু মিয়া ওই এলাকার মো. চাঁন মিয়া প্রধানের ছেলে।
পরিবার ও এলাকাবাসি সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (১৭ মে) দুপুরে জমিজমা নিয়ে আলফু মিয়ার সাথে তার ছোট ভাই মজিবুর রহমানের তর্কবিতর্ক হয়। এক পর্যায়ে মজিবুর রহমান ইট দিয়ে আলফু মিয়ার মাথায় আঘাত করলে রক্তাক্ত জখম হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নারায়ণপুর বাজারে একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসা দিয়ে বাড়ি নিয়ে যায়। এর পর থেকে বিচারের আশ্বাসে মামলা করেনি আলফু মিয়া। গতকাল শুক্রবার বিচারের কথাও ছিল। কিন্তু এর ফাঁকেই কীটনাশক (কেরির বড়ি) খায় আলফু মিয়া। পরে বাড়ির আত্মীয়-স্বজন তাঁকে উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে গেলে অবস্থার বেগতিক দেখে ঢাকা রেফার করলে পথিমধ্যে তার মৃত্যু হয়। খবর পেয়ে মতলব দক্ষিণ থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে প্রেরণ করেন।
মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন মিয়া জানান, কীটনাশক খেয়ে আলফু মিয়া নামে এক বৃদ্ধ আত্মহত্যা করেছে। আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে প্রেরণ করেছি। ময়নাতদন্তের রিপোর্ট আসার পর তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে। এবিষয়ে একটি অপমৃত্যু মামলা হয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital