শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

কচুয়ায় নড়বড়ে বাঁশের সাঁকোর স্থানে পাকা ব্রীজ নির্মানের দাবীতে মানববন্ধন

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২১ মে, ২০২২, ১:১৮ পিএম
কচুয়ায় নড়বড়ে বাঁশের সাঁকোর স্থানে পাকা ব্রীজ নির্মানের দাবীতে মানববন্ধন

মেহেদী হাসান : কচুয়া উত্তর ইউনিয়নের নাহারা গ্রামে সুন্দরী খালের উপর নড়বড়ে বাঁশের সাঁকোর স্থানে ব্রীজ নির্মানের দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

শনিবার নাহারা উত্তর পাড়া জামে মসজিদ সংলগ্ন রাস্তায় নাহারা, বরুচর, কড়ইয়া, লতিফপুর, নোয়াগাঁও এলাকার শতশত নারী পুরুষ মানববন্ধনে অংশ গ্রহন করে।

এ সময় মানববন্ধনে অংশগ্রহনকারীগন জানান, দীর্ঘ প্রায় ৫০বছর পূর্বে নির্মিত বাঁশের সাঁকো দিয়ে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে এলাকার কোমলমতি শিক্ষার্থীসহ সহস্রাধিক লোকজন ওই সড়ক দিয়ে যাতায়াত করে। প্রায় দীর্ঘ ৫০ ফুট দৈর্ঘ্যরে এই বাঁশের সাাঁকো দিয়ে যাতায়াত করতে গিয়ে প্রায়ই দুর্ঘটনার শিকার হতে হচ্ছে পথচারীদের।

নাহারা উত্তর পাড়া মসজিদের পাশ দিয়ে প্রবাহমান সুন্দরী খালের উপর সড়কটি নাহারা আবুল মার্কেট হতে শুরু হয়ে মুন্সি বাড়ির পাশ দিয়ে উত্তর কড়ইয়া হয়ে কচুয়া ও পাশ্ববর্তী চান্দিনা উপজেলার গল্লাই কমপ্লেক্স ও নবাবপুর বাজারের সাথে সংযুক্ত হয়েছে। শিক্ষার্থীসহ স্থানীয় অধিবাসীদের যাতায়াতের সুবিধার জন্য ওই স্থানে একটি পাকা ব্রীজ নির্মানের জোড়ালো দাবী জানান মানববন্ধনে অংশগ্রহণকারীগন।

Model Hospital
কচুয়ায় ব্রীজ নির্মানের দাবীতে মানব বন্ধনের একাংশ ।

ব্রীজ নির্মানের বিষয়ে কচুয়া উত্তর ইউপি চেয়ারম্যান এম আখতার হোসাইন বলেন, জনগনের চলাচলের জন্য এ ব্রীজটি অতীব গুরুত্বপূর্ন। শীঘ্রই ব্রীজ নির্মানের পদক্ষেপ গ্রহণ আবশ্যক।

এ ব্যাপারে কচুয়া উপজেলা প্রকৌশলী আবদুল আলীম লিটন বলেন, সরেজমিনে পরিদর্শন করে যথাযথ ব্যবস্থা গ্রহন করা হবে।

‘ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, কুমিল্লায় ইতিহাস গড়া হবে’ ওলামা মাশায়েখ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ১২:৩৭ এম
‘ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, কুমিল্লায় ইতিহাস গড়া হবে’ ওলামা মাশায়েখ

কুমিল্লা টাউন হলে আহলে সুন্নাত ওয়াল জামাআতের মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের যুগ্ম মহাসচিব আল্লামা মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক, পীরে তরিকত আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরী, আল্লামা আনম মাসউদ হোসাইন আল-কাদেরী ও সাংগঠনিক সচিব পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরী।

আহলে সুন্নাত ওয়াল জামাআতের মতাদর্শ ভিত্তিক কুমিল্লার সকল দরবার ও খানেকার প্রতিনিধি, সংগঠনের নেতৃবৃন্দ এবং পীর মাশায়েখ ও ওলামায়ে কেরামের সাথে কেন্দ্রীয় নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর ২০২৬) সকালে ঐতিহ্যবাহী কুমিল্লা টাউন হলের মুক্তিযোদ্ধা কর্নারে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের কো-চেয়ারম্যান পীরে তরিকত শায়খ আবু সুফিয়ান আবেদী আল-কাদেরী।

গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের যুগ্ম মহাসচিব বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আল্লামা মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক, পীরে তরিকত আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরী ও আল্লামা আ ন ম মাসউদ হোসাইন আল-কাদেরী, কো-চেয়ারম্যান পীরে তরিকত মুফতি কাজী মোহাম্মদ মহিউদ্দিন লতিফি, প্রেসিডিয়াম সদস্য পীরে তরিকত মুফতি এসএম সাকিউল কাউসার, সাংগঠনিক সম্পাদক পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরী, ঐতিহ্যবাহী কুমিল্লা শাহপুর দরবার শরীফের পীর সাহেব শাহজাদা শেখ গোলাম আব্দুল কাদের কাওকাব, কুমিল্লা কেন্দ্রীয় মসজিদ ও ঈদগাহর খতিব, কুমিল্লা ইসলামিয়া আলিয়া মাদ্রাসার সহকারী অধ্যাপক হাফেজ মাওলানা মুফতি ইব্রাহিম আল-কাদেরী, বখশিয়া দরবার শরীফের পীর সাহেব কুতুবউদ্দিন বখশী শাহেদী, কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য মাওলানা এএইচএম আহসান উল্লাহ, পীরে তরিকত মাওলানা মুফতি মহিউদ্দিন সুফি, এস একে এম মোস্তাফিজুর রহমান, মাওলানা সোহরাব হোসেন জালালী প্রমুখ। পরিচালনা করেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা সাদেকুর রহমান খান ও বিশিষ্ট যুব নেতা জাবের হোসাইন।

এই মতবিনিময় সভায় কুমিল্লার সকল তরিকতপন্থী দরবারের পীর সাহেব এবং খানেকার প্রতিনিধি, আহলে সুন্নাতের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। স্বতঃস্ফূর্ত এই মতবিনিময় সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেন, আজকের এই মতবিনিময় সভায় ব্যাপক উপস্থিতি কুমিল্লা আহলে সুন্নাত ওয়াল জামাআতের জন্য একটা মাইলফলক হয়ে থাকবে।

Model Hospital

আজকে ইতিহাস হয়ে গেলো। আজকের উপস্থিতি প্রমাণ করে কুমিল্লা মহানগর এবং জেলায় আহলে সুন্নাত ওয়াল জামাআত ইতিহাস সৃষ্টি করবে। নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে এখনও যে কয়জন বিচ্ছিন্নভাবে আছেন, তাঁদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে কিছু করার সুযোগ নেই। কেন্দ্রীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কেহ কিছু করলে তা গ্রহণযোগ্য হবে না। তারা বিচ্ছিন্ন হিসেবেই থাকবে।

নেতৃবৃন্দ সহসা বিশাল আয়োজনে স্মরণকালের সেরা কাউন্সিল অধিবেশনের মাধ্যমে কুমিল্লা মহানগর এবং জেলা আহলে সুন্নাত ওয়াল জামাআতের শক্তিশালী কমিটি গঠন করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

সবশেষে মিলাদ কিয়াম ও তবররুক বিতরণের মধ্য দিয়ে মতবিনিময় সভা শেষ হয়।